Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুকে চলছে এখন ঝটিকা পরিচ্ছন্ন অভিযান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৮ অক্টোবর ২০২০
পুরোনো খবর শেয়ার দিলে সতর্ক করবে ফেসবুক
Share on FacebookShare on Twitter

ফেসবুকে চলছে এখন ঝটিকা পরিচ্ছন্ন অভিযান। এতে করে দুর্বল মানের কন্টেন্ট দিয়ে তৈরি করা এড আর চোখে পড়ছে না। আমি নিজেও কিন্তু এটার একজন ভিকটিম। সম্প্রতি আমার ৩ টি এড অ্যাকাউন্ট অকার্যকর করে দেয় ফেসবুক। যে আইডি দিয়ে বিগত দু বছর ধরে বুস্ট করে আসছিলাম সেটা দিয়ে বুস্ট করার ওপর নিষেধাজ্ঞা জারি করে। এর মধ্যে আবার একটা পেজের পোস্ট বুস্ট করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। আপিল করার পর ২ টা এড অ্যাকাউন্ট রি-একটিভ করে দিয়েছে। আইডি এর ওপর থেকে বুস্ট করার ব্যাপারে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তবে আরেকটা এড অ্যাকাউন্ট এর রিভিউ এর রেজাল্ট এখনও পেন্ডিং আছে। করোনার কারণে এখান রিভিউ হতে বেশি সময় লাগছে। তবে আমার আইডি খুব কড়াকড়ি ভাবেই ভেরিফাই করেছে। কোড সেন্ড করে মোবাইল ফোন নম্বর এবং ইমেইল আইডি ভেরিফাই করেছে। এছাডা ছবিযুক্ত আইডি দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করেছে।

কীভাবে পরিচ্ছন্ন অভিযান চলছে?
কীভাবে পরিচ্ছন্ন অভিযান চলছে সেটা ফেসবুক আমাদের কে পরিষ্কার করে জানাচ্ছে না। তবে আমার নিজের কাজের অভিজ্ঞতা এবং বিভিন্ন পর্যবেক্ষণ থেকে নিচের ইস্যুগুলো চলে এসেছে।

১। এড কুপন বন্ধঃ ১লা অক্টোবর থেকে ফেসবুক ফ্রি এড কুপন প্রদান করা বন্ধ করে দিয়েছে। এই কুপন নিয়ে চলত রমরমা ব্যবসা। অনেক কম খরচে বুস্ট করা যেত বলে অনেক নিম্নমানের কন্টেন্ট দিয়ে তৈরি করা এড আমাদের ওয়ালে বার বার ঘুরে বেড়াত। এখন নিম্নমানের এড দেখা যায় না।

২। এড অ্যাকাউন্ট ফ্লাগঃ ফেসবুকের এড পলিসি মেনে না চলার কারণে ফেসবুক এখন অনেক বেশি করে এড অ্যাকাউন্ট ফ্লাগ করে দিচ্ছে।

৩। Unusual Activity: বিলিং ঠিকানা এবং অ্যাকাউন্ট ঠিকানার মধ্যে ভিন্নতা পেলেই ফেসবুক সেই এড অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দিচ্ছে। তবে ভেরিফাই করার পর তা একটিভ করে দেয়।

৪। আইডি দিয়ে বুস্টে বাধাঃ ফেসবুক আইডি তে সন্দেহভাজন কিছু পেলেই সেই আইডি দিয়ে বুস্ট করতে দিচ্ছে না। তবে ভেরিফাই করার পর নিষেধাজ্ঞা তুলে নেয়। তবে এখন ফেক আইডি দিয়ে বুস্ট করা অনেক রিস্ক।

৫। পেজের ওপর নিষেধাজ্ঞাঃ Unusual Activity এর কারণে যদি এড অ্যাকাউন্ট ফ্লাগ হয় কিংবা ফেসবুকের ষ্ট্যাণ্ডার্ড মেনে চলা না হয় সেই ক্ষেত্রে কিছু কিছু পেজে আর বুস্ট করতে দিচ্ছে না।

৬। ফেক আইডি বাতিলঃ যারা ফেক আইডি ব্যবহার করছেন অথবা একই তথ্য দিয়ে একাধিক আইডি খুলেছেন তাদের আইডি বাতিল করে দেয়া হচ্ছে।

৭। এড রিজেকশনঃ আগের চাইতে এড রিজেকশনের হার এখন অনেক বেশি। দুর্বল মানের কন্টেন্ট এবং ফেসবুকের এড পলিসি মেনে না চলার কারণে এড বেশি রিজেক্ট হচ্ছে।

৮। ভিডিও ভিউ কমঃ এখন লাইভ ভিডিও তে রিচ এবং ভিউ অনেক কম পাওয়া যাচ্ছে। এটার কারণ আমার কাছে যেটা মনে হয় স্পামিং ইস্যু। অনেক পেজে পয়সা খরচ করে লাইভ ভিডিও অনেক বেশি পরিমাণে শেয়ার করা হয়, লাইক দেয়া হয়। ফেসবুকের সিস্টেম এখন এসব বুঝতে পারে এবং এটাকে স্পমিং হিসেবে দেখে। যার ফলে ঐ সব পেজের লাইভ ভিডিও ভিউ এবং রিচ এখন দিন দিন কমে যাচ্ছে।

৯। রিচ কমঃ কন্টেন্ট যদি ভাল না হয়, পেজ অথরিটি যদি দুর্বল হয় এবং এডের অডিয়ান্স সেটিংস যদি সঠিকভাবে না হয় তা হলে সেসব পেজের এড বুস্ট করে ভাল রেজাল্ট পাওয়া যাচ্ছে না।

১০। এড চালানের খরচ বৃদ্ধিঃ এখন এড থেকে ভাল রেজাল্ট পেতে গেলে ভালমানের কন্টেন্ট তৈরি করতে হবে। সেই সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এডের বাজেট বাড়াতে হবে। তাই এডের খরচ এখন বেড়ে গেছে।

১১। পেমেন্ট মেথডঃ বাংলাদেশ থেকে ইস্যু করা অনেক কার্ড ফেসবুক এড করতে চায় না।

১২। বিলিং থেরাসহল্ডঃ একটা সময় শুরুতেই বিলিং লিমিট ছিল ২৫ ডলার। অনেকেই ফেসবুকের বিলের টাকা পরিশোধ করে না। তাই এটার লিমিট কমিয়ে ২ ডলার করেছে। আগে এই লিমিট টা জ্যামিতিক হারে বাড়লেও এখন সহজে বাড়ে না।
ফেসবুকের পরিচ্ছন্ন অভিযানের ফলে আমরা ওয়ালে এখন ভালমানের কন্টেন্ট দেখতে পারছি। এটার ফলে যে সব পেজ ভালমানের কন্টেন্ট দিয়ে বুস্ট করবে, ফেসবুকের এড পলিসি মেনে চলবে তাদের এড ভাল পারফর্ম করবে। যারা প্রফেশনাল মানের বুস্ট সার্ভিস প্রদান করবে তারাই মার্কেটে টিকে থাকবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বজুড়ে বিভ্রাট দেখা দিয়েছে টুইটারে
প্রযুক্তি সংবাদ

পুরোনো টুইট আর্কাইভ করবেন যেভাবে

অটো ভিডিও বন্ধে গুগল ক্রোমে যুক্ত হচ্ছে প্লে বাটন
প্রযুক্তি সংবাদ

অটো ভিডিও বন্ধে গুগল ক্রোমে যুক্ত হচ্ছে প্লে বাটন

দেশের প্রায় অর্ধেক মানুষ ইন্টারনেট সুবিধার বাইরে
টেলিকম

দেশের প্রায় অর্ধেক মানুষ ইন্টারনেট সুবিধার বাইরে

মশা আকৃতির নজরদারি ড্রোন তৈরি করল চীন
নির্বাচিত

মশা আকৃতির নজরদারি ড্রোন তৈরি করল চীন

এশিয়ায় তথ্যপ্রযুক্তিতে মূলধনি ব্যয় ৩৬৯ বিলিয়ন ডলারে পৌঁছবে
প্রযুক্তি সংবাদ

এশিয়ায় তথ্যপ্রযুক্তিতে মূলধনি ব্যয় ৩৬৯ বিলিয়ন ডলারে পৌঁছবে

প্যাড ৫ বিক্রিতে শাওমির নতুন রেকর্ড
প্রযুক্তি সংবাদ

প্যাড ৫ বিক্রিতে শাওমির নতুন রেকর্ড

Load More

ট্রেন্ডিং টপিক

এআই ডেটা সেন্টারের চাপে পরিবেশ রক্ষায় হিমশিম খাচ্ছে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

এআই ডেটা সেন্টারের চাপে পরিবেশ রক্ষায় হিমশিম খাচ্ছে মাইক্রোসফট

ঈদযাত্রা : ট্রেনে ২৫ মে’র টিকিট মিলছে আজ
প্রযুক্তি সংবাদ

ঈদযাত্রা : ট্রেনে ২৫ মে’র টিকিট মিলছে আজ

ইনফিনিক্স হট ৭০ স্মার্টফোনে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স ও মজবুত ডিজাইনের নিশ্চয়তা
নির্বাচিত

ইনফিনিক্স হট ৭০ স্মার্টফোনে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স ও মজবুত ডিজাইনের নিশ্চয়তা

এআই কি সৌন্দর্যের মাপকাঠি হতে পারে?
প্রযুক্তি সংবাদ

এআই কি সৌন্দর্যের মাপকাঠি হতে পারে?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

অনারের সেরা ৫ ফোন

অনারের সেরা ৫ ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জাগুয়ার ল্যান্ড রোভারের মুনাফা কমেছে ৯৯%
অটোমোবাইল

জাগুয়ার ল্যান্ড রোভারের মুনাফা কমেছে ৯৯%

যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্য শুল্ক, ভয়াবহ সাইবার হামলা এবং...

পবিত্র ঈদুল আজহায় ‘স্বপ্ন অনলাইন’-এর মেগা অফার, থাকছে ফ্রি ডেলিভারি

পবিত্র ঈদুল আজহায় ‘স্বপ্ন অনলাইন’-এর মেগা অফার, থাকছে ফ্রি ডেলিভারি

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix