Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোনের ইউএসবি-সি পোর্টে চার্জ ছাড়াও আরও যা যা করা যায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 13 December 2025
সব ইউএসবি-সি ক্যাবল এক রকম নয়, আপনার ডিভাইসের জন্য সঠিক ক্যাবলটি নির্বাচন করুন
Share on FacebookShare on Twitter

সাধারণ ব্যবহারকারীদের কাছে স্মার্টফোনের ইউএসবি-সি পোর্টটি মূলত চার্জ দেওয়ার একটি মাধ্যম। অফিসে বা ঘুমানোর আগে ফোনটি চার্জে দেওয়া ছাড়া বেশিরভাগ সময়ই পোর্টটি উপেক্ষিত থাকে। অনেকে মাঝে মাঝে তারযুক্ত হেডফোন বা গাড়ির অডিও সিস্টেমে সংযোগ দেওয়ার মতো কাজেও এটি ব্যবহার করেন। তবে বাস্তবে স্মার্টফোন নিজেই একটি কম্পিউটার আর এর ইউএসবি-সি পোর্টটির সেই কম্পিউটারের মতোই নানা কার্যক্ষমতা রয়েছে।

প্রযুক্তি সাইট স্ল্যাশগিয়ার লিখেছে, ইউএসবি-সি পোর্টে সাধারণ ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, গেইম কন্ট্রোলার বা ছোট এলইডি লাইট সবই কাজ করে। এগুলো খুব বিস্ময়কর নাও মনে হতে পারে কিন্তু স্মার্টফোনের পোর্টের ব্যবহারিক সম্ভাবনা আরও অনেক বিস্তৃত। কনটেন্ট তৈরি, ইন্টারনেট শেয়ার, এমনকি ভিআর অভিজ্ঞতা নেওয়ার মতো কাজেও ইউএসবি-সি পোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কনটেন্ট তৈরিতে মাইক্রোফোন

সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট ক্রিয়েটরদের ছোট মাইক্রোফোন ব্যবহার করতে দেখা যায়। পোশাকে ক্লিপ করা এই মাইক্রোফোনগুলো টেলিভিশন শোতেও ব্যবহার করা হয় এবং অডিওর মান উল্লেখযোগ্যভাবে উন্নত করে। বর্তমানে অনেক ব্র্যান্ড স্মার্টফোনের জন্য ইউএসবি-সি রিসিভার ভিত্তিক ওয়্যারলেস ল্যাভালিয়ার মাইক্রোফোন তৈরি করছে।

কনটেন্ট তৈরি ছাড়াও বিয়ের অনুষ্ঠান বা এমনকি কোলাহলপূর্ণ জায়গায় জুম মিটিং বা এধরনের কাজে এসব মাইক্রোফোন সহযোগী ভূমিকা রাখে।

হাই-ফাই অডিও বা স্টুডিও রেকর্ডিং সংযোগ

ইউএসবি-সি পোর্ট দিয়ে শুধু হেডফোন সংযোগই নয়, আরও উন্নত অডিও ডিভাইসও ব্যবহার করা যায়। পেশাদার মাইক্রোফোন, এমআইডিআই যন্ত্র কিংবা অডিও ইন্টারফেইস সবই স্মার্টফোনে কাজ করে।

আইফোনে এলডিএসি বা এপিটিএক্স এর মতো উচ্চমানের ব্লুটুথ অডিও কোডেক সমর্থন না থাকায় ইউএসবি-সি ডঙ্গল ব্যবহার করে উচ্চমানের অডিও শোনা যায় যেমন এফআইআইও কেএ১১ বা কিওস্টাইল কিউসিসি ডঙ্গল প্রো।

ওয়াই-ফাই ছাড়াই ফোনের ইন্টারনেট শেয়ার

ফোন প্ল্যানে যদি হটস্পট সুবিধা থাকে তাহলে ল্যাপটপ বা অন্য ডিভাইসে মোবাইল ইন্টারনেট ব্যবহার করা যায়। এতে সাধারণত ওয়াইফাই হটস্পট ব্যবহারই রেওয়াজ। কিন্তু, অনেক ব্যাহারকারী যুক্ত নেটওয়ার্কে ইউএসবির মাধ্যমে তারযুক্ত সংযোগই বেশি স্থিতিশীল এবং দ্রুততর হতে পারে। গেইমিংয়ের ক্ষেত্রেও এটি উপকারী এবং নিরাপদ।

আইওএস-এ সেটিংস > সেলুলার > সেটআপ পার্সোনাল হটস্পট-এ গিয়ে ফোনকে কম্পিউটারে সংযুক্ত করলেই কাজ হয়। অ্যান্ড্রয়েডে সেটিংস > কানেকশনস > মোবাইল হটস্পট অ্যান্ড টিথারিং > ইউএসবি টিথারিংয়ে গিয়ে সুবিধাটি চালু করা যায়।

ফোনকে ভিআর ‘মুভি থিয়েটার’ বানানো

স্মার্টগ্লাসের জনপ্রিয়তার কারণে ভিআর কিছুটা পিছিয়ে গেলেও অনেক ডিভাইস এখনো স্মার্টফোনের স্ক্রিনকে ভার্চুয়াল রিয়ালিটি প্রজেক্ট করতে ব্যবহার করা যায়। মেটা কোয়েস্ট ৩ এবং কোয়েস্ট ২ এই সুবিধা দেয়।

এটির জন্য ইউএসবি ৩.০ সুপারস্পিড কেবল এবং একটি ইউভিসি/ইউভিএআই সমর্থিত ভিডিও ক্যাপচার কার্ড প্রয়োজন। এরপর মেটা কোয়েস্ট এইচডিএমআই লিংক অ্যাপ দিয়ে পুরো সিস্টেম চালু করা যায়। এতে বড় স্ক্রিনে নেটফ্লিক্স দেখা সম্ভব। যদিও মাঝপথে কাজে উঠতে হলে হেডসেট খুলে ফেলা একটু বিরক্তিকর হতে পারে।

এ ছাড়া এক্সরিয়াল বা রেনিও-এর মতো কোম্পানির স্ট্যান্ডঅ্যালোন ভিআর গ্লাসও বাজারে আছে যেগুলো ফোন বা অন্য ডিভাইসের ভিডিও আউটপুট নিয়ে ভার্চুয়াল স্ক্রিন তৈরি করে। এগুলোর দাম তুলনামূলক বেশি হলেও ভ্রমণকারী বা মোবাইল গেইমারদের জন্য আকর্ষণীয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের ডিজিটাল ও আর্থিক অন্তর্ভুক্তিতে অবদান রাখছে শেয়ারইট
প্রযুক্তি সংবাদ

দেশের ডিজিটাল ও আর্থিক অন্তর্ভুক্তিতে অবদান রাখছে শেয়ারইট

ভিভোর এই ট্যাব এক চার্জে চলবে ৭০ দিন
নির্বাচিত

ভিভোর এই ট্যাব এক চার্জে চলবে ৭০ দিন

ডিজিটাল নিরাপত্তা বিধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

২২ হাজার পর্নো সাইট বন্ধ করা হয়েছে: মোস্তাফা জব্বার

করোনাভাইরাসের প্রভাব পড়েছে বিজ্ঞাপনে: ফেসবুক
প্রযুক্তি সংবাদ

করোনাভাইরাসের প্রভাব পড়েছে বিজ্ঞাপনে: ফেসবুক

কোথায় কে চাঁদাবাজি করছে জানা যাবে ঘরে বসেই
অটোমোবাইল

কোথায় কে চাঁদাবাজি করছে জানা যাবে ঘরে বসেই

এজ ব্যবহারকারীদের সতর্কবার্তা জানালো গুগল
নির্বাচিত

এজ ব্যবহারকারীদের সতর্কবার্তা জানালো গুগল

Load More

ট্রেন্ডিং টপিক

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি
প্রযুক্তি সংবাদ

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল
বিবিধ

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল

দুবাইয়ে দ্বিতীয় ডেটা সেন্টার চালু করেছে আলিবাবা ক্লাউড
অর্থ ও বাণিজ্য

আলিবাবার শেয়ারদর বেড়েছে ৩%

২০৩০ সালের মধ্যে ২৭৮ বিলিয়ন ডলার খরচের পূর্বাভাস ওপেনএআইয়ের
প্রযুক্তি সংবাদ

২০৩০ সালের মধ্যে ২৭৮ বিলিয়ন ডলার খরচের পূর্বাভাস ওপেনএআইয়ের

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি
প্রযুক্তি সংবাদ

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কম্পিউটিংয়ের বাজারে ক্রমবর্ধমান ভূমিকা...

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

কীভাবে কাজ করে হুয়াওয়ের ‘লজিকফোল্ডিং’ চিপ প্রযুক্তি?

কীভাবে কাজ করে হুয়াওয়ের ‘লজিকফোল্ডিং’ চিপ প্রযুক্তি?

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 December 2025

স্মার্টফোনের ইউএসবি-সি পোর্টে চার্জ ছাড়াও আরও যা যা করা যায়

Techzoom.TV |
TechzoomTV