Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চাকরি হারিয়েছি, হাসিখুশি স্বীকারোক্তি সাবেক টুইটার কর্মীর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 6 November 2022
চাকরি হারিয়েছি, হাসিখুশি স্বীকারোক্তি সাবেক টুইটার কর্মীর
Share on FacebookShare on Twitter

টুইটারের মালিকানা বুঝে নেওয়ার পর থেকেই প্রতিষ্ঠানটিকে খোলনলচে বদলে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন ইলন মাস্ক। সেই পরিকল্পনার অংশ হিসেবে খরচ কমানোর অজুহাতে প্রায় সাড়ে সাত হাজার কর্মীদের মধ্যে অর্ধেককেই ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন টুইটার সিইও।

শুক্রবারে (৪ নভেম্বর) ইতোমধ্যে টুইটারের অনেক কর্মীর কাছেই ই-মেইলের মাধ্যমে ছাঁটাইয়ের বার্তা পৌঁছে গেছে। তাদের মধ্যে অনেকেই মাইক্রো ব্লগিং সাইটটিতে চাকরি হারানোর বিষয়টি সবার সঙ্গে ভাগাভাগি করেছেন।

কেউ কেউ আবার চাকরি হারিয়ে দুঃখ আর অসন্তুষ্টিও প্রকাশ করেছেন। সেটিই স্বাভাবিক। রুটি-রুজির উৎস বন্ধ হয়ে গেলে কারোরই মানসিক অবস্থা ভালো থাকার কথা না। তবে চাকরি হারানোর মতো বিষয়টিকেও কেউ কেউ নিয়েছেন হাস্যরসাত্মকভাবেই।

যশ আগারওয়াল তেমনই একজন। ২৫ বছর বয়সী এই সাবেক টুইটার কর্মী সামাজিক যোগাযোগমাধ্যমটির পাবলিক পলিসি দলে কাজ করেছেন। টুইটারের সাবেক এই কর্মী চাকরি হারিয়ে মোটেও ব্যথিত নন, বরং মাইক্রো ব্লগিং সাইটটিকে ব্যবহার করেই নিজের চাকরি হারানোর বিষয়টি আনন্দের সঙ্গে সবাইকে জানিয়েছেন।

এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

শুক্রবারে চাকরি হারানোর পরপর টুইটারে নিজের ভেরিফায়েড আইডিতে একটি ছবি পোস্ট করেন যশ আগারওয়াল। ছবিতে তাকে হাসি মুখে দুই হাতে টুইটারের লোগো সংবলিত দুটি কুশন ধরে থাকতে দেখা যায়। ছবিটি টুইটারের কার্যালয়েই তোলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

https://twitter.com/yashagarwalm/status/1588405497988018179?s=20&t=GfVrx6N1LcVpazop7BhBVQ

সেই ছবির ক্যাপশনে নিজের চাকরি হারানোর বিষয়টি জানিয়ে আগারওয়াল বলেন, “মাত্র চাকরি হারিয়েছি। টুইটারে এই দলের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াটা একই সঙ্গে দারুণ সম্মানের ব্যাপার ছিল।” নিজের টুইটের শেষে এতদিন টুইটারে কাজ করার জন্য নিজেকে ধন্য মনে করার কথা বলেন যশ।

মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ৩,৩০০ এর বেশি লাইক পড়েছে। অনেকেই যশের ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রশংসা করে তাকে ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান।

এক ব্যবহারকারী বলেন, “আপনার জন্য অনেক ভালোবাসা রইলো। আপনার কাজ সবসময় প্রেরণা যুগিয়ে গিয়েছে। ভবিষ্যতেও আপনি দারুণ কিছু করবেন বলে আমি নিশ্চিত।”

আরেক ব্যবহারকারী বলেন, “জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি আজকাল তেমন দেখাই যায় না। আপনি যাই বেছে নেন না কেন, তাতে আপনার অতুলনীয় সাফল্য এবং সুখ কামনা করছি! আপনার ভবিষ্যৎ জীবনের জন্য আপনার প্রতি শুভকামনা থাকলো!”

অপর এক ব্যবহারকারী মন্তব্য করেন, “চাকরি হারানোর পরেও আমি কাউকে এতটা আগ্রহভরে বিষয়টি প্রকাশ করতে দেখিনি। আপনার জন্য শুভকামনা। আশা করি ভবিষ্যতে আপনি কাজের জন্য দুর্দান্ত কোনো সুযোগ পাবেন।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

রাজশাহী হবে ইন্টারনেটের শহর: ভূমিমন্ত্রী
টেলিকম

রাজশাহী হবে ইন্টারনেটের শহর: ভূমিমন্ত্রী

দেশে এলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ এক্স২০০
নির্বাচিত

দেশে এলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ এক্স২০০

স্পটিফাই, অ্যাপল মিউজিককে পাল্লা দেবে টিকটক
প্রযুক্তি সংবাদ

স্পটিফাই, অ্যাপল মিউজিককে পাল্লা দেবে টিকটক

যুক্তরাষ্ট্রের জন্য চীনের বাইরে আইফোন উৎপাদন করবে ফক্সকন
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রের জন্য চীনের বাইরে আইফোন উৎপাদন করবে ফক্সকন

অ্যাপলের ফোল্ডিং আইফোন আসছে ২০২৬ সালে
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের ফোল্ডিং আইফোন আসছে ২০২৬ সালে

২০২৪ সালে মোবাইল ফটোগ্রাফিতে নয়া বিপ্লব
নির্বাচিত

২০২৪ সালে মোবাইল ফটোগ্রাফিতে নয়া বিপ্লব

Load More

ট্রেন্ডিং টপিক

হ্যারি পটার থিমে রিয়েলমির নতুন ফোন, উন্মোচন ২১ সেপ্টেম্বর
নির্বাচিত

হ্যারি পটার থিমে রিয়েলমির নতুন ফোন, উন্মোচন ২১ সেপ্টেম্বর

কোন মোডে চালালে এসি ঘর তাড়াতাড়ি ঠান্ডা করবে, বিদ্যুৎ খরচও কম
প্রযুক্তি সংবাদ

এসি ১৬-তে চালিয়েও ঘর ঠান্ডা হচ্ছে না? রিমোটের সেটিংস বদলান

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

ফোল্ডেবলের বাজারে অ্যাপলের প্রবেশ
নির্বাচিত

ফোল্ডেবলের বাজারে অ্যাপলের প্রবেশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 November 2022

চাকরি হারিয়েছি, হাসিখুশি স্বীকারোক্তি সাবেক টুইটার কর্মীর

Techzoom.TV |
TechzoomTV