Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নকল ফেসবুক পেজে ভুয়া ওষুধের প্রচারণা, বিব্রত ডা. জাহাঙ্গীর কবির

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 30 April 2025
নকল ফেসবুক পেজে ভুয়া ওষুধের প্রচারণা, বিব্রত ডা. জাহাঙ্গীর কবির
Share on FacebookShare on Twitter

জনপ্রিয় চিকিৎসক ও স্বাস্থ্যবিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবিরের নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে শত শত ভুয়া পেজ চালাচ্ছে একটি চক্র। এসব পেজে তার কণ্ঠ নকল করে অবৈধ ওষুধ, যৌন উত্তেজক ট্যাবলেট এবং ছদ্মবিজ্ঞাপন প্রচার করা হচ্ছে, যা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়েছে।

বিশেষ করে ব্লু-ব্যাজযুক্ত প্রোফাইল পিকচার জালিয়াতি করে এই চক্র সহজেই গ্রাহকের বিশ্বাস অর্জন করছে। ফলে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন, আর এতে চিকিৎসক হিসেবে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে অভিযোগ করেছেন ডা. জাহাঙ্গীর কবির।

আসল পেজ ডাউন, প্রতারণা প্রতিরোধে ব্যাহত উদ্যোগ

একইসঙ্গে দুঃখ প্রকাশ করে ডা. জাহাঙ্গীর কবির জানান, “আমার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়ায় জনগণকে সতর্ক করতেও পারছি না। আমি ওষুধ বিক্রি করি না, লাইফস্টাইল পালনের মাধ্যমে মানুষকে ওষুধ ছাড়াই সুস্থ থাকার পরামর্শ দিই।”

তিনি জানান, ইতিমধ্যে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং ইউটিউব ও ব্যক্তিগত ফেসবুক আইডির মাধ্যমে সতর্কতামূলক বার্তা ছড়িয়েছেন।

আইনি নোটিশও আসে, পরে প্রত্যাহার

এ ধরনের বিভ্রান্তির পরিপ্রেক্ষিতে, সম্প্রতি এক আইনজীবী ডা. জাহাঙ্গীর কবির ও ডা. তাসনিম জারার বিরুদ্ধে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে আইনি নোটিশ পাঠান, তবে পরবর্তীতে প্রকৃত তথ্য বুঝতে পেরে সেটি প্রত্যাহার করে নেন।

রোগীরা কী বলছেন?

সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে কিছু রোগী সরাসরি সাংবাদিকদের বলেন— চট্টগ্রাম থেকে আসা মিনহাজ বলেন, “তিন দিনেই ওষুধ ছাড়াই হাই প্রেসার নিয়ন্ত্রণে এসেছে।”

আব্দুল গফুর সরকার জানান, “প্রথম দিন ৬২ কেজি ওজন ছিল, এখন ২ কেজি কমেছে। আজ থেকে খাদ্যাভ্যাস পাল্টাচ্ছি।”

৪৫০ জন কর্মীর সমন্বয়ে স্বাস্থ্যসেবা কেন্দ্র

সংবাদ সম্মেলন শেষে ডা. জাহাঙ্গীর কবির সাংবাদিকদের তার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ঘুরে দেখান, যেখানে ল্যাব, চিকিৎসক ও পুষ্টিবিদের চেম্বার, ব্যায়ামাগার, ‘ফুড ইজ মেডিসিন’ নীতিতে পরিচালিত খাবারের দোকানসহ বিভিন্ন সেবা রয়েছে। পুরো সেন্টারে বর্তমানে ৪৫০ জনের বেশি লোক কাজ করছেন।

ডা. জাহাঙ্গীর কবির বলেন, “আমি বলছি, কেউ যেন আমার নামে চালানো কোনো পেজ থেকে ওষুধ না কেনেন। যারা জীবনধারা পরিবর্তনে আগ্রহী, শুধু তারাই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের লক্ষ্য, মানুষকে ওষুধমুক্ত জীবনে অভ্যস্ত করা।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ডা. জাহাঙ্গীর কবির

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঘরের খবর যেভাবে পরের হাতে যায়
নির্বাচিত

ঘরের খবর যেভাবে পরের হাতে যায়

দাবি এক দফাই, তবে ফেসবুকে ছড়িয়ে পড়া ঘোষণাপত্রটি আমাদের নয় : আসিফ মাহমুদ
সোশ্যাল মিডিয়া

দাবি এক দফাই, তবে ফেসবুকে ছড়িয়ে পড়া ঘোষণাপত্রটি আমাদের নয় : আসিফ মাহমুদ

টিকটক ভিডিও দূরে রাখুন, গ্রাহকদের বার্তা ইনস্টাগ্রামের
প্রযুক্তি সংবাদ

টিকটক ভিডিও দূরে রাখুন, গ্রাহকদের বার্তা ইনস্টাগ্রামের

ফেসবুকে কাউকে বন্ধু করার আগে যা দেখবেন
সোশ্যাল মিডিয়া

অনলাইনে মেয়েদের নিরাপত্তা বাড়াবে ফেসবুক

টিকটক মালিককে মার্কিন ব্যবসা বিক্রির নির্দেশ দিলেন ট্রাম্প
প্রযুক্তি সংবাদ

টিকটকের জন্য চীনের নতুন আইন!

টিকটককে টেক্কা দেবে ইউটিউবের শর্টস
প্রযুক্তি সংবাদ

টিকটককে টেক্কা দেবে ইউটিউবের শর্টস

Load More

ট্রেন্ডিং টপিক

নতুন স্মার্ট ব্যান্ড আনলো শাওমি
নির্বাচিত

নতুন স্মার্ট ব্যান্ড আনলো শাওমি, থাকছে ১৫০টির বেশি স্পোর্টস মোড

দেশের বাজারে অনার ৬০০এস ৫জি উন্মোচন
প্রযুক্তি বাজার

দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম

হোম ডেলিভারির নামে রাস্তায় ফ্রিজ রেখে যাওয়ার অভিযোগ পিকাবুর বিরুদ্ধে
নির্বাচিত

হোম ডেলিভারির নামে রাস্তায় ফ্রিজ রেখে যাওয়ার অভিযোগ পিকাবুর বিরুদ্ধে

ভিভো ভি৮০
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে পাওয়া যাচ্ছে ভিভো ভি৮০

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 April 2025

নকল ফেসবুক পেজে ভুয়া ওষুধের প্রচারণা, বিব্রত ডা. জাহাঙ্গীর কবির

Techzoom.TV |
TechzoomTV