Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মাত্র এক ক্লিকেই সব শেষ, নতুন ফাঁদে বাড়ছে সাইবার প্রতারণা

‘এসএমএস পাম্পিং’ ফাঁদে নতুন সাইবার প্রতারণা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 3 May 2026
মাত্র এক ক্লিকেই সব শেষ, নতুন ফাঁদে বাড়ছে সাইবার প্রতারণা
Share on FacebookShare on Twitter

সাইবার অপরাধীরা এখন এমন এক পদ্ধতি ব্যবহার করছে, যেখানে আপনার ফোনে কোনও ম্যালওয়্যার ইনস্টল করার দরকার হয় না, পাসওয়ার্ড চুরি করার প্রয়োজন পড়ে না, এমনকি আপনার অ্যাকাউন্টও হ্যাক করতে হয় না। ‘এসএমএস পাম্পিং অ্যাটাক’ নামে পরিচিত এই কৌশলের মাধ্যমে তারা আন্তর্জাতিক এসএমএস পাঠিয়ে অর্থ আয় করছে আর সেই বিল গুনতে হচ্ছে আপনাকেই। সবকিছুর শুরু মাত্র একটি ক্লিক থেকে।

এসএমএস পাম্পিং অ্যাটাক কীভাবে কাজ করে
অনলাইনে ‘আপনি কি রোবট?’ এই প্রশ্নের মুখোমুখি প্রায় সবাই হয়েছেন। একসময় যাকে বলা হতো CAPTCHA (কমপ্লিটলি অটোমেটেড পাবলিক টিউরিং টেস্ট), সেটি এখন বেশ পরিচিত বিকৃত লেখা কপি করা বা ছবির মধ্যে নির্দিষ্ট কিছু শনাক্ত করা।

কিন্তু এই পরিচিত প্রক্রিয়াকেই কাজে লাগাচ্ছে সাইবার অপরাধীরা। সাম্প্রতিক সময়ে ‘ক্লিকফিক্স’ নামে একটি কৌশল ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। এতে ভুয়া ক্যাপচা পেজ তৈরি করা হয়, যেখানে ব্যবহারকারীদের কিছু নির্দেশনা অনুসরণ করতে বলা হয় যেমন কোনও কমান্ড কপি করা বা একটি বাটনে ক্লিক করা।

ম্যালওয়্যারবাইটসের ম্যালওয়্যার ইন্টেলিজেন্স গবেষক পিটার আরন্টজ সতর্ক করে জানিয়েছেন, একটি চলমান সাইবার ক্যাম্পেইনে ভুয়া ক্যাপচা পেজ ব্যবহার করে মোবাইল ব্যবহারকারীদের অজান্তেই বহু আন্তর্জাতিক এসএমএস পাঠানো হচ্ছে।

কীভাবে ফাঁদে পড়ছেন ব্যবহারকারীরা
আক্রমণকারীরা বিভিন্ন কৌশল ব্যবহার করে ব্যবহারকারীদের এই ভুয়া পেজে নিয়ে যায়। কখনও ক্ষতিকর বিজ্ঞাপন, কখনও পরিচিত টেলিকম প্রতিষ্ঠানের মতো দেখতে ভুয়া ওয়েবসাইট যেগুলোর ডোমেইনে সামান্য বানান ভুল থাকে। এরপর ব্যবহারকারীদের বলা হয় একটি বাটনে ক্লিক করতে, যা তাদের এসএমএস অ্যাপ খুলে দেয়। সেখানে আগে থেকেই লেখা মেসেজ ও প্রাপকের তালিকা সেট করা থাকে।

এই আক্রমণের সবচেয়ে কৌশলী দিক হলো এটি একক নম্বরে মেসেজ পাঠায় না। বরং একবার ক্লিক করলে একাধিক ধাপে কাজ হয়, যেখানে ১৭টি দেশের ডজনখানেক আন্তর্জাতিক নম্বরে এসএমএস পাঠানো হয়। এসব দেশের মধ্যে আজারবাইজান, মিয়ানমার ও মিশর রয়েছে যেখানে এসএমএস চার্জ তুলনামূলক বেশি।

এই পদ্ধতিকে বলা হয় ‘ইন্টারন্যাশনাল রেভিনিউ শেয়ার ফ্রড’। অর্থাৎ, নির্দিষ্ট আন্তর্জাতিক নম্বরে ট্রাফিক পাঠিয়ে আয়ের একটি অংশ অপরাধীদের কাছে ফিরে আসে। সাধারণ ব্যবহারকারীর ক্ষেত্রে এতে প্রায় ৩০ ডলার পর্যন্ত বিল আসতে পারে।

যেভাবে নিরাপদ থাকবেন: এ ধরনের প্রতারণা থেকে বাঁচার উপায় তুলনামূলক সহজ—
নিজেকে মানুষ প্রমাণ করতে কখনও এসএমএস পাঠাবেন না
আসল ক্যাপচা কখনও এসএমএস অ্যাপ খুলতে বলে না
অচেনা লিংক বা সন্দেহজনক পেজে ক্লিক করা এড়িয়ে চলুন
তবে বাস্তবে সমস্যাটা হলো ব্যস্ততা, চাপ বা অসতর্কতার কারণে অনেক সময় আমরা না ভেবেই ক্লিক করে ফেলি। আর সেখানেই সুযোগ নেয় সাইবার অপরাধীরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: সাইবার প্রতারণা

এই বিভাগ থেকে আরও পড়ুন

পোশাক বদল থেকে ব্যক্তিগত মুহূর্ত রেকর্ড! মেটার চশমা নিয়ে ভয়ংকর তথ্য
প্রযুক্তি সংবাদ

পোশাক বদল থেকে ব্যক্তিগত মুহূর্ত রেকর্ড! মেটার চশমা নিয়ে ভয়ংকর তথ্য

হারানো ফোন কোথায় আছে জানবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

হারানো ফোন কোথায় আছে জানবেন যেভাবে

বিটিআরসিকে ১৩ কোটি ৭০ লক্ষ ৪৮ হাজার টাকা পরিশোধ করলো বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিআরসিকে ১৩ কোটি ৭০ লক্ষ ৪৮ হাজার টাকা পরিশোধ করলো বিটিসিএল

আধুনিক বাংলাদেশের স্থপতি শেখ হাসিনার দারিদ্র বিমোচন মডেল
প্রযুক্তি সংবাদ

পলক: প্রযুক্তি ব্যবহারে ব্যয় ও দুর্নীতি কমেছে

কিভাবে করবেন

ফ্রিল্যান্সিং পেশায় আসার আগে যেসব বিষয়ে ভাবতে হবে

সিম কিনতে গুনতে হবে ৩০০ টাকা ট্যাক্স
প্রযুক্তি সংবাদ

সিম কিনতে গুনতে হবে ৩০০ টাকা ট্যাক্স

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ভি৮০
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে পাওয়া যাচ্ছে ভিভো ভি৮০

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
টেলিকম

বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

এআই ডেটা সেন্টারের চাপে পরিবেশ রক্ষায় হিমশিম খাচ্ছে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

প্রথম চাঁদে মানুষের পদচিহ্ন ধারণ করেছিল ছিল যে ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

প্রথম চাঁদে মানুষের পদচিহ্ন ধারণ করেছিল ছিল যে ক্যামেরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 May 2026

মাত্র এক ক্লিকেই সব শেষ, নতুন ফাঁদে বাড়ছে সাইবার প্রতারণা

Techzoom.TV |
TechzoomTV