Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভারতে বন্ধ প্রবাসী বাংলাদেশি সাংবাদিক-অ্যাক্টিভিস্টদের ইউটিউব চ্যানেলও

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১২ মে ২০২৫
ভারতে বন্ধ প্রবাসী বাংলাদেশি সাংবাদিক-অ্যাক্টিভিস্টদের ইউটিউব চ্যানেলও
Share on FacebookShare on Twitter

ভারতে বাংলাদেশের ছয়টি টেলিভিশন চ্যানেলের ইউটিউব সম্প্রচার বন্ধের পর এবার বেশ কয়েকজন বাংলাদেশি প্রবাসী সাংবাদিক ও সোশ্যাল অ্যাক্টিভিস্টের চ্যানেলও বন্ধ হয়ে গেছে। তাদের চ্যানেল দেখা যাচ্ছে না দেশটিতে থেকে।

শনিবার তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিসল্যাব জানায়, ভারতে ছয়টি বাংলাদেশি টেলিভিশনের ইউটিউব চ্যানেল বন্ধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে যমুনা, একাত্তর, বাংলাভিশন, মোহনা, সময় ও ডিবিসি নিউজ। এ ছাড়া আমার দেশ পত্রিকার ইউটিউব চ্যানেলও সেখানে দেখা যাচ্ছে না।

এবার জানা গেল এসব ইউটিউব চ্যানেল বন্ধের পর এখন বাংলাদেশের বেশ কয়েকজন প্রবাসী সাংবাদিক ও সোশ্যাল অ্যাক্টিভিস্টের ইউটিউব চ্যানেলও বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে। তাদের মধ্যে রয়েছেন- প্রবাসী সাংবাদিক কনক সরওয়ার, ইলিয়াস হোসাইন ও জুলকারনাইন সায়ের (এ প্রতিবেদন লেখা পর্যন্ত)। তাদের ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে না ভারতে।

এ ছাড়া আলোচিত সোশ্যাল অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের ইউটিউব চ্যানেলও বন্ধ রয়েছে দেশটিতে। এ বিষয়ে তাদের ইউটিউব থেকে যে মেইল করা হয়েছে- সেটি তারা নিজেদের ফেসবুকে প্রকাশ করেছেন।

এদিকে, ভারতে এভাবে বাংলাদেশের ইউটিউব চ্যানেলের সম্প্রচার বন্ধের বিষয়টি নিয়ে গত শুক্রবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, এ বিষয়ে বাংলাদেশ সরকার ইউটিউবের কাছে ব্যাখ্যা চাইবে। যদি সুস্পষ্ট ব্যাখ্যা না পাওয়া যায়, তাহলে পাল্টা পদক্ষেপ নেওয়া হবে।

ডিসমিসল্যাব জানায়, ভারতে এসব চ্যানেলের অনলাইন ঠিকানায় প্রবেশ করলে এই বার্তা দেখাচ্ছে যে- এটি বর্তমানে এই দেশে প্রদর্শনের জন্য অনুমোদিত নয়, কারণ এটি জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলার ভিত্তিতে সরকারি নিষেধাজ্ঞার আওতাভুক্ত।

ভারতের তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর ৬৯ (ক) ধারার অধীনে, সরকারের কাছে এমন অধিকার রয়েছে- যদি কোনও তথ্য জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব কিংবা জনশৃঙ্খলার জন্য হুমকি সৃষ্টি করে, তবে সেটি বন্ধ করার নির্দেশনা দিতে পারে।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার ঘটনার পর পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেল বন্ধ করে দেয় ভারতের কেন্দ্রীয় সরকার। এ তালিকায় ডন নিউজ, সামা টিভি, এআরওয়াই নিউজ ও জিও নিউজের মতো পাকিস্তানের শীর্ষ সংবাদমাধ্যমের নামও দেখা যায়।

এমনকি এই তালিকায় রয়েছে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলও। পাশাপাশি পাকিস্তানের অনেক ইন্সটাগ্রাম ও এক্স অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হয় ভারতে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

লকডাউনে ভাইবারে কল বেড়েছে ৪ গুণ
নির্বাচিত

ভাইবারে ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস’ ফিচার

হাদি-কে নিয়ে জিয়া’র গান-কবিতা ঝড় তুলল বিজয় দিবসে
সোশ্যাল মিডিয়া

হাদি-কে নিয়ে জিয়া’র গান-কবিতা ঝড় তুলল বিজয় দিবসে

আফগানদের বিপক্ষে হারে ২৮ বছর পর ওয়ানডে বিশ্বকাপ থেকে বাদ পড়লো বাংলাদেশ
সোশ্যাল মিডিয়া

আফগানদের বিপক্ষে হারে ২৮ বছর পর ওয়ানডে বিশ্বকাপ থেকে বাদ পড়লো বাংলাদেশ

আইনমন্ত্রীর মাতা জাহানারা হক’এর মৃত্যুতে আইসিটি প্রতিমন্ত্রীর শোক
সোশ্যাল মিডিয়া

আইনমন্ত্রীর মাতা জাহানারা হক’এর মৃত্যুতে আইসিটি প্রতিমন্ত্রীর শোক

ফেসবুকে প্রতারণা : ছয় মাসে ৩৭৮ জন শনাক্ত
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে দেখা দিয়েছে সমস্যা

বিকাশের নম্বর থেকে কল আসবে, কিন্তু ওরা প্রতারক!
প্রযুক্তি সংবাদ

বিকাশের নম্বর থেকে কল আসবে, কিন্তু ওরা প্রতারক!

Load More

ট্রেন্ডিং টপিক

ব্র্যাক ব্যাংকের ২,২৫১ কোটি টাকার রেকর্ড মুনাফা
অর্থ ও বাণিজ্য

এক প্রান্তিকেই প্রায় ৭০০ কোটি টাকা নিট মুনাফা ব্র্যাক ব্যাংকের

রোবোফেস্ট ২০২৬ বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের তরুণদের সাফল্য
প্রযুক্তি সংবাদ

রোবোফেস্ট ২০২৬ বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের তরুণদের সাফল্য

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন
নির্বাচিত

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

ইউটিউবে ফ্রি-তে দেখা যাবে বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ, তবে আছে কঠিন শর্ত
প্রযুক্তি সংবাদ

ইউটিউবে ফ্রি-তে দেখা যাবে বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ, তবে আছে কঠিন শর্ত

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭ জুন থেকে মেট্রোরেলের চলাচল ২০ মিনিট বাড়ছে?
অটোমোবাইল

৭ জুন থেকে মেট্রোরেলের চলাচল ২০ মিনিট বাড়ছে?

যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে আগামী ৭ জুন...

HUAWEI nova Y74 বাংলাদেশে: ৬,৬২০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা ও ২৫৬GB স্টোরেজ

HUAWEI nova Y74 বাংলাদেশে: ৬,৬২০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা ও ২৫৬GB স্টোরেজ

শাওমির নতুন ফোনে সুপার ব্যাটারি ব্যাকআপসহ আরও যা থাকছে

শাওমির নতুন ফোনে সুপার ব্যাটারি ব্যাকআপসহ আরও যা থাকছে

মেটার এআই চ্যাটবটকে ‘বোকা বানিয়ে’ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক

মেটার এআই চ্যাটবটকে ‘বোকা বানিয়ে’ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১২ মে ২০২৫

ভারতে বন্ধ প্রবাসী বাংলাদেশি সাংবাদিক-অ্যাক্টিভিস্টদের ইউটিউব চ্যানেলও

Techzoom.TV |
TechzoomTV