Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্ট গ্লাস তৈরি করছে স্যামসাং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
স্মার্ট গ্লাস তৈরি করছে স্যামসাং
Share on FacebookShare on Twitter

গুগলের সঙ্গে যৌথভাবে একটি স্মার্ট গ্লাস তৈরি করছে দক্ষিণ কোরীয় প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। এতে কোয়ালকমের চিপসেট ব্যবহার করা হবে বলে গ্যাজেট থ্রিসিক্সটির এক প্রতিবেদনে বলা হয়েছে।

স্যামসাং গত বছর মিক্সড রিয়ালিটি হেডসেট তৈরির বিষয়ে গুগলের সঙ্গে অংশীদারত্বের ঘোষণা দিয়েছিল। ওই ঘোষণার ভিত্তিতে স্মার্ট গ্লাসটি তৈরি করা হচ্ছে বলে জানা গেছে।

সম্প্রতি সিএনবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে কোয়ালকমের সিইও ক্রিশ্চিয়ানো আমন স্যামসাং গুগলের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে একটি স্মার্ট গ্লাস তৈরির দিকে ইঙ্গিত দেন। এ সময় আমন বলেন, ‘স্মার্ট গ্লাসটি হবে একটি নতুন পণ্য, নতুন অভিজ্ঞতা। এ অংশীদারত্বের মাধ্যমে ব্যবহারকারীরা ফোনের সঙ্গে মিলিয়ে স্মার্ট গ্লাস কেনার জন্য উৎসাহিত হবেন বলে আশা করি।’

এ সময় মেটার তৈরি রে-বেন স্মার্ট গ্লাসের সাফল্যের পেছনে সৃজনশীল কৃত্রিম বুদ্ধিমত্তা (জেনারেটিভ এআই) গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেন আমন। এ থেকে ধারণা করা হচ্ছে, স্যামসাংয়ের স্মার্ট গ্লাসটিতে অন-ডিভাইস ও ক্লাউডের মাধ্যমে এআই ব্যবহার করা যেতে পারে।

তবে স্যামসাংয়ের কর্মকর্তা ডিভাইসটি নিয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেননি। সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, ২০২৩ সালে এর পরিকল্পনা করা হয়েছিল।

প্রসঙ্গত, গত বছর স্যামসাং একটি এক্সটেন্ডেড রিয়ালিটি (এক্সআর) হেডসেট তৈরির ঘোষণা দিয়েছিল, যা আগামী অক্টোবরে ডেভেলপারদের জন্য উন্মুক্ত করা হতে পারে। এক্সআর একটি বৃহদার্থক পরিভাষা। এর মধ্যে অগমেন্টেড রিয়ালিটি (এআর), ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) ও মিক্সড রিয়ালিটি (এমআর) অন্তর্ভুক্ত। এর আগে স্যামসাং বাজারে একটি ভিআর হেডসেট উন্মোচন করেছে। ২০২৩ সালের ঘোষণা অনুযায়ী নতুন হেডসেট বাজারে উন্মোচন হলে এটিই হবে স্যামসাংয়ের প্রথম এক্সআর হেডসেট।

সর্বশেষ প্রতিবেদনের তথ্যানুসারে, ওই হেডসেটটি এক্সআর২ জেনারেশনটু প্লাস প্লাটফর্ম ব্যবহার করে পরিচালিত হবে, যা ব্যবহারকারীকে চমকপ্রদ এআর ও এমআর অভিজ্ঞতা দিতে সক্ষম।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

১৬০ সিসির নতুন পালসার এলো
অটোমোবাইল

১৬০ সিসির নতুন পালসার এলো

হুয়াওয়ের টাকায় আইসিটি বিভাগের কর্মকর্তাদের বিদেশ সফর
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের টাকায় আইসিটি বিভাগের কর্মকর্তাদের বিদেশ সফর

ঈদে হুয়াওয়ের ফোন-ট্যাব কিনলে নোভা৭ আই সহ নানা পুরস্কার
ছাড় ও অফার

ঈদে হুয়াওয়ের ফোন-ট্যাব কিনলে নোভা৭ আই সহ নানা পুরস্কার

যে কারণে বিক্রি নিষিদ্ধ হলো পিক্সেলের ফোন
নির্বাচিত

যে কারণে বিক্রি নিষিদ্ধ হলো পিক্সেলের ফোন

মার্কিন কোম্পানিগুলোকে হুয়াওয়ের হুঁশিয়ারি
প্রযুক্তি সংবাদ

আসিয়ান অর্থনৈতিক জোটের ইন্ডাস্ট্রি ৪.০ রোডম্যাপের আগ্রযাত্রাকে শক্তিশালী করবে হুয়াওয়ে

আসছে লজিটেক জি এক্স প্রো সুপারলাইট ওয়্যারলেস গেমিং মাউস
প্রযুক্তি সংবাদ

আসছে লজিটেক জি এক্স প্রো সুপারলাইট ওয়্যারলেস গেমিং মাউস

Load More

ট্রেন্ডিং টপিক

‘ঘুস.সাইট’ কিশোর শাহেদের সঙ্গে সিটি প্রশাসকের বৈঠক
প্রযুক্তি সংবাদ

‘ঘুস.সাইট’ কিশোর শাহেদের সঙ্গে সিটি প্রশাসকের বৈঠক

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি পরামর্শ

ডিজিটাল দক্ষতা ও সাইবার সচেতনতায় এগিয়ে এপিএসির গ্রাহকরা: ক্যাসপারস্কি

শিশু সুরক্ষা মামলা নিষ্পত্তিতে ১ হাজার ৮০০ কোটি ডলার দেবে মেটা
প্রযুক্তি সংবাদ

শিশু সুরক্ষা মামলা নিষ্পত্তিতে ১ হাজার ৮০০ কোটি ডলার দেবে মেটা

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন
অর্থ ও বাণিজ্য

ওয়ালটনের ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা
অটোমোবাইল

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা

কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা গাড়িতে ৫০ শতাংশ...

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?

টিম কুকের বিদায়, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৩ সেপ্টেম্বর ২০২৪

স্মার্ট গ্লাস তৈরি করছে স্যামসাং

Techzoom.TV |
TechzoomTV