Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এখনো গাজা অভিমুখে চলছে ফ্লোটিলার ২৬ নৌযান, অবস্থান ৫০ কিমি দূরে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 2 October 2025
এখনো গাজা অভিমুখে চলছে ফ্লোটিলার ২৬ নৌযান, অবস্থান ৫০ কিমি দূরে
Share on FacebookShare on Twitter

গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার যেসব জাহাজ এখনো ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়নি, সেগুলো ফিলিস্তিনি ছিটমহলটির উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার জানিয়েছে, এখনো ফ্লোটিলার কিছু নৌযান গাজা উপকূল থেকে ৫০–৬০ কিলোমিটার দূরে রয়েছে।

আল–জাজিরার জানিয়েছে, ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, এখনো অন্তত ২৬টি জাহাজ যাত্রাপথে রয়েছে। এর মধ্যে কয়েকটি জাহাজ গাজার উপকূল থেকে প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার (৩১ থেকে ৩৭ মাইল) দূরে অবস্থান করছে বলে দেখা গেছে।

এর আগে, গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে ভূমধ্যসাগরের উপকূলের কাছে ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করে ইসরায়েলি নৌবাহিনী। তবে, ফ্লোটিলার মুখপাত্র জানিয়েছেন, এখনো যাত্রা চলমান। এরই মধ্যে, ইসরায়েলি নৌবাহিনী গাজামুখী আন্তর্জাতিক সহায়তা বহর থেকে অন্তত ২০০ কর্মীকে আটক করেছে। এদের মধ্যে অধিকারকর্মী গ্রেটা থুনবার্গও আছেন।

সরায়েলি অবরোধ ভেঙে গাজা উপকূলে সহায়তা পৌঁছে দেওয়া ও ইসরায়েলের নৌ–অবরোধ ভাঙার চেষ্টা করতে ৪০ টির বেশি নৌযানে বিশ্বের বিভিন্ন দেশের শত শত কর্মী ভ্রমণ করছেন। তবে ইসরায়েল এর আগেও এমন একটি ফ্লোটিলার আয়োজন ভেস্তে দিয়েছিল। এবারের যাত্রাও ভেস্তে দেওয়ার প্রচেষ্টা কম করেনি দেশটি।

বহরে থাকা আল–জাজিরার প্রতিনিধি জানিয়েছেন—ইসরায়েলি নৌবাহিনী বহরের জাহাজগুলোতে তাদের যুদ্ধজাহাজ থেকে জলকামান ব্যবহার করে পানি ছুড়েছে, জাহাজগুলোর যোগাযোগব্যবস্থা অচল করে দিয়েছে এবং আন্তর্জাতিক জলসীমা দিয়ে গাজামুখী জাহাজে থাকা কর্মীদের আটক করেছে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবুকেশেক সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করা এক পোস্টে ‘মিশন আপডেট’ দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী মাঝ সমুদ্রে ১৩টি নৌযান থামিয়ে দিয়েছে। তিনি জানান, আটক হওয়া নৌকাগুলোতে ৩৭টি দেশের ২০১ জনের বেশি কর্মী ছিলেন। এর মধ্যে স্পেন থেকে ৩০ জন, ইতালি থেকে ২২ জন, তুরস্ক থেকে ২১ জন এবং মালয়েশিয়া থেকে ১২ জন কর্মী ছিলেন। তিনি বলেন, ইসরায়েল বিভিন্ন নৌযান থেকে কর্মীদের আটক করার পরও ‘মিশন চলছে।’

সুমুদ ফ্লোটিলা এগিয়ে চলছে, গ্রেটা থুনবার্গসহ ২ শতাধিক কর্মীকে আটক করেছে ইসরায়েলসুমুদ ফ্লোটিলা এগিয়ে চলছে, গ্রেটা থুনবার্গসহ ২ শতাধিক কর্মীকে আটক করেছে ইসরায়েল
অন্যান্য নৌযানগুলো এখনো ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গাজার অবরোধ ভাঙার চেষ্টা করছে। ঘণ্টা দুয়েক আগে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযানগুলো গাজা উপত্যকার উপকূল থেকে মাত্র ৮৫ কিলোমিটার দূরে অবস্থান করছিল। এই বিষয়ে আবুকেশেক বলেন, ‘আমাদের প্রায় ৩০টি জাহাজ এখনো দখলদার বাহিনীর সামরিক নৌযানের বাধা এড়িয়ে গাজার উপকূলে পৌঁছানোর চেষ্টা করছে। তারা দৃঢ়প্রতিজ্ঞ, তারা অনুপ্রাণিত। ভোরের মধ্যে অবরোধ ভেঙে একসঙ্গে গাজায় পৌঁছানোর জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফ্লোটিলা

এই বিভাগ থেকে আরও পড়ুন

নেটফ্লিক্সে বড় বিপর্যয়, হারাল ১০ লাখ গ্রাহক
নির্বাচিত

নভেম্বর থেকে নেটফ্লিক্স আরও সস্তায়

চ্যাটিংয়ে যে ১০ ভুল আমরা প্রায়ই করে থাকি
সোশ্যাল মিডিয়া

চ্যাটিংয়ে মিথ্যা বললে বুঝবেন যেভাবে

নাসার স্যাটেলাইট ছবিতে অ্যামাজন অগ্নিকাণ্ডের ভয়াবহতা
সোশ্যাল মিডিয়া

নাসার স্যাটেলাইট ছবিতে অ্যামাজন অগ্নিকাণ্ডের ভয়াবহতা

২০০ কোটির মাইলফলকে হোয়াটসঅ্যাপ
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের নতুন নীতিমালা না মানলে কী হবে?

ডিসেম্বর থেকে যেসব ডিভাইসে নেটফ্লিক্স দেখা যাবে না
সোশ্যাল মিডিয়া

লকডাউনে দেড় কোটিরও বেশি গ্রাহক পেয়েছে নেটফ্লিক্স

১৭ লাখ ভিডিও ডিলিট করলো ইউটিউব
প্রযুক্তি সংবাদ

ইউটিউবে ১৫ সেকেন্ডের ভিডিও বানিয়ে লাখ টাকা আয়

Load More

ট্রেন্ডিং টপিক

উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান
অটোমোবাইল

উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান

বন্ড বিক্রি করে ২৫ বিলিয়ন ডলার তুলছে অ্যামাজন
অর্থ ও বাণিজ্য

অ্যামাজনের নতুন ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ

টেনসর নয়, ব্যাটারি-ক্যামেরায় নজর দিক গুগল—পিক্সেল ভক্তদের প্রত্যাশা
প্রযুক্তি সংবাদ

টেনসর নয়, ব্যাটারি-ক্যামেরায় নজর দিক গুগল—পিক্সেল ভক্তদের প্রত্যাশা

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত
প্রযুক্তি পরামর্শ

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

বাংলাদেশকে প্রযুক্তির ভোক্তা থেকে উৎপাদক ও রপ্তানিকারক দেশে...

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল

অ্যান্ড্রয়েড ১৭-তে গুগলের নতুন নিরাপত্তা ফিচার, বাড়ছে ডিজিটাল সুরক্ষা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 October 2025

এখনো গাজা অভিমুখে চলছে ফ্লোটিলার ২৬ নৌযান, অবস্থান ৫০ কিমি দূরে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix