Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টিকটক ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য চালু হলো নতুন ফিচার 

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 4 November 2025
টিকটক ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য চালু হলো নতুন ফিচার 
Share on FacebookShare on Twitter

টিকটক ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য প্ল্যাটফর্মটি কয়েকটি ফিচারের নতুন আপডেট নিয়ে এসেছে। নতুন ফিচারগুলোর মাধ্যমে বাংলাদেশে টিকটক ব্যবহারকারীদের জন্য প্ল্যাটফর্মটি হয়ে উঠবে আরও নিরাপদ। কিশোর-কিশোরীদের সুরক্ষা, পরিবারের জন্য সঠিক নির্দেশনা, এবং ক্রিয়েটরদের সাহায্য করার লক্ষ্যে টিকটক এবারের টুলগুলো চালু করেছে।

কিশোর-কিশোরী ও পরিবারের অনলাইন নিরাপত্তা

তরুণ ব্যবহারকারীদের বয়স-উপযুক্ত অভিজ্ঞতা দিতে টিকটক সুনির্দিষ্টভাবে বয়স যাচাই করে। অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের বিরত রাখতে এবং কিশোর-কিশোরীদের অ্যাকাউন্ট নিরাপদ রাখতে পঞ্চাশটিরও বেশি সুরক্ষা ব্যবস্থা এনেছে টিকটক। ডিফল্ট স্ক্রিন টাইম লিমিট এবং সরাসরি মেসেজ পাঠানো সীমিত করা এর মধ্যে অন্যতম।

টিকটকে সন্তানদের কার্যকলাপ সম্পর্কে অভিভাবকদের জানাতে টিকটকের ফ্যামিলি পেয়ারিং ফিচারটি আপডেট করা হয়েছে। কিশোর-কিশোরীরা কোন কনটেন্ট শেয়ার করলে অভিভাবকরা এখন  স্বয়ংক্রিয়ভাবে নোটিফিকেশন পাবেন। তারা সন্তানদের প্রাইভেসি সেটিংসও দেখতে পারবেন, যেমন  ১৬-১৭ বছর বয়সী ইউজারদের জন্য ডাউনলোড সুবিধা সক্রিয় আছে কি না সেটি জানতে পারবে।  আবার, ম্যানেজ টপিক্স ফিচারের মাধ্যমে ফিডে কোন বিষয়গুলো বেশি দেখা যাবে সেটিও নির্ধারণ করে দিতে পারবেন অভিভাবকরা। এছাড়া, খুব দ্রুত এমন একটি টুল চালু হতে যাচ্ছে যার মাধ্যমে অভিভাবকরা নির্দিষ্ট কিছু অ্যাকাউন্ট আগে থেকেই ব্লক করতে পারবে। 

ডিজিটাল সুস্থতা ও সচেতনতা

প্রযুক্তি ব্যবহারে ভারসাম্য ঠিক রাখতে ব্যবহারকারীদের জন্য কয়েকটি টুলস চালু করা হয়েছে। যেমন, টিকটক প্ল্যাটফর্মটি সচেতনভাবে ব্যবহার করতে নতুন ফিচার ‘ওয়েল-বিয়িং মিশনস’ সাহায্য করবে। ইন্টারঅ্যাকটিভ চ্যালেঞ্জ সম্পন্ন করার মাধ্যমে সুস্থ ডিজিটাল অভ্যাস গড়তে ফিচারটি উৎসাহিত করবে।

এছাড়া, টিকটক একটি ‘ডিজিটাল ওয়েল-বিয়িং হাব’ তৈরি করছে, যেখানে স্ক্রিন টাইম ম্যানেজমেন্ট এবং স্লিপ আওয়ার্সের মতো সহায়ক টুলসগুলো একসাথে থাকবে। এই ফিচারগুলোর মাধ্যমে ডিজিটাল স্পেস ব্যবহারের সময়সীমা নির্ধারণ করা যাবে, এবং নিজের সুস্থতা বজায় রেখে টিকটকে যুক্ত থাকা যাবে।

ক্রিয়েটরদের জন্য সুরক্ষা ও টুলস

ক্রিয়েটরদের জন্য টিকটকে কিছু বিশেষ এবং নতুন ফিচার চালু করা হয়েছে। এর মধ্যে রয়েছে ‘ক্রিয়েটর কেয়ার মোড’ যেটি এক ক্লিকেই  কমেন্ট ফিল্টার করে দিবে। কমিউনিটি গাইডলাইনস ভালোভাবে মেনে চলতে রয়েছে ‘কনটেন্ট চেক লাইট’ ফিচার। এই ফিচারটির মাধ্যমে পোস্ট করার আগে ভিডিও যাচাই করা যাবে এবং এটি শুধুমাত্র ওয়েবের মাধ্যমে ব্যবহারযোগ্য। এছাড়া, সহজে ও দ্রুত উত্তর দেয়ার সুবিধার জন্য রয়েছে ‘ক্রিয়েটর ইনবক্স’ ফিচার। এতে ক্রিয়েটরদের অনলাইন কমিউনিটিও আরও দৃঢ়ভাবে গড়ে উঠবে।

ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিত করতে টিকটক এর ফিচারগুলো আপডেট করেছে। টিকটক প্ল্যাটফর্মটি একইসাথে সৃজনশীল এবং নিরাপদ রাখার লক্ষ্যেই টিকটকের এই উদ্যোগ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টিকটক

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ ও দুই পরিবারকে ১ লাখ টাকা সহায়তা দিলো ওয়ালটন প্লাজা
প্রযুক্তি সংবাদ

গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ ও দুই পরিবারকে ১ লাখ টাকা সহায়তা দিলো ওয়ালটন প্লাজা

ওয়াই সিরিজের নতুন ফোন আনলো ভিভো
প্রযুক্তি সংবাদ

ওয়াই সিরিজের নতুন ফোন আনলো ভিভো

ফেসবুকে মোবাইল নম্বর ও ছবি দিতেই হবে
নির্বাচিত

ফেসবুকে মোবাইল নম্বর ও ছবি দিতেই হবে

পুরাতন মোবাইল থেকে সহজেই বের করুন সোনা! (ভিডিও)
প্রযুক্তি সংবাদ

পুরাতন মোবাইল থেকে সহজেই বের করুন সোনা! (ভিডিও)

রিয়েলমি ১০ ৪জি: ৮ জিবি র‌্যামের ফোন
প্রযুক্তি সংবাদ

রিয়েলমি ১০ ৪জি: ৮ জিবি র‌্যামের ফোন

সিঙ্গাপুরে নতুন এআই গবেষণাগার খুলছে গুগল ডিপমাইন্ড
প্রযুক্তি সংবাদ

সিঙ্গাপুরে নতুন এআই গবেষণাগার খুলছে গুগল ডিপমাইন্ড

Load More

ট্রেন্ডিং টপিক

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

ডিসেম্বর থেকে যেসব ডিভাইসে নেটফ্লিক্স দেখা যাবে না
প্রযুক্তি সংবাদ

কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নেটফ্লিক্সের

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস
নির্বাচিত

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

স্মার্টফোন কেনার সময় এখন শুধু ক্যামেরা, প্রসেসর বা...

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 November 2025

টিকটক ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য চালু হলো নতুন ফিচার 

Techzoom.TV |
TechzoomTV