Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুকে বাংলাদেশি নারীদের চেয়ে দ্বিগুণ পুরুষ, বেশি জেন-জি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৪ অক্টোবর ২০২৫
ফেসবুক, ইনস্টাগ্রাম
Share on FacebookShare on Twitter

সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় সব মাধ্যমে বাংলাদেশি নারী ব্যবহারকারী কম। সেখানে পুরুষদের আধিক্য। ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারে নারীদের চেয়ে পুরুষ ব্যবহারকারী প্রায় দ্বিগুণ। এসব ব্যবহারকারীদের মধ্যে আবার আলোচিত জেন-জি (১৯৯৭-২০১২ সালের মধ্যে যাদের জন্ম) প্রজন্মের ব্যবহারকারী বেশি।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনার প্ল্যাটফর্ম নেপোলিয়নক্যাটের আগস্ট মাসের পরিসংখ্যান বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। পোল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠানটি প্রতি মাসে বিশ্বের বিভিন্ন দেশের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের তথ্য-উপাত্ত প্রকাশ করে থাকে।

নেপোলিয়নক্যাটের পরিসংখ্যান অনুযায়ী— বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ। নারীদের হার ৩৬ দশমিক ৮ শতাংশ। ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারে অবশ্য ফেসবুকের চেয়ে নারী ব্যবহারকারী কিছুটা বেশি। তারপরও নারীদের চেয়ে পুরুষের উপস্থিতি প্রায় দ্বিগুণ।

চলতি আগস্ট মাসের হিসাবমতে, মেসেঞ্জারে বাংলাদেশি ব্যবহারকারীদের ৬৩ দশমিক ৬ শতাংশ পুরুষ। আর নারী ব্যবহারকারী মাত্র ৩৬ দশমিক ৪ শতাংশ। একইভাবে ইনস্টাগ্রামে নারী মাত্র ৩৪ দশমিক ১ শতাংশ। আর পুরুষ ৬৫ দশমিক ৯ শতাংশ। তবে লিংকডইনে নারী-পুরুষের হিসাব আলাদা করে দেখানো হয়নি।

নারীদের চেয়ে পুরুষ ব্যবহারকারীর ব্যবধান দ্বিগুণ হওয়া প্রসঙ্গে প্রযুক্তিবিদ সুমন আহমেদ সাবির বলেন, ‘এখানে রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে। আমাদের দেশে নারীদের চেয়ে পুরুষরা বেশি রাজনীতিতে অংশগ্রহণ করছে। এখন অনেকে ফেসবুকে রাজনৈতিক প্রচারণা বলেন; আর অপপ্রচার বলেন; সেটা চালাতে ব্যস্ত। সার্বক্ষণিক কাদা ছোড়াছুড়ি চলছে। একজন পুরুষ অনেক ক্ষেত্রে একাধিক আইডি ব্যবহার করছে। নারীরাও যে করছে না তা নয়, তবে নারীদের চেয়ে পুরুষদের এ ধরনের অ্যাক্টিভিটি বেশি।’

জেন-জি ব্যবহারকারী বেশি
ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার ও লিংকডইন— সবগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে জেন-জিদের উপস্থিতি বেশি। ১৮ থেকে ২৪ বছর বয়সী ব্যবহারকারী মোট ব্যবহারকারীর অর্ধেকের কাছাকাছি। কোথাও জে-জিদের উপস্থিতি মোট ব্যবহারকারীর অর্ধেকের চেয়েও বেশি।

নেপোলিয়নক্যাটের পরিসংখ্যান অনুযায়ী— ফেসবুকে বাংলাদেশি ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে বেশি ১৮ থেকে ২৪ বছর বয়সীরা। মোট ৭ কোটি ৩৩ লাখ ৩৬ হাজারের মতো ব্যবহারকারীর মধ্যে ৩ কোটি ১৪ লাখেরও বেশি জেন-জি বা ১৮-২৪ বছর বয়সী। শতাংশের হিসাবে যা মোট ব্যবহারকারীর ৪২ দশমিক ৮ শতাংশ।

এরপর রয়েছে মিলেনিয়ামরা। অর্থাৎ, ২৫ থেকে ৩৪ বছর বয়সী ব্যবহারকারী। শতাংশের হিসাবে এ বয়সীদের উপস্থিতি মোট ব্যবহারকারীর ৩৬ শতাংশ। এছাড়া ৩৫-৪৪ বছর বয়সী ১৩ দশমিক ১ শতাংশ; ৪৫-৫৪ বছর বয়সী ৫ শথাংশ; ৫৫-৬৪ বছরের ১ দশমিক ৯ শতাংশ এবং ৬৫ বছরের বেশি বয়সী ব্যবহারকারী ১ শতাংশ।

তবে ইনস্টাগ্রামে জেন-জি অর্থাৎ, ১৮-২৪ বছর বয়সী ব্যবহারকারী মোট ব্যবহারকারীর ৫৫ দশমিক ৭ শতাংশ। ২৫-৩৪ বছর বয়সী ৩২ দশমিক ২ শতাংশ; ৩৫-৪৪ বছর বয়সী ৮.৩ শতাংশ; ৪৫-৫৪ বছর বয়সী ২ দশমিক ৭ শতাংশ। ইনস্টাগ্রামে ৫৫ থেকে তার বেশি বয়সীদের উপস্থিতি খুবই কম।

ফেসবুক মেসেঞ্জারে ১৮-২৪ বছর বয়সী ব্যবহারকারী ৪২ দশমিক ১ শতাংশ। এরপর রয়েছে ২৫-৩৪ বছর বয়সীরা। তাদের হার ৩৬ দশমিক ৩ শতাংশ। এছাড়া ৩৫-৪৪ বছর বয়সী ১৩ দশমিক ৫ শতাংশ; ৪৫-৫৪ বছরের ৫ দশমিক ১ শতাংশ; ৫৫-৬৪ বছর বয়সী ১ দশমিক ৯ শতাংশ ব্যবহারকারী রয়েছে।

পেশাগত প্ল্যাটফর্ম লিংকডইনে অবশ্য ২৫-৩৪ বছর বয়সী ব্যবহারকারী বেশি। এ বয়সী ব্যবহারকারী মোট ব্যবহারকারীর ৫১ দশমিক ১ শতাংশ। আর ১৮-২৪ বছর বয়সী ব্যবহারকারী ৩৯ দশমিক ২ শতাংশ। এছাড়া ৩৫-৫৪ বছর বয়সী ৯ দশমিক ১ শতাংশ এবং ৫৫ বছরের বেশি বয়সী মাত্র শূন্য দশমিক ৬ শতাংশ মানুষ লিংকডইন ব্যবহার করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তথ্য ও প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন। তিনি বলেন, ‘রাজনৈতিক, সামাজিক, শিক্ষাকেন্দ্রিক; এমনকি পারিবারিক তথ্যও জেন-জিরা সবার আগে সামাজিক মাধ্যমে জানাতে বেশি পছন্দ করছে। সোশ্যাল প্ল্যাটফর্মে ‍উপস্থিতি নেই— এমন তরুণদের এখন খুঁজে বের করা কঠিন। খুব স্বাভাবিকভাবেই সামাজিক মাধ্যমগুলোতে জেন-জিদের উপস্থিতি বেশি।’

Tags: ইনস্টাগ্রামফেসবুক

এই বিভাগ থেকে আরও পড়ুন

এবার গুগলেও আসছে ব্লু টিক
প্রযুক্তি সংবাদ

এবার গুগলেও আসছে ব্লু টিক

হোয়াটসঅ্যাপ নাকি টেলিগ্রাম, কোনটি বেশী উপযোগী জেনে নিন
নির্বাচিত

হোয়াটসঅ্যাপ নাকি টেলিগ্রাম, কোনটি বেশী উপযোগী জেনে নিন

বন্যায় ক্ষতিগ্রস্ত ২,৫০০+ পরিবারকে সহায়তা করেছে অপো বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

বন্যায় ক্ষতিগ্রস্ত ২,৫০০+ পরিবারকে সহায়তা করেছে অপো বাংলাদেশ

সরকারের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন শিক্ষকরা
প্রযুক্তি সংবাদ

সরকারের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন শিক্ষকরা

বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল, আপনার ফোনটি বৈধ কিনা যেভাবে জানবেন
নির্বাচিত

৩০ জুনের পরে চলবেনা অবৈধ মোবাইল ফোনসেট

শিগগিরই রাশিয়ায় স্মার্টফোন বিক্রি শুরু করবে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

শিগগিরই রাশিয়ায় স্মার্টফোন বিক্রি শুরু করবে স্যামসাং

Load More

ট্রেন্ডিং টপিক

মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
বিবিধ

মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

ইরানে আকাশ ও সমুদ্রপথে মার্কিন হামলা
বিবিধ

ইরানে আকাশ ও সমুদ্রপথে মার্কিন হামলা

ইরানকে কি চীন উদ্ধার করতে আসবে?
বিবিধ

ইরানকে কি চীন উদ্ধার করতে আসবে?

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
বিবিধ

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix