Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইন করে টিকটক নিষিদ্ধের কথা ভাবছে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৬ মার্চ ২০২৪
বাংলাদেশে কী নিষিদ্ধ হচ্ছে টিকটক, যা জানা গেল
Share on FacebookShare on Twitter

চীনা কোম্পানি বাইটড্যান্স মালিকানাধীন টিকটক নিয়ে সমালোচনা দীর্ঘদিনের। বিশেষ করে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তায় যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে রয়েছে। এবার দেশটির রাজনীতিবিদরা শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্মটি নিষিদ্ধে নতুন আইন প্রণয়নের কথা ভাবছে। কিন্তু কী কারণে নিষেধাজ্ঞা দেয়ার কথা ভাবছে দেশটি সেটি পুরোপুরি পরিষ্কার নয়।

বিবিসিতে প্রকাশিত খবরে বলা হয়, প্লাটফর্মটির মালিকানায় পরিবর্তন না এলে এ উদ্যোগ নেয়া হবে। বর্তমানে বিশ্বের টিকটকের ১০০ কোটির বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে। কিন্তু ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা প্রশ্নে প্লাটফর্মটি দীর্ঘদিন থেকে সমালোচনায় রয়েছে। এছাড়া বেইজিং সরকারের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টিও আলোচনায় রয়েছে।

যুক্তরাষ্ট্রের দুটি শীর্ষ রাজনৈতিক দলের সদস্যরা নতুন আইন প্রণয়নের বিষয়ে দাবি জানিয়েছে। সেখানে বলা হয়, বাইটড্যান্স যদি টিকটকের মালিকানা হস্তান্তর না করে তাহলে নিষেধাজ্ঞার মুখে পড়বে। আইনপ্রণেতাদের শঙ্কা, চীন সরকার নিরাপত্তা সম্পর্কিত আইন প্রয়োগ করে বাইটড্যান্সের ওপর চাপ প্রয়োগ করে ১৭ কোটি মার্কিন ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নেবে। তবে টিকটক বরাবরই দাবি জানিয়েছে, প্লাটফর্মটি বিদেশী ব্যবহারকারীর তথ্য চীন সরকারকে দেবে না।

যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভস ১৩ মার্চ বিলটি পাস করে। যেখানে নতুন আইন প্রণয়নের পক্ষে ৩৫২টি ভোট ও বিপক্ষে ৬৫টি ভোট পড়েছে। বর্তমানে এটি সিনেটে পাঠানো হয়েছে। সেখানে নতুন এ বিল ও আইন প্রণয়নের বিষয়ে কঠোর তদন্ত হবে। তবে সিনেটররা এ বিলে অনুমোদন দেবেন কিনা সেটি এখনো নিশ্চিত না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, সিনেট যদি বিলে অনুমোদন দেয় তাহলে তিনি স্বাক্ষর দেয়ার মাধ্যমে এটিকে আইনে পরিণত করবেন। এর আগে ২০২০ সালে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পও অ্যাপটি বন্ধ করে দেয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু ট্রাম্প বর্তমানে এ আইন প্রণয়নের বিরোধিতা করেছেন। তার মতে, টিকটকের কার্যক্রম বন্ধ করা হলে ফেসবুককে অনৈতিক সুবিধা দেয়া হবে।

বিল পাস হলেও আইনে পরিণত হতে আরো কিছুটা সময় লাগবে। তবে বিশ্লেষকদের মতে, সিনেটে বিল পাস হলে এবং বাইডেন এতে স্বাক্ষর করলে ছয় মাসের মধ্যে টিকটকের মালিকানা বিক্রি করতে হবে বাইটড্যান্সকে। যুক্তরাষ্ট্রে প্লাটফর্মটির কার্যক্রম বন্ধের অন্যতম উপায় হচ্ছে অ্যাপ বন্ধ করে দেয়া। অর্থাৎ আইওএস ও অ্যান্ড্রয়েড প্লে স্টোর থেকে অ্যাপ অপসারণ করা। এছাড়া বিলটিতে বিদেশী কর্তৃপক্ষ নিয়ন্ত্রিত অ্যাপ্লিকেশন যুক্তরাষ্ট্রে আপডেট ও রক্ষণাবেক্ষণ বন্ধের কথাও বলা হয়েছে। এর মানে যারা বর্তমানে অ্যাপটি ব্যবহার করছে ভবিষ্যতে তারা কোনো সিকিউরিটি আপডেট পাবে না। নতুন এ বিল ও আইন প্রণয়নের বিষয়ে টিকটকের প্রধান নির্বাহী শৌ জি চিউ সতর্কবার্তায় জানান, এর মাধ্যমে কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যমে আরো বেশি ক্ষমতা দেয়া হবে। এছাড়া কয়েক হাজার মার্কিন নাগরিক কর্মসংস্থানের সুযোগ হারাবে।

যুক্তরাষ্ট্রে আইন কার্যকর হলে সেটি অন্য দেশগুলোকেও উৎসাহিত করবে। কেননা ভারতে অ্যাপটি নিষিদ্ধ করা হয়েছে। ২০২০ সালের জুনে নিষেধাজ্ঞার কবলে পড়ার আগে টিকটক সেখানকার বাজারে শীর্ষ অ্যাপ ছিল। ভারত ছাড়াও ইরান, নেপাল, আফগানিস্তান ও সোমালিয়ায়ও অ্যাপটি নিষিদ্ধ।

Tags: টিকটকটিকটক নিষিদ্ধটিকটক ব্যবহারকারী

এই বিভাগ থেকে আরও পড়ুন

সার্চ ইঞ্জিন প্রকল্প বাতিল করলো গুগল
প্রযুক্তি সংবাদ

সার্চ ইঞ্জিন প্রকল্প বাতিল করলো গুগল

অনলাইন বুলিং নিয়ন্ত্রণে স্কুলের সঙ্গে কাজ করবে ইনস্টাগ্রাম
প্রযুক্তি সংবাদ

অনলাইন বুলিং নিয়ন্ত্রণে স্কুলের সঙ্গে কাজ করবে ইনস্টাগ্রাম

হুয়াওয়ের লোগো বিবর্তনের যাত্রা
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের লোগো বিবর্তনের যাত্রা

আসছে গুগল অ্যাসিস্ট্যান্টের ড্রাইভিং মোড
নির্বাচিত

বদলে গেল গুগল ড্রাইভের লোগো

সম্মুখ কোভিড যোদ্ধাদের ২৫৫০০ নিরাপত্তা সামগ্রী দিলো ডাক ও টেলিযোগাযোগ বিভাগ
প্রযুক্তি সংবাদ

সম্মুখ কোভিড যোদ্ধাদের ২৫৫০০ নিরাপত্তা সামগ্রী দিলো ডাক ও টেলিযোগাযোগ বিভাগ

ইভ্যালির সৌজন্যে ১০০০ পরিবারে এসো সবাই’র ইফতার সামগ্রী
ই-কমার্স

ইভ্যালির সৌজন্যে ১০০০ পরিবারে এসো সবাই’র ইফতার সামগ্রী

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস
কিভাবে করবেন

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস

রিল বানিয়েই জেতা যাবে নতুন ভিভো স্মার্টফোন
ছাড় ও অফার

রিল বানিয়েই জেতা যাবে নতুন ভিভো স্মার্টফোন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন
নির্বাচিত

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Private: রংপুরে সুপারশপ ‘স্বপ্ন’কে ৩০ হাজার টাকা জরিমানানা
ই-কমার্স

স্বপ্ন’র আড়ালে ‘কমিশন’ বাণিজ্য: বিজ্ঞাপন দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ (Shwapno)-এর ভেতরে...

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

প্রাথমিকে নিয়োগ হচ্ছে ১৭ হাজার শিক্ষক

প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর জন্য বড় সুখবর

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix