Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সাকিবকে সমর্থন করে পোস্ট করার পরে হঠাৎ উধাও মিরাজের অফিশিয়াল ফেসবুক পেজ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
সাকিবকে সমর্থন করে পোস্ট করার পরে হঠাৎ উধাও মিরাজের অফিশিয়াল ফেসবুক পেজ
Share on FacebookShare on Twitter

তানজিম হাসান সাকিবের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে একটি পোস্ট করেছিলেন মেহেদী হাসান মিরাজ। পোস্ট করার পর ব্যাপক আলোচনা-সমালোচনায় ৩ ঘণ্টা পর সেই স্ট্যাটাসটি ডিলিটও করে দিয়েছিলেন টাইগার এই অলরাউন্ডার। তবে হঠাৎ করেই মিরাজের অফিসিয়াল ফেসবুক পেজটি এখন নেট দুনিয়া থেকে উধাও হয়ে গেছে!

ফেসবুকে সার্চ দিয়ে খুঁজেও মিরাজের ফেসবুক পেজটি পাওয়া যাচ্ছে না। তার পেজটি হ্যাক হয়েছে নাকি আনপাবলিশড করা হয়েছে সে বিষয়ে এখনও কোনো তথ্য জানা যায়নি।

ধারণা করা হচ্ছে, তানজিম সাকিবকে নিয়ে পোস্ট করায় নেটিজেনদের তোপের মুখে ফেসবুকের কাছে রিপোর্টের কারণে তার অ্যাকাউন্টটি ব্লক করে দেওয়া হতে পারে।

তবে এই বিষয়ে মিরাজের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো তথ্য বা বিবৃতি পাওয়া যায়নি।

মেটা কর্তৃপক্ষের তথ্য অনুসারে ফেসবুক ব্লক করার কারণগুলো মধ্যে অন্যতম একটি, কোনো স্ট্যাটাস কিংবা মেসেজে আক্রমাত্মক ভাষা ব্যবহার করা হলে এবং এক্ষেত্রে আপনার নামে কেউ রিপোর্ট করলে ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করা হতে পারে। সেক্ষেত্রে জুনিয়র সাকিবকে নিয়ে মিরাজের পোস্ট রিপোর্ট অ্যাটাকের শিকার হতে পারে।

এর আগে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) তানজিম সাকিব সমর্থন ও ধর্মীয় বিষয়ে নিজের ভেরিয়ায়েড পেজে পোস্ট দেন মিরাজ। এরপর মিরাজের সেই পোস্টে পক্ষে-বিপক্ষে নানামুখী প্রতিক্রিয়া দেন অনেক মানুষ। এরপর সেই পোস্ট ৩ ঘণ্টা পর সরিয়েও নেওয়া হয়। তবে মাঝরাতে হঠাৎ করেই মিরাজের পেজ আর ফেসবুকে পাওয়া যাচ্ছে না।

মুহূর্তেই ছড়িয়ে পড়া পোস্টটিতে মেহেদী মিরাজ লিখেছিলেন, ‘আমি নিশ্চিত, তুমি কাউকে আঘাত করার উদ্দেশে কিছু বলোনি। হয়ত তোমার উপস্থাপনাটা ভুলভাবে হয়ে গেছে এবং তুমি তা বুঝেছো। বাংলাদেশের সংবিধান ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী সবাইকে মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, ৪১ অনুচ্ছেদ অনুযায়ী নিজ ধর্ম পালন ও প্রচারের স্বাধীনতাও দিয়েছে। তেমনই ইসলামে নারীকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়েছে। কন্যা-সন্তানকে সবচেয়ে বড় এক নিয়ামত বলা হয়েছে, মায়ের পদতলে সন্তানের জান্নাত বলা হয়েছে ও স্ত্রীকে সবচেয়ে বড় প্রশান্তির মর্যাদা দেওয়া হয়েছে। ফলে নারী বিদ্বেষের কথা তো এখানে আসেই না।

সামনে তোমার এক দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে। বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক কিছু দেওয়ার আছে তোমার। শুভকামনা রইলো, তানজিম হাসান সাকিব, আল্লাহ তোমার সহায় হোক। সরল সত্যের পথে অটুট থাকো।’

গত ১৫ সেপ্টেম্বর এশিয়া কাপের মঞ্চে জাতীয় দলে অভিষেক হয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তরুণ পেসার তানজিম সাকিবের। আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতেই শক্তিশালী ভারতের বিপক্ষে দারুণ পারফর্ম করে আলোচনায় আসেন ২০ বছর বয়সী এই ক্রিকেটার। তবে সম্প্রতি ফেসবুকে তার কিছু পুরোনো পোস্ট ভাইরাল হলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তরুণ এই পেসার।

২০২২ সালের ৯ সেপ্টেম্বর তানজিম সাকিব তার ভেরিফায়েড ফেসবুক পেজে কর্মজীবী নারীদের হেয় করে একটি পোস্ট দেন। মূলত এই স্ট্যাটাসের কারণেই বিতর্কের সূত্রপাত। এসব বিষয় নজরে আসার পর তানজিমকে তলব করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) তানজিম সাকিবের ইস্যুতে বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ‘সে (তানজিম) যেসব পোস্ট দিয়েছে সেগুলো কাউকে উদ্দেশ্য করে নয়। তারপরও কারও যদি আঘাত লেগে থাকে সে জন্য সে দুঃখিত।’।

সামনের দিনগুলোতে এই পেসারকে পর্যবেক্ষণে রাখা হবে বলেও জানান বিসিবির এই কর্মকর্তা।

এই বিভাগ থেকে আরও পড়ুন

আপত্তিকর ছবি পাঠানো যাবে না ইনস্টাগ্রামে
প্রযুক্তি সংবাদ

আপত্তিকর ছবি পাঠানো যাবে না ইনস্টাগ্রামে

বিকৃত যৌন অপরাধ ধরিয়ে দিল ফেসবুক, ৩০ বছরের জেল নারীর
প্রযুক্তি সংবাদ

বিকৃত যৌন অপরাধ ধরিয়ে দিল ফেসবুক, ৩০ বছরের জেল নারীর

হোয়াটসঅ্যাপে চ্যানেল খুলবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপে চ্যানেল খুলবেন যেভাবে

পুরনো চ্যাট রেখেও হোয়াটসঅ্যাপ নম্বর বদলাবেন যেভাবে
প্রযুক্তি পরামর্শ

হোয়াটসঅ্যাপের ৫ অজানা ফিচার জানুন

উদ্যোক্তা হতে চান?
ই-কমার্স

উদ্যোক্তা হতে চান?

বিশ্বজুড়ে বিভ্রাট দেখা দিয়েছে টুইটারে
সোশ্যাল মিডিয়া

টুইটারের মোবাইল প্ল্যাটফর্মে এলো ৪কে ছবি সমর্থন

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস
কিভাবে করবেন

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস

এআই উদ্বেগের মধ্যেই ২১৫০০ কোটি ডলার আয় এনভিডিয়ার
নির্বাচিত

এআই উদ্বেগের মধ্যেই ২১৫০০ কোটি ডলার আয় এনভিডিয়ার

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা কেমন
বিবিধ

ইসরায়েল লক্ষ্য করে আবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা
বিবিধ

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix