Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘ধর্ষক’ আখ্যা দিয়ে যুবককে প্রত্যয়নপত্র, প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 11 August 2025
‘ধর্ষক’ আখ্যা দিয়ে যুবককে প্রত্যয়নপত্র, প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান
Share on FacebookShare on Twitter

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম বাবুল প্রত্যয়নপত্রে এক ধর্ষককে ‘ধর্ষক’ লিখে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন। চিরাচরিত প্রথা বদলে দেয়া এই সাহসী পদক্ষেপের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য মানুষ তার প্রশংসা করছেন এবং ধন্যবাদ জানাচ্ছেন।

ঘটনার সূত্রপাত তারাটি গ্রামের মোহাম্মদ শরীফ মিয়াকে ঘিরে। ২০২৩ সালে পাশের বাড়ির এক তরুণীকে ধর্ষণের চেষ্টা ব্যর্থ হলে তিনি তার বাড়িতে আগুন ধরিয়ে দেন। এতে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। চলতি বছরের ১৩ জুন একই গ্রামের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে স্কুল থেকে ফেরার পথে জোরপূর্বক ধর্ষণ করেন শরীফ। এ ঘটনায় ১৫ জুন ভুক্তভোগীর বাবা ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেন।

পরে ১ আগস্ট নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে র‍্যাব-১ শরীফকে গ্রেপ্তার করে ময়মনসিংহ র‍্যাব-১৪ এর কাছে হস্তান্তর করে। পরদিন থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠায়। আদালত তার বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের প্রত্যয়নপত্র চাইলে সাইদুল ইসলাম বাবুল সেই পত্রে লিখেন, ‘শরীফ একজন ধর্ষক। সে একাধিক মেয়েকে ধর্ষণ করেছে। তার চরিত্র ভালো নয়।’

প্রত্যয়নপত্রটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী চেয়ারম্যানকে ধন্যবাদ জানায়।

চেয়ারম্যান সাইদুল ইসলাম বাবুল বলেন, ‘আমি যাচাই-বাছাই করে প্রত্যয়ন পত্র দেই। এই ব্যক্তি পূর্বে ধর্ষণ চেষ্টার পাশাপাশি অগ্নিকাণ্ড ঘটিয়েছে এবং সাম্প্রতিক সময়ে আবার ধর্ষণ করেছে। যাতে সে যথাযথ বিচার পায়, সেই উদ্দেশ্যে আমি স্পষ্টভাবে তার অপরাধ উল্লেখ করেছি। আমার দাবি—বাংলাদেশের সব ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানরা যেন এভাবে অপরাধীদের চিহ্নিত করে প্রত্যয়নপত্র দেন।’

তিনি আরও বলেন, এটি বাংলাদেশে প্রথম উদ্যোগ হতে পারে এবং এর ফলে ধর্ষণের প্রবণতা কমবে। অপরাধীরা ভয়ে এমন জঘন্য অপরাধে জড়াতে সাহস পাবে না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঈদের আগে সোশ্যাল মিডিয়ায় প্রতারণার ফাঁদ! সতর্ক থাকতে যা করবেন
প্রযুক্তি সংবাদ

ঈদের আগে সোশ্যাল মিডিয়ায় প্রতারণার ফাঁদ! সতর্ক থাকতে যা করবেন

বিদায় নিচ্ছে ফেসবুকের ক্ল্যাসিক সংস্করণ
লিড স্টোরি

বিদায় নিচ্ছে ফেসবুকের ক্ল্যাসিক সংস্করণ

হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার লুকিয়ে রাখবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

ফোন চুরির পর যেভাবে ফিরে পাবেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

প্লে স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড অ্যাপ
নির্বাচিত

প্লে স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড অ্যাপ

ফেসবুক রিলস থেকে আরও বেশি আয় হবে যেসব উপায়ে
নির্বাচিত

ফেসবুক রিলস থেকে আরও বেশি আয় হবে যেসব উপায়ে

চ্যাটিংয়ে মিথ্যা বললে বোঝার উপায়
নির্বাচিত

চ্যাটিংয়ে মিথ্যা বললে বোঝার উপায়

Load More

ট্রেন্ডিং টপিক

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা
ই-কমার্স

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড
নির্বাচিত

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড

২৫ লাখ টাকার অ্যাপলের ভাঁজযোগ্য বিশেষ সংস্করণের আইফোনে কী আছে?
নির্বাচিত

২৫ লাখ টাকার অ্যাপলের ভাঁজযোগ্য বিশেষ সংস্করণের আইফোনে কী আছে?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

অনলাইনে খাবার ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডার রাইডারদের কম পারিশ্রমিক...

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 August 2025

‘ধর্ষক’ আখ্যা দিয়ে যুবককে প্রত্যয়নপত্র, প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান

Techzoom.TV |
TechzoomTV