Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস, দাবি পাকিস্তানের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 7 May 2025
পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস, দাবি পাকিস্তানের
Share on FacebookShare on Twitter

সীমান্ত উত্তেজনার নতুন পর্যায়ে পৌঁছেছে ভারত ও পাকিস্তানের মধ্যকার সামরিক সংঘাত। বুধবার রাত ১টার কিছু পর থেকেই শুরু হয় এই সংঘর্ষ। পাকিস্তান জানিয়েছে, গভীর রাতে ভারতের চালানো বিমান হামলার পাল্টা জবাবে তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস করেছে। খবর ডন।

পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, ভারতের ছোড়া ক্ষেপণাস্ত্র ছয়টি স্থানে আঘাত হানে— যার মধ্যে রয়েছে পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট ও বাহাওয়ালপুর এবং জম্মু ও কাশ্মীর। ভারত এই অভিযানের কোডনেম ‘অপারেশন সিন্দুর’।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ভারত তার নিজস্ব আকাশসীমা থেকেই এই হামলা চালিয়েছে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, পাকিস্তানের প্রতিক্রিয়ামূলক পদক্ষেপে প্রথম দুইটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হয় রাত ২টা ৪৫ মিনিটের দিকে। এরপর ভোর ৩টা ৪২ মিনিটে রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি জানায়, পাকিস্তান বিমানবাহিনী আরো একটি ভারতীয় রাফায়েল যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে, যা আওয়ান্তিপোরা থেকে ১৭ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে ছিল।

ভোর ৪টার দিকে পাকিস্তান সামরিক বাহিনীর মুখপাত্র জানান, ভারতীয় হামলায় এখন পর্যন্ত ৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ভোর ৫টার পর প্রতিরক্ষা ও তথ্যমন্ত্রীরা আরো দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

সকাল ৭টার দিকে তথ্যমন্ত্রী তারার একটি সংবাদ সম্মেলনে বলেন, ‘ভারতীয় বাহিনী নিয়ন্ত্রণ রেখায় সাদা পতাকা উড়িয়ে পরাজয় স্বীকার করেছে।‘ সংবাদ সম্মেলনের পটভূমিতে সাদা পতাকা ওড়ানোর দৃশ্যও প্রচার করে পিটিভি নিউজ। তিনি বলেন, ‘ওদের বাধ্য করা হয়েছে সাদা পতাকা ওড়াতে।‘ তারার আরো দাবি করেন, সীমান্ত পেরিয়ে ভারতীয় সেনাবাহিনীর একাধিক পোস্ট ধ্বংস করেছে পাকিস্তানি বাহিনী।

তিনি বলেন, ‘পহেলগামে হামলার বিষয়ে আমরা আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছিলাম। কিন্তু ভারত আমাদের সেই প্রস্তাবে সাড়া না দিয়ে একতরফাভাবে হামলা চালিয়ে পালিয়ে গেছে। এটি তাদের জন্য লজ্জাজনক, কারণ তারা নিরীহ শ্রমিক ও সাধারণ নাগরিকদের লক্ষ্যবস্তু করেছিল।‘

তথ্যমন্ত্রী আরো বলেন, পাকিস্তান তার প্রতিক্রিয়া মূলত সামরিক লক্ষ্যবস্তুর ওপর কেন্দ্রীভূত করেছে এবং ভারতে কোনো বেসামরিক নাগরিককে টার্গেট করা হয়নি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

টিকটক সচল রাখতে সমঝোতা যুক্তরাষ্ট্র-চীনের
প্রযুক্তি সংবাদ

টিকটক সচল রাখতে সমঝোতা যুক্তরাষ্ট্র-চীনের

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা চূড়ান্ত
সোশ্যাল মিডিয়া

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা চূড়ান্ত

২৪ প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেলেন যারা
সোশ্যাল মিডিয়া

২৪ প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেলেন যারা

গোপনীয়তা তদন্তে বাড়তি তথ্য দেবে ফেসবুক
প্রযুক্তি সংবাদ

অশালীন কনটেন্টে আরো কঠোর হচ্ছে ফেসবুক

সামাজিক যোগাযোগ মাধ্যমের নেশা থেকে সাবধান
প্রযুক্তি সংবাদ

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আয়ে আগ্রহী জেনারেশন জি

কর্মজীবী মা-বাবাদের জন্য হপ লুনের ‘প্লে ইট ফরওয়ার্ড’ উদ্যোগ
সোশ্যাল মিডিয়া

কর্মজীবী মা-বাবাদের জন্য হপ লুনের ‘প্লে ইট ফরওয়ার্ড’ উদ্যোগ

Load More

ট্রেন্ডিং টপিক

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন
প্রযুক্তি সংবাদ

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার
প্রযুক্তি সংবাদ

ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার

এআই ডেটা সেন্টারের চাপে পরিবেশ রক্ষায় হিমশিম খাচ্ছে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

অনার ৬০০এস ৫জি
নির্বাচিত

অনার ৬০০এস ৫জি (HONOR 600S 5G) রিভিউ: ৮,১০০ এমএএইচ ব্যাটারি কি সত্যিই কার্যকর?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 May 2025

পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস, দাবি পাকিস্তানের

Techzoom.TV |
TechzoomTV