Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কে এই পরাগ আগরওয়াল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১ ডিসেম্বর ২০২১
টুইটারের নতুন সিইও কে এই পরাগ
Share on FacebookShare on Twitter

টুইটারের শীর্ষ পদ থেকে সরে দাঁড়িয়েছেন মাইক্রোব্লগিং সাইটটির সহপ্রতিষ্ঠাতা জ্যাক ডরসি। নতুন সিইওর দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল। অ্যাপল, অ্যামাজন ও অ্যালফাবেটের পথ অনুসরণ করে কোম্পানির পুরনো ও বিশ্বস্ত কর্মীর হাতেই সিইওর দায়িত্ব অর্পণ করছে টুইটার। খবর দ্য ভার্জ ও টেক টাইমস।

সোমবার নিজের সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে টুইটার কর্মীদের উদ্দেশে ডরসি লেখেন, জানি না, কেউ জানেন কিনা, তবে আমি টুইটার থেকে ইস্তফা দিয়েছি। প্রায় ১৬ বছর ধরে আমাদের সংস্থার সহপ্রতিষ্ঠাতা থেকে সিইও, কখনো চেয়ারম্যান থেকে এক্সিকিউটিভ চেয়ারম্যান, কখনো আবার অন্তর্বর্তীকালীন সিইও। অবশেষে মনে হচ্ছে আমার সরে যাওয়ার সময় এসেছে।

৪৫ বছর বয়সী ডরসির সরে দাঁড়ানো নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছিল। অবশেষে সেই জল্পনাকল্পনাই সত্যি বলে জানালেন ডরসি। তার জায়গায় টুইটারের মুখ্য প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) পরাগকে বেছে নেয়া হয়েছে। নতুন পদের দায়িত্ব পেয়ে ডরসিকে কৃতজ্ঞতা জানিয়েছেন পরাগ আগরওয়াল।

টুইটারের দায়িত্ব নেয়ার পর ভারতীয় বংশোদ্ভূত পরাগকে অনেকেই গুগল-কর্তা সুন্দর পিচাই বা মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার মতো মানুষের কাতারে রাখছেন। ২০১১ সালে টুইটারে কাজ শুরু করেছিলেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই পিএইচডি ডিগ্রিধারী। ২০১৭-তে সিটিও হওয়ার কয়েক বছরের মধ্যেই সর্বোচ্চ পদে উঠে এলেন পরাগ।

তবে টুইটারের সিইও হিসেবে পরাগের নিয়োগ বড় একটা চমক হিসেবেই দেখা দিয়েছে। প্রতিষ্ঠানে এবং প্রতিষ্ঠানের বাইরে স্বল্প পরিচিত ছিলেন এ প্রকৌশলী। জন্মতারিখ ঠিকমতো জানা না গেলেও তার আনুমানিক বয়স হতে পারে ৩৭ বছর। লিংকড ইন পেজ থেকে জানা গেছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি, বোম্বে) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন পরাগ। তারপর ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে সাত বছর পড়াশোনা করেন এবং পিএইচডি ডিগ্রি লাভ করেন। ২০০৬ পরবর্তী সময়ে মাইক্রোসফট, এটিঅ্যান্ডটি ও ইয়াহুর মতো প্রযুক্তি কোম্পানিতে ইন্টার্নশিপ করেন। ২০১১ সালে যখন টুইটারে যোগ দেন তখন মাইক্রোব্লগিং প্লাটফর্মটির কর্মীর সংখ্যা ছিল এক হাজারেরও কম। ২০১১ থেকে ২০১৭ সালের মধ্যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে টুইটারে বেশ শক্তিশালী অবস্থান তৈরি করেন। সিটিওর দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে শুরু করে কোম্পানির বিভিন্ন স্তরে মেশিন লার্নিংয়ের ব্যবহার বৃদ্ধিতে ভূমিকা রাখেন তিনি। ২০১৯ সালের পর থেকে প্রজেক্ট ব্লুস্কাই নামে একটি প্রকল্পে কাজ করছেন পরাগ। স্থপতি, প্রকৌশলী ও ডিজাইনারদের স্বাধীন এ ওপেন সোর্স টিম টুইটারে আক্রমণাত্মক ও ভুয়া তথ্য ঠেকাতে কাজ করছে।

প্রযুক্তি জায়ান্টগুলো যখন চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে যাচ্ছে তখন নতুন সিইও নিয়োগ দিচ্ছে তারা। সাম্প্রতিক দিনগুলোয় শীর্ষ নেতৃত্বে পরিবর্তন এনেছে অ্যামাজন ও মাইক্রোসফটের মতো কোম্পানিও। টুইটার সিইও হিসেবে বেশকিছু চ্যালেঞ্জের সামনে পড়বেন পরাগ। প্লাটফর্মে ভুয়া ও মিথ্যা তথ্য ঠেকানো থেকে শুরু করে মার্কিন রাজনীতিবিদদের সঙ্গে যে তিক্ততা রয়েছে, তা কীভাবে সামলাবেন তা দেখার বিষয়। জানুয়ারির ক্যাপিটল হিল সহিংসতার দায়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে টুইটার। ট্রাম্পের মতো অন্যান্য রাজনীতিবিদের জন্যও কি একই পদক্ষেপ নেয়া হবে, বিশ্বজুড়ে ভুয়া ও মিথ্যা তথ্য ঠেকানোর কাজটা কীভাবে সম্পন্ন হবে, তা গভীরভাবে পর্যবেক্ষণ করবেন প্রযুক্তিসংশ্লিষ্টরা।

টুইটারের বাজার সম্প্রসারণ হবে পরাগের দায়িত্বের গুরুত্বপূর্ণ একটি অংশ। ২০২৩ সালের মধ্যে ৩১ কোটি ৫০ লাখ মনিটাইজযোগ্য দৈনিক ব্যবহারকারী পাওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে টুইটার। এছাড়া এ সময়ের মধ্যে কোম্পানিটি তাদের আয় দ্বিগুণ বাড়াতে চায়। ২০২১ সালের তৃতীয় প্রান্তিকে টুইটারের আয় হয়েছে ১২৮ কোটি ডলার। এর মধ্যে বিজ্ঞাপন থেকেই এসেছে ১১৪ কোটি ডলার।

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যাপল গেজেট থেকে আইফোন কিনে প্রতারণার অভিযোগ
নির্বাচিত

অ্যাপল গেজেট থেকে আইফোন কিনে প্রতারণার অভিযোগ

চীনে সীমিত সময়ের জন্য ২৯টি অ্যাপল স্টোর চালু
নির্বাচিত

চীনে সীমিত সময়ের জন্য ২৯টি অ্যাপল স্টোর চালু

বিটকয়েনে নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্রীয় ব্যাংক
নির্বাচিত

বছরের শেষ দিনে বিটকয়েন মূল্য ছাড়ালো ২৯ হাজার ডলার

‘নগদ’ থেকে ভাতার টাকা উধাও থামছেই না
নির্বাচিত

‘নগদ’ থেকে ভাতার টাকা উধাও থামছেই না

ফেসবুকও আসছে টিকটকের  ফিচার
নির্বাচিত

ফেসবুকও আসছে টিকটকের ফিচার

ক্যামেরা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে হুয়াওয়ে মেট ৩০ প্রো
নির্বাচিত

ক্যামেরা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে হুয়াওয়ে মেট ৩০ প্রো

Load More

ট্রেন্ডিং টপিক

আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি
বিবিধ

আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল
প্রযুক্তি সংবাদ

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

জুলাই সনদ কেন অসাংবিধানিক নয়, রুল জারি
বিবিধ

জুলাই সনদ কেন অসাংবিধানিক নয়, রুল জারি

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ
প্রযুক্তি সংবাদ

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix