Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১৪ বিলিয়ন ডলারে টিকটক বিক্রির অনুমোদন দিলেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
১৪ বিলিয়ন ডলারে টিকটক বিক্রির অনুমোদন দিলেন ট্রাম্প
Share on FacebookShare on Twitter

টিকটকের মার্কিন কার্যক্রম বিক্রির অনুমোদন দিয়ে এক নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোম্পানিটির মার্কিন ব্যবসার মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় ১৪ বিলিয়ন বা ১ হাজার ৪০০ কোটি ডলার। গত বৃহস্পতিবার প্রকাশিত এ সিদ্ধান্তের মাধ্যমে ২০২৪ সালের এক আইনে থাকা জাতীয় নিরাপত্তাসংক্রান্ত শর্ত পূরণের পথ তৈরি হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ওই আইনে বলা হয়েছিল, চীনা মালিকানাধীন জনপ্রিয় ভিডিও অ্যাপটি যুক্তরাষ্ট্রে চালু রাখতে চাইলে তা বিক্রি করতে হবে, নইলে নিষিদ্ধ করা হবে।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সাংবাদিকদের বলেন, ‘এ চুক্তির মূল উদ্দেশ্য হলো টিকটককে যুক্তরাষ্ট্রে চালু রাখা এবং একই সঙ্গে ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তা রক্ষা করা। এ সংক্রান্ত আইন বাস্তবায়নের সময় ২০২৫ সালের ২০ জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দেয়া হয়েছে, যাতে টিকটকের মার্কিন সম্পদ স্থানান্তর, নতুন বিনিয়োগকারী খোঁজা এবং চীনের অনুমোদনের মতো প্রক্রিয়া সম্পন্ন করা যায়।

নির্বাহী আদেশ অনুযায়ী, টিকটকের মূল সাজেশন অ্যালগরিদম নতুনভাবে প্রশিক্ষিত হবে। অ্যালগরিদম পরিচালনার দায়িত্বও থাকবে নতুন কোম্পানির হাতে। ট্রাম্প জানান, তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেছেন এবং এ পরিকল্পনায় তিনি সম্মতি দিয়েছেন।

নতুন কোম্পানিতে বিনিয়োগ করবেন ডেল টেকনোলজিসের প্রতিষ্ঠাতা মাইকেল ডেল, ফক্স কর্পের রুপার্ট মারডকসহ আরো কয়েকজন বিশ্বখ্যাত বিনিয়োগকারী। আবুধাবির রাজপরিবারও টিকটকের মার্কিন শাখায় বিনিয়োগের ইচ্ছার কথা জানিয়েছে।

চীনা সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বাইটড্যান্স ই-কমার্স, ব্র্যান্ডিং ও আন্তর্জাতিক কার্যক্রম পরিচালনার জন্য নতুন মার্কিন কোম্পানির সঙ্গে যুক্ত থাকবে। যুক্তরাষ্ট্রের কিছু আইনপ্রণেতা বলেছেন, তারা চুক্তির বিস্তারিত খতিয়ে দেখবেন যাতে এটি চীনের প্রভাবমুক্ত থাকে।

যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭ কোটি ব্যবহারকারী রয়েছে। ট্রাম্প নিজেও প্লাটফর্মটিতে সক্রিয় এবং ব্যক্তিগত অ্যাকাউন্টে তার ১ কোটি ৫০ লাখ অনুসারী আছে। হোয়াইট হাউজ সম্প্রতি একটি সরকারি টিকটক অ্যাকাউন্ট চালু করেছে।

বিশ্লেষকদের অনেকে বলছেন, ১ হাজার ৪০০ কোটি ডলারের মূল্যায়ন তুলনামূলকভাবে কম। চলতি বছরের এপ্রিলে টিকটকের অ্যালগরিদম বাদ দিয়েও এর মূল্য ৩ হাজার কোটি থেকে ৪ হাজার কোটি ডলার ধরা হয়েছিল। বাইটড্যান্সের মোট মূল্য বর্তমানে ৩ হাজার ৩০০ কোটি ডলারের বেশি।

চুক্তি অনুযায়ী, নতুন মার্কিন টিকটক কোম্পানির পরিচালনা পর্ষদে সাত সদস্য থাকবে। এর মধ্যে ছয়জন হবেন মার্কিন নাগরিক এবং একজন থাকবেন বাইটড্যান্সের পক্ষ থেকে। কর্মকর্তারা বলছেন, নতুন কাঠামোর মাধ্যমে তথ্যের সুরক্ষা ও ডিজিটাল নিরাপত্তা আরো জোরদার করা হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

কম দামের স্মার্টফোন আনল টেকনো
নির্বাচিত

কম দামের স্মার্টফোন আনল টেকনো

যেভাবে এল জিমেইলের নতুন লোগো
প্রযুক্তি সংবাদ

২০২১ সালে যেসব জিমেইল অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে

গুপ্তরচরবৃত্তির অভিযোগে চীনা টেলিকম জায়ান্ট ইউনিকমকে নিষিদ্ধ করলো আমেরিকা
প্রযুক্তি সংবাদ

গুপ্তরচরবৃত্তির অভিযোগে চীনা টেলিকম জায়ান্ট ইউনিকমকে নিষিদ্ধ করলো আমেরিকা

টিকটকের কুৎসা রটিয়ে ফেসবুকে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা
সোশ্যাল মিডিয়া

টিকটকের কুৎসা রটিয়ে ফেসবুকে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা

ক্যামেরা ও ড্রোন ব্যবসার আড়ালে অর্থ পাচার
নির্বাচিত

ক্যামেরা ও ড্রোন ব্যবসার আড়ালে অর্থ পাচার

বাজারে স্যামসাং গ্যালাক্সি নোট ১০ প্লাসের নকল সেট!
নির্বাচিত

বাজারে স্যামসাং গ্যালাক্সি নোট ১০ প্লাসের নকল সেট!

Load More

ট্রেন্ডিং টপিক

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি
নির্বাচিত

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

এবারের বিশ্বকাপে থাকছে যেসব আধুনিক প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

এবারের বিশ্বকাপে থাকছে যেসব আধুনিক প্রযুক্তি

স্মার্টফোনের লুকানো ৬ টুল, জানতেন আগে?
নির্বাচিত

স্মার্টফোনের লুকানো ৬ টুল, জানতেন আগে?

HUAWEI nova Y74 বাংলাদেশে: ৬,৬২০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা ও ২৫৬GB স্টোরেজ
নির্বাচিত

HUAWEI nova Y74 বাংলাদেশে: ৬,৬২০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা ও ২৫৬GB স্টোরেজ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

HUAWEI nova Y74 বাংলাদেশে: ৬,৬২০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা ও ২৫৬GB স্টোরেজ

HUAWEI nova Y74 বাংলাদেশে: ৬,৬২০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা ও ২৫৬GB স্টোরেজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শাওমি নিয়ে এলো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২
নির্বাচিত

শাওমি নিয়ে এলো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের...

দুর্বল নেটওয়ার্ক ও ভয়েস ও ডেটার মূল্যবৃদ্ধির খেসারত: গ্রাহক হারিয়ে আয় কমছে জিপির

দুর্বল নেটওয়ার্ক ও ভয়েস ও ডেটার মূল্যবৃদ্ধির খেসারত: গ্রাহক হারিয়ে আয় কমছে জিপির

বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী করে স্মার্টফোন–ট্যাবলেটসহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে অনার

বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী করে স্মার্টফোন–ট্যাবলেটসহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে অনার

টেকনো ও গুগলের নতুন উদ্যোগে এআই সুবিধা আরও সহজলভ্য

টেকনো ও গুগলের নতুন উদ্যোগে এআই সুবিধা আরও সহজলভ্য

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৭ সেপ্টেম্বর ২০২৫

১৪ বিলিয়ন ডলারে টিকটক বিক্রির অনুমোদন দিলেন ট্রাম্প

Techzoom.TV |
TechzoomTV