Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুকে নতুন প্রতারণা, নিরাপদ থাকবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 31 May 2023
দূর থেকেই যেভাবে ফেসবুক লগআউট করবেন
Share on FacebookShare on Twitter

মেসেঞ্জারে আসা সব লিংক (কোনো কিছুর ওয়েব ঠিকানা) নিয়ে কৌতূহল দেখানো ঠিক নয়। মানুষের কৌতূহলকে কাজে লাগিয়ে সর্বনাশ করে ফেলতে পারে সাইবার দুর্বৃত্তরা।

সম্প্রতি ফেসবুক ব্যবহারকারীদের মেসেঞ্জারে আসা ও এই প্ল্যাটফর্মে ছড়ানো একটি স্ক্যাম বা প্রতারণার লিংক সম্পর্কে সচেতন করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই।

তারা বলেছে, ফেসবুকে ব্যাংক লেনদেন-সংক্রান্ত তথ্য হাতিয়ে নেওয়ার একটি ফাঁদ পেতেছে দুর্বৃত্তরা। যাঁরা মেসেঞ্জারে আসা লিংক নিয়ে বেশি কৌতূহলী, তাঁরা এর শিকার হতে পারেন। ফেসবুকে ছড়ানো সর্বশেষ স্ক্যাম এটি।

নতুন এই স্ক্যামকে বলা হচ্ছে ‘লুক হু জাস্ট ডাইড’। কে মারা গেছে, তাকে চেনেন কি না, এমন বার্তা দিয়ে একটি লিংক পাঠানো মেসেঞ্জারে। পরিচিত কারও অ্যাকাউন্ট হ্যাক করে সাইবার দুর্বৃত্তরা এ ধরনের বার্তা পাঠায়। কেউ তাতে ক্লিক করে দেখতে গেলে ফেসবুকে লগইন করতে বলে। কেউ লগইন করলেই ফেসবুকের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ চলে যায় সাইবার দুর্বৃত্তদের হাতে। তারা তখন ওই অ্যাকাউন্ট থেকে পরিচিতজনের কাছে নানা প্রতারণা করে অর্থ হাতিয়ে নিতে পারে।

মেসঞ্জার ছাড়াও এই স্ক্যাম ফেসবুক, ই-মেইল বা অন্য কোনো মাধ্যমেও ছড়াতে পারে। এ লিংককে বিশ্বাসযোগ্য করে তুলতে সাইবার দুর্বৃত্তদের পক্ষ থেকে বার্তাও দেওয়া হতে পারে। তাই মেসেঞ্জারে কোনো লিংকে মৃত্যুর খবর দেখতে বললে তা ক্লিক করার আগে ভাবতে হবে।

অনেক সময় এ ধরনের লিংকে ক্লিক করা হলে তা থেকে কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ম্যালওয়্যার বা ক্ষতিকর প্রোগ্রাম ডাউনলোড হতে পারে। এতে ছবি, পাসওয়ার্ডসহ ব্যক্তিগত নথি ও তথ্য বেহাত হতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, মেসেঞ্জারে স্ক্যামটি ছড়ালেও এটি টেক্সট বা ই-মেইল আকারেও আসতে পারে। এ ক্ষেত্রে কোনো লিংককে সন্দেহ হলে তা ক্লিক করা থেকে বিরত থাকতে হবে। কোনো বন্ধুর কাছ থেকে এ ধরনের বার্তা এলে তাঁর সঙ্গে কথা বলে বিষয়টি জেনে নেওয়া ভালো। এতে এর পেছনে কোনো হ্যাকার আছে কি না, তা নিশ্চিত হওয়া যাবে।

এফবিআইয়ের সতর্কবার্তায় বলা হয়েছে, ম্যালওয়্যার ছড়ানোর কাজে জড়িত দুর্বৃত্তরা এখন আরও বেশি কৌশলী হয়েছে। তাই ক্লিক করে কোনো কিছু ডাউনলোড করার আগে সতর্ক থাকতে হবে। এ ছাড়া সফটওয়্যার হালনাগাদ রাখতে হবে, অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে। যাঁরা গুগল ক্রোম ব্যবহার করেন, এতে থাকা ম্যালওয়্যার শনাক্তকারী সেবাটি সেটিংস মেনু থেকে ঠিক করে দিতে পারেন। কারও অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে সন্দেহ হলে দ্রুত পাসওয়ার্ড বদলে ফেলুন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফেসবুক

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশেই তৈরি হচ্ছে ফাইভ-জি ফোন, রফতানির জন্য খোঁজা হচ্ছে বাজার
নির্বাচিত

দেশেই তৈরি হচ্ছে ফাইভ-জি ফোন, রফতানির জন্য খোঁজা হচ্ছে বাজার

 অপো রেনো ৬  ৫জি বনাম অপো রেনো ৬ প্রো ৫জিঃ কোনটি সেরা দেখে নিন
নির্বাচিত

 অপো রেনো ৬  ৫জি বনাম অপো রেনো ৬ প্রো ৫জিঃ কোনটি সেরা দেখে নিন

অ্যাপলকে সরিয়ে চিপসেট মার্কেটে তৃতীয় এক্সিনস
নির্বাচিত

অ্যাপলকে সরিয়ে চিপসেট মার্কেটে তৃতীয় এক্সিনস

চীনে চলে এল পেপ্যাল
নির্বাচিত

ডিসেম্বরে দেশে চালু হচ্ছে পেপ্যাল

অ্যান্ড্রয়েড ফোনের গোপনীয়তা রক্ষায় একজোট ৫ প্রযুক্তি জায়ান্ট
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ফোনের গোপনীয়তা রক্ষায় একজোট ৫ প্রযুক্তি জায়ান্ট

দেশের বাজারে জি-টাইড ব্রান্ডের কলিং স্মার্টওয়াচ আনল মোশন ভিউ
নির্বাচিত

দেশের বাজারে জি-টাইড ব্রান্ডের কলিং স্মার্টওয়াচ আনল মোশন ভিউ

Load More

ট্রেন্ডিং টপিক

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ
ই-কমার্স

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

দেশে ৪-৫ হাজার টাকায় মিলবে স্মার্টফোন: অর্থমন্ত্রী

২০তম বর্ষপূর্তিতে আইফোনে বড় পরিবর্তনের ইঙ্গিত, আসছে কোয়াড-কার্ভড ডিসপ্লে
প্রযুক্তি সংবাদ

২০তম বর্ষপূর্তিতে আইফোনে বড় পরিবর্তনের ইঙ্গিত, আসছে কোয়াড-কার্ভড ডিসপ্লে

উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও কারা কিনবে ২ হাজার ডলারের ফোল্ডেবল আইফোন?
নির্বাচিত

উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও কারা কিনবে ২ হাজার ডলারের ফোল্ডেবল আইফোন?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

অনলাইন শপ কোরিয়ান মার্ট বাংলাদেশ ৩ কোটি টাকার...

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

31 May 2023

ফেসবুকে নতুন প্রতারণা, নিরাপদ থাকবেন যেভাবে

Techzoom.TV |
TechzoomTV