Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনলাইন ক্যাসিনোতে মদদ জোগাচ্ছে বারিশ হক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
অনলাইন ক্যাসিনোতে মদদ জোগাচ্ছে বারিশ হক
Share on FacebookShare on Twitter

চড়েন দামি গাড়িতে, পরিধান করেন দামি পোশাক, বিলাসবহুল চলাফেরা। পেশাগত পরিচয় ব্র্যান্ড প্রমোটার, ফেসবুক লাইভ প্রেজেন্টার, নৃত্যশিল্পী, মডেল ইত্যাদি। তবে এসবের পাশাপাশি করেন অনলাইন বেটিং বা ক্যাসিনো সাইটের প্রচার ও প্রচারণা। বলা হচ্ছে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বারিশ হকের কথা। তার ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে প্রকাশিত একাধিক ভিডিওতে অনলাইন বেটিং ও ক্যাসিনো সাইটের প্রচারণা করতে দেখা গেছে। এ ছাড়া বেটিং সাইটের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়েও সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীদের প্রলুব্ধ করছেন। যদিও এগুলোকে বেটিং বা ক্যাসিনো সাইট হিসেবে মানতে নারাজ তিনি।

বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রচার ও প্রচারণা তথা ব্র্যান্ডিংয়ের জন্য এখন সামাজিক যোগাযোগমাধ্যম বেশ উপযুক্ত। এ মাধ্যমে ইনফ্লুয়েন্সার মার্কেটিং পদ্ধতিতে ব্র্যান্ডগুলো দ্রুত বৃহৎ পরিসরে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারেন। সেখানে ব্র্যান্ড প্রমোটর হিসেবে কাজ করেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা। এখানে যার ফ্যান-ফলোয়ার বেশি, যার ভিডিও বেশি দেখা হয়, তার কদর তত বেশি।

জানা গেছে, ইউটিউব, ফেসবুক এবং টিকটকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে যারা কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করেন, তারা হরহামেশাই বেটিং সাইটের পক্ষ থেকে প্রস্তাব পান। বেটিং সাইটের প্রমোশনের বিনিময়ে মোটা অঙ্কের অর্থের প্রলোভন দেন বুকি এবং এজেন্টরা। এমনই একজন হলেন বারিশ হক। তিনি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রমোশনের কাজ করেন।

একটি সূত্রের দাবি, জুয়ার সাইটের যে ধরনের প্রমোশন বারিশ হক করেন তার জন্য প্রতি ভিডিওতে তিনি লক্ষাধিক টাকা নিয়ে থাকেন।

বারিশের ভেরিফায়েড ফেসবুক পেইজে অন্তত ১২ লাখ ফলোয়ার রয়েছে। এ পেইজ থেকে প্রকাশিত ছবি ও ভিডিও লাখ লাখ বার দেখা হয়। মুহূর্তেই সেগুলো ছড়িয়ে পড়ে কোটি ইন্টারনেরট ব্যবহারকারীর কাছে। একাধিক ভিডিওতে বারিশ অনলাইন বেটিং ও ক্যাসিনো সাইটের প্রচারণা চালাতে দেখা যায়। ‘সিটিবিডি২০ ডট কম’ নামে ওই সাইটটির ছবি নিজের ভিডিওতে ব্যবহার করেন তিনি। এরপর সাইটটির ফেসবুক পেইজে যেতে কমেন্ট বক্সে লিঙ্ক দেন।

গত ১৫ আগস্ট রাত সোয়া ১২টায় ছাড়া এক ভিডিওতে দেখা যায়, ওই জুয়ার সাইটটির প্রমোশন করছেন বারিশ। ভিডিওতে দুই দফা সেই সাইটের ছবি তুলে ধরা হয়। প্রথমবার ভিডিওর ৪০তম সেকেন্ডে এবং পরবর্তী সময়ে ১ মিনিট ৪০তম সেকেন্ডে সাইটটির প্রমোশন করেন তিনি। ছবি প্রকাশের পাশাপাশি ইন্টারনেট ব্যবহারকারীদের ওই সাইট দ্রুত ডাউনলোডের আহ্বান জানান তিনি। এখানে টাকা দিয়ে গেম খেললে যে অর্থ হারানোর বিষয়টি জেনেও সাইটটির প্রমোশন করেন বারিশ। ভিডিওটি অদ্যাবধি প্রায় ১০ লাখ বার দেখেছেন ইন্টারনেট ব্যবহারকারীরা।

ভিডিওতে প্রথম দফায় তিনি বলেন, তোমরা যারা ঘরে বসে ৫০০ থেকে ১ হাজার টাকা আয় করতে চাও, তারা সিটিবিডি২০ ডট কমে যোগাযোগ করতে পার। কীভাবে টাকা দেবে বা উত্তোলন করবে, সেগুলোর বিস্তারিত এ ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে। একই ভিডিওতে দ্বিতীয়বার বলেন, যারা এখনো সিটিবিডি২০ ডট কম ডাউনলোড করোনি, তারা দ্রুত ডাউনলোড করো। কারণ, অনেকেই এখান থেকে মাসে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারে। আর ডিপোজিট মানি (জমা দেওয়া অর্থ) অনেক সময় ফিরে পাওয়া যায় না, কারণ গেমে হেরে যায় অনেকে। এটা পুরোপুরি ভাগ্যের ওপর নির্ভর করে।

একই সাইটের প্রমোশন করে গত ১৫ সেপ্টেম্বর রাত সোয়া ১টায় ফের ভিডিও প্রকাশ করেন বারিশ। এ ভিডিওটিও দেখা হয় সাড়ে ৫ লাখের বেশিবার। ভিডিওর ৪৯তম সেকেন্ডে সাইটটির প্রমোশন শুরু করেন। ৫৬তম সেকেন্ডের সময় বলেন, অনেকেই বলো যে, টাকা ডিপোজিট (জমা) করে পাচ্ছ না। আসলে যারা ডিপোজিট করে রিটার্ন (উত্তোলন) পায় না, তারা আসলে উইন (জয়) করতে পারও না। উইন করতে পারে—এমন অনেক রিয়েল কাস্টমার (আসল গ্রাহক) আছে। তোমরা সেই প্রুফগুলো (প্রমাণ) কমেন্ট বক্সে পেয়ে যাবে। এ ভিডিওর কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, যেখানে তোমরা ডিটেইলস (বিস্তারিত) পাবে। কীভাবে টাকা ডিপোজিট করা যাবে, কারা কারা টাকা পেয়েছে, কারা কারা পায়নি; সবকিছু এখানে জানতে পারবে।

এটা যে একটা বেটিং সাইট এবং এখানে বিনিয়োগকৃত অর্থ হারানোর ঝুঁকি আছে, তা জেনেও এর প্রমোশন করছেন তিনি। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে তিনি কোনো কথা বলতে রাজি হননি। তবে দাবি করেন, এগুলো বেটিং সাইট না, অনলাইন গেমিং।

তবে সাইটটি যে বেটিং ও ক্যাসিনোর, তা নিশ্চিত করেছেন একাধিক তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বলেন, এটা সম্পূর্ণ জুয়ার সাইট। এ সাইট থেকে টাকা কোথা থেকে কোথায় যাচ্ছে, আমরা জানি না। আর্থিক লেনদেন সম্পর্কিত আইন অনুযায়ী এখানকার লেনদেন অবৈধ। মূলত এসব সাইটের মাধ্যমে সংগৃহীত টাকা দেশের বাইরে পাচার করা হয়। এখানে টাকা দিয়ে খেলতে হয়। আপনি জিততেও পারেন, হারতেও পারেন। যেহেতু এটা কোনো টুর্নামেন্টের এন্ট্রি ফি না, তাই টাকা দিয়ে যাই খেলা হবে, সেটাই জুয়া বা ক্যাসিনো। সামাজিক যোগাযোগ মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটরদের অনেক ফ্যান ফলোয়ার আছে। তাদের এ ধরনের প্রচারণায় সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। যারা এসব সাইটের প্রচারণা করছেন, তাদের আইনের আওতায় আনা উচিত।

Tags: ইন্টারনেটইন্টারনেট ডেটাজুয়ার সাইটদ্রুতগতির ইন্টারনেটবেটিং সাইট

এই বিভাগ থেকে আরও পড়ুন

আগামী সপ্তাহে আসছে শাওমির প্রথম স্মার্টওয়াচ, ফিচারগুলি দেখে নিন
প্রযুক্তি সংবাদ

আগামী সপ্তাহে আসছে শাওমির প্রথম স্মার্টওয়াচ, ফিচারগুলি দেখে নিন

তার ছাড়া মোবাইলের ছবি ভিডিও পিসিতে নেবেন যেভাবে
নির্বাচিত

তার ছাড়া মোবাইলের ছবি ভিডিও পিসিতে নেবেন যেভাবে

ইনস্টাগ্রামে যুক্ত হলো ‘ওয়াচ হিস্ট্রি’
প্রযুক্তি সংবাদ

ইনস্টাগ্রামে যুক্ত হলো ‘ওয়াচ হিস্ট্রি’

হুয়াওয়ের নতুন ফোন মার্কিন বাজারে নিষিদ্ধ চান আইন প্রণেতারা
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের নতুন ফোন মার্কিন বাজারে নিষিদ্ধ চান আইন প্রণেতারা

অনার এক্স৯বি স্মার্টফোন
প্রযুক্তি বাজার

অনার এক্স৯বি স্মার্টফোন

রাজধানীর বনশ্রীতে মিনিস্টারের নতুন শো-রুমের উদ্বোধন
প্রযুক্তি সংবাদ

রাজধানীর বনশ্রীতে মিনিস্টারের নতুন শো-রুমের উদ্বোধন

Load More

ট্রেন্ডিং টপিক

চালডাল ডটকম-এর ‘নৈরাজ্য’: ৪ মাস বেতনহীন ৬০০ কর্মী, আইটি পার্কে কর্মবিরতি
ই-কমার্স

চালডাল ডটকম-এর ‘নৈরাজ্য’: ৪ মাস বেতনহীন ৬০০ কর্মী, আইটি পার্কে কর্মবিরতি

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি
অটোমোবাইল

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত: দ্বিতীয় দিনের কৌশলগত বিশ্লেষণ ও গতিপ্রকৃতি
মতামত ও বিশ্লেষণ

মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত: দ্বিতীয় দিনের কৌশলগত বিশ্লেষণ ও গতিপ্রকৃতি

সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা
বিবিধ

সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি
বিবিধ

আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি

ইরানে হামলার মাত্রা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। প্রতিক্রিয়ায় গর্জে উঠছে...

তিন দেশে ইরানের পাল্টা হামলা, ২২০ মার্কিন সেনা হতাহত

তিন দেশে ইরানের পাল্টা হামলা, ২২০ মার্কিন সেনা হতাহত

মির্জা আব্বাসের মানহানির অভিযোগ, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

মির্জা আব্বাসের মানহানির অভিযোগ, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

পিসি গেমও খেলা যাবে মাইক্রোসফটের নতুন এক্সবক্স কনসোলে

পিসি গেমও খেলা যাবে মাইক্রোসফটের নতুন এক্সবক্স কনসোলে

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix