Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যাপ কখনওই মার্কিন ডেটা চীন সরকারকে দেয়নি: টিকটক সিইও

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
চীন নিয়ে উদ্বেগ কমাতে নতুন প্রকল্প টিকটকের
Share on FacebookShare on Twitter

মার্কিন কংগ্রেস সামাজিক প্ল্যাটফর্ম টিকটকের প্রধান নির্বাহী শউ জি চিউ সামনে সাক্ষ্য নেওয়ার আগেই অনলাইনে তার লিখিত সাক্ষ্য পোস্ট করেছে যুক্তরাষ্ট্রের ‘হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস এনার্জি অ্যান্ড কমার্স কমিটি’।

সাক্ষ্যের তথ্য অনুসারে, মার্কিন নিয়ন্ত্রকদের কাছে সম্প্রতি ১৫ কোটি মার্কিন ব্যবহারকারীর মাইলফলক পেরোনো চীনা মালিকানাধীন স্বল্পদৈর্ঘ্যের ভিডিও শেয়ারিং অ্যাপটির প্রধান নির্বাহী বলেন, তারা চীনা সরকারের কাছে মার্কিন নাগরিকদের ডেটা কখনও শেয়ার করেননি, আর করবেনও না। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়ে যাওয়ার বিষয়টিকে এর কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।

“টিকটক কখনওই মার্কিন ব্যবহারকারীর ডেটা চীন সরকারের সঙ্গে শেয়ার করেনি বা তাদের কাছে এমন কোনো অনুরোধও আসেনি। আর এমন অনুরোধ আসলে টিকটক কখনও তা গ্রহণ করতো না।” –মঙ্গলবার টিকটকের সিইও’র লিখিত সাক্ষ্য প্রকাশ করে যুক্তরাষ্ট্রের ‘হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস এনার্জি অ্যান্ড কমার্স কমিটি’।

তিনি আরও যোগ করেন, টিকটকের মালিক কোম্পানি বাইটড্যান্স কোনো দেশের সরকার বা রাষ্ট্রীয় স্বত্ত্বার মালিকানাধীন বা তাদের দ্বারা নিয়ন্ত্রিত হয় না।

“আমাকে এটা খোলাখুলি বলতে দিন: বাইটড্যান্স চীন বা অন্য কোনো দেশের এজেন্ট নয়।” –কমিটির সামনে বলবেন চিউ।

টিকটকের সমালোচকদের ভীতি হলো, এর যুক্তরাষ্ট্র অংশের ডেটা অ্যাপটির মাধ্যমে চীনের সরকারের কাছে চলে যায় কি না। এর ফলে, ক্রমাগত অ্যাপটির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান আসছে মার্কিন বিভিন্ন নিয়ন্ত্রকের কাছ থেকে।

টিকটক যদি নিজেদের চীনা মালিকানার অংশ না বিক্রি করে তবে এটি গোটা যুক্তরাষ্ট্রেই নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে বলে বাইডেন প্রশাসনের দেওয়া হুমকির কথা গত সপ্তাহে বলেছে টিকটক।

“নিষেধাজ্ঞা তখনই যুক্তিসঙ্গত হয় যখন কোনও বিকল্প থাকে না। তবে, আমাদের কাছে এর একটি বিকল্প উপায় আছে।” –লিখিত সাক্ষ্যে বলেন চিউ।

বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের সামনে টিকটকের সাক্ষ্য প্রদানের কারণ হলো গোটা যুক্তরাষ্ট্রে এই ভিডিও শেয়ারিং অ্যাপে নিষেধাজ্ঞা দেওয়ার দাবি বাড়তে থাকা। আর এমন অভিযোগের বিরুদ্ধে চীনা কোম্পানির সবচেয়ে বিস্তারিত যুক্তি দেওয়ার পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে এটি।

টিকটক বলেছে, ‘প্রজেক্ট টেক্সাস’ নামে পরিচিত এক কঠোর ডেটা সুরক্ষা প্রচেষ্টার পেছনে তারা দেড়শ কোটি ডলারের বেশি অর্থ ব্যয় করেছে। আর তারা মার্কিন নিয়ন্ত্রক ও বাইডেন প্রশাসনকেও এই পরিকল্পনায় সমর্থন জানানোর অনুরোধ জানিয়েছে।

অন্যদিকে, ২০২০ সালে বাইটড্যান্সকে টিকটক থেকে আলাদা হওয়ার আহ্বান জানায় ক্ষমতাধর মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা ‘দ্য কমিটি অন ফরেন ইনভেস্টমেন্ট ইন দ্য ইউনাইটেড স্টেটস (সিএফআইইউএস)’।

তৎকালীন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চাপের মুখে রেখেছিলেন টিকটককে। চাপে পড়ে ২০২০ সালের শেষের দিকে ওয়ালমার্ট ও ওরাকলের সঙ্গে চুক্তি চূড়ান্ত করারও উদ্যোগ নেয় বাইটড্যান্স, তবে সে উদ্যোগ সফল হয়নি। ওই চুক্তি সম্পন্ন হলে টিকটকের মার্কিন ডেটা নতুন কোনো স্বত্তার কাছে চলে যেতো। পরবর্তীতে, যুক্তরাষ্ট্র থেকে টিকটক নিষিদ্ধ করার দাবি তোলা মামলায় হেরে যায় ট্রাম্প প্রশাসন।

মার্কিন ব্যবহারকারীর ডেটা সুরক্ষিত রাখার চুক্তিতে পৌঁছানোর উদ্দেশ্যে কোম্পানিটি দুই বছর ‘সিএফআইইউএস’-এর সঙ্গে আলোচনা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টিকটক

এই বিভাগ থেকে আরও পড়ুন

মিডরেঞ্জ স্মার্টফোনের জন্য স্ন্যাপড্রাগনের নতুন চিপ
নির্বাচিত

মিডরেঞ্জ স্মার্টফোনের জন্য স্ন্যাপড্রাগনের নতুন চিপ

আইসিটি প্রতিমন্ত্রীর  সাথে  রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নরের বৈঠক অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

আইসিটি প্রতিমন্ত্রীর  সাথে  রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নরের বৈঠক অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তন নিয়ে মিথ্যা টুইট করছে সফটওয়্যার!
প্রযুক্তি সংবাদ

জলবায়ু পরিবর্তন নিয়ে মিথ্যা টুইট করছে সফটওয়্যার!

জনগুরুত্বপূর্ণ সমস্যার সমাধানের লক্ষ্যে অনুষ্ঠিত হল হ্যাকাথন
প্রযুক্তি সংবাদ

জনগুরুত্বপূর্ণ সমস্যার সমাধানের লক্ষ্যে অনুষ্ঠিত হল হ্যাকাথন

ঘরে বসেই যেভাবে বিএমইটি ও টিকার নিবন্ধন করবেন প্রবাসীরা
প্রযুক্তি সংবাদ

ঘরে বসেই যেভাবে বিএমইটি ও টিকার নিবন্ধন করবেন প্রবাসীরা

স্মার্টফোনের ছোঁয়ায় সুগন্ধে ভরে উঠবে ঘর
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনের ছোঁয়ায় সুগন্ধে ভরে উঠবে ঘর

Load More

ট্রেন্ডিং টপিক

গ্রামীণফোন, টেলিটক, রবি, বাংলালিংকের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা
টেলিকম

গ্রামীণফোন, টেলিটক, রবি, বাংলালিংকের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা

শুধু স্মার্টফোন থাকলেই ইউটিউবে লাখ লাখ টাকা আয় করা সম্ভব
নির্বাচিত

শুধু স্মার্টফোন থাকলেই ইউটিউবে লাখ লাখ টাকা আয় করা সম্ভব

আইফোনের মতো অ্যান্ড্রয়েডেও ‘থেফট লক’: ফোন ছিনতাই হলেই স্বয়ংক্রিয়ভাবে লক হবে স্ক্রিন
নির্বাচিত

আইফোনের মতো অ্যান্ড্রয়েডেও ‘থেফট লক’: ফোন ছিনতাই হলেই স্বয়ংক্রিয়ভাবে লক হবে স্ক্রিন

৪০ বছরেও এমন সংকট দেখেনি মেমোরি বাজার
প্রযুক্তি সংবাদ

৪০ বছরেও এমন সংকট দেখেনি মেমোরি বাজার

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশে অনলাইন জুয়ায় আসক্ত ৫০ লাখের বেশি মানুষ!
নির্বাচিত

জুয়া ও হুন্ডির অভিযোগ: ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করল বিএফআইইউ

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে জানিয়েছেন,...

অপোর নতুন ইয়ারবাডে থাকছে নয়েজ ক্যানসেলেশন সুবিধা

অপোর নতুন ইয়ারবাডে থাকছে নয়েজ ক্যানসেলেশন সুবিধা

ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে এশিয়াটিকের ২১ পুরস্কার

ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে এশিয়াটিকের ২১ পুরস্কার

ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৩ মার্চ ২০২৩

অ্যাপ কখনওই মার্কিন ডেটা চীন সরকারকে দেয়নি: টিকটক সিইও

Techzoom.TV |
TechzoomTV