Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চীনে সীমিত সময়ের জন্য ২৯টি অ্যাপল স্টোর চালু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০
চীনে সীমিত সময়ের জন্য ২৯টি অ্যাপল স্টোর চালু
Share on FacebookShare on Twitter

গত সোমবার থেকে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল চীনে তাদের ৪২টি স্টোরের মধ্যে ২৯টি সীমিত সময়ের জন্য খোলা রাখছে। দেশটিতে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে সব স্টোর, কারখানা, অফিস ও যোগাযোগ কেন্দ্র বন্ধ ঘোষণা করেছিল প্রতিষ্ঠানটি।

অ্যাপল চীনের ওয়েবসাইটে স্টোরগুলো সাময়িকভাবে চালুর কথা জানানো হয়েছে। দিনের বেলায় মাত্র কয়েক ঘণ্টার জন্য খোলা রাখা হবে এসব অ্যাপল স্টোর।

বিবৃতিতে জানানো হয়, কুইবাওতে অবস্থিত ‘অ্যাপল সেভেন ট্রেজার্স’ এবং ‘অ্যাপল হংকং প্লাজা’-এর মতো অন্যান্য অ্যাপল আউটলেটগুলো বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অ্যাপলের পক্ষ থেকে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ সময়সূচি মেনে চলতে বলা হয়েছে।

বিবৃতিতে আরো জানানো হয়, অ্যাপল চীনে তাদের স্টোরগুলো পুনরায় চালু করছে এবং যতটা সম্ভব নিরাপদে থেকে কাজ চালিয়ে যাবে। চীনে প্রতিষ্ঠানটির সব করপোরেট অফিস এবং যোগাযোগ কেন্দ্রগুলো খোলা রয়েছে। অনলাইনে স্টোরগুলো চালু থাকায় শিগগিরই এ পরিস্থিতি থেকে বেরিয়ে নিজেদের অবস্থান দৃঢ় করবে বলে জানিয়েছে অ্যাপল। তাছাড়া চীনের বাইরেও পণ্য এবং পরিষেবা সরবরাহে কোনো সমস্যা হবে না।

চীনে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব মহামারী আকারে দেখা দেয়ায় কর্মীদের স্বাস্থ্যঝুঁকি থেকে দূরে রাখতে দেশটিতে সব ধরনের কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল অ্যাপল কর্তৃপক্ষ। বৈশ্বিক জায়ান্টটির পণ্য উৎপাদন এবং সরবরাহের ক্ষেত্রে এখনো বৃহৎ বাজার চীন। তবে গত সপ্তাহে করোনাভাইরাসের প্রভাবে বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) অ্যাপলের পণ্য উৎপাদন এবং সরবরাহে কিছুটা শ্লথগতি রয়েছে বলে জানিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

গত মাসে চলতি বছরের প্রথম প্রান্তিকে ৬ হাজার ৭০০ কোটি ডলার রাজস্ব আয়ের যে পূর্বাভাস দেয়া হয়েছিল, তা পূরণ সম্ভব হবে না বলে বিনিয়োগকারীদের সতর্ক করেছিল মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল। আইফোন উৎপাদন ও বিক্রি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিশ্বব্যাপী আইফোন সরবরাহ বিঘ্নিত হচ্ছে। ফলে প্রতিষ্ঠানটি আর্থিক খাতে বেশ ভালোই প্রভাব ফেলেছে করোনাভাইরাস।

যদিও আইফোন উৎপাদনের অংশীদারি সাইটগুলো হুবেই প্রদেশের বাইরে অবস্থিত এবং সব স্টোর, অফিসগুলো আবার চালু হয়ে গেলে ধীরে ধীরে এ স্থবির অবস্থা থেকে বের হতে পারবে বলে আশা প্রকাশ করেছে অ্যাপল-সংশ্লিষ্টরা। স্বাস্থ্য বিশেষজ্ঞদের সর্বশেষ পরামর্শের ভিত্তিতেই ১ ফেব্রুয়ারি থেকে চীনে অবস্থিত ৪২টি স্টোরই বন্ধ করে দিয়েছিল প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

একবার চার্জে ১০০ মাইল চলবে এই সাইকেল
অটোমোবাইল

একবার চার্জে ১০০ মাইল চলবে এই সাইকেল

ভিসা’র সাথে হাত মেলালো দারাজ
ই-কমার্স

ভিসা’র সাথে হাত মেলালো দারাজ

আবরারের আইডি ‘রিমেম্বারিং’ করে নতুন বার্তা দিল ফেসবুক
নির্বাচিত

আবরারের আইডি ‘রিমেম্বারিং’ করে নতুন বার্তা দিল ফেসবুক

মঙ্গল গ্রহে জমি কিনে দলিল পেলেন বাঙালি তরুণ!
প্রযুক্তি সংবাদ

মঙ্গল গ্রহে জমি কিনে দলিল পেলেন বাঙালি তরুণ!

এক চার্জে ১৬০ কিলোমিটার চলবে স্কুটার
অটোমোবাইল

এক চার্জে ১৬০ কিলোমিটার চলবে স্কুটার

বাংলা ভাষায় স্ন্যাপচ্যাট!
নির্বাচিত

বাংলা ভাষায় স্ন্যাপচ্যাট!

Load More

ট্রেন্ডিং টপিক

আপনার ফোনের ক্যামেরা হ্যাকারের নিয়ন্ত্রণে কিনা যেভাবে বুঝবেন
প্রযুক্তি পরামর্শ

আপনার ফোনের ক্যামেরা হ্যাকারের নিয়ন্ত্রণে কিনা যেভাবে বুঝবেন

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের
প্রযুক্তি সংবাদ

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৭ ফেব্রুয়ারি ২০২০

চীনে সীমিত সময়ের জন্য ২৯টি অ্যাপল স্টোর চালু

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix