Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জিমেইল বন্ধ হয়ে যাওয়ার খবরে যা জানাল গুগল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৪
জিমেইল বন্ধ হয়ে যাওয়ার খবরে যা জানাল গুগল
Share on FacebookShare on Twitter

বেশ কিছুদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে জিমেইল বন্ধ হয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়েছে। আর আগামী আগস্টে প্ল্যাটফর্মটি বন্ধ হয়ে যাবে—এমন তথ্য পেয়ে ব্যবহারকারীরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। অবশেষে গতকাল শুক্রবার বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছে গুগল।

এক্স প্ল্যাটফর্মের এক পোস্টে গুগল বলেছে, জিমেইল বন্ধ হচ্ছে না। এই সেবা চলমান থাকবে।

কয়েক দিন ধরে গুগল থেকে জিমেইল ব্যবহারকারীদের কাছে পাঠানো একটি ই–মেলের একটি ভুয়া স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছিল। সেই স্ক্রিনশটে জানানো হয়, আগামী ১ আগস্ট থেকে জিমেইলের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। আর আগস্টের পর জিমেইল কোনো মেইল আদান-প্রদান ও সংরক্ষণ সমর্থন করবে না।

এক্স ও টিকটকে স্ক্রিনশটটি কয়েক হাজারবার শেয়ার হয়েছে। একাধিক কনটেন্ট ক্রিয়েটর দাবি করেন, গুগলের এআইভিত্তিক ছবি তৈরির জেমিনি টুলটি নিয়ে অনেক সমালোচনা হওয়ায় গুগল এই পদক্ষেপ নিয়েছে। জেমিনির এআইভিত্তিক ছবিতে বেশ কয়েকজন শ্বেতাঙ্গ ঐতিহাসিক ব্যক্তিত্বকে (যেমন—যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতারা) নাৎসি যুগের কৃষ্ণাঙ্গ জার্মান সেনা হিসেবে চিত্রিত করার পর এই আলোচনার সূত্রপাত হয়।

প্রযুক্তি বিশ্লেষকেরা গুজবটির প্রচার ঠেকাতে এগিয়ে এসেছেন। তাঁরা বলেছেন, পুরো ই-মেইল সেবার পরিবর্তে গুগল জিমেইলের এইচটিএমএল সংস্করণটি বাদ দেবে। প্রযুক্তি শিক্ষাবিদ মার্শা কোলিয়ার বলেছেন, ‘জিমেইল এইচটিএমএল সংস্করণটি চলতি বছরের জানুয়ারিতেই বন্ধ করে দিয়েছে। সাধারণ জিমেইল ঠিকঠাক কাজ করছে।’

জিমেইলের এইচটিএমএল সংস্করণটি মূলত দুর্বল ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহার করা হতো। সেটি এরই মধ্যে বন্ধ করে দিয়েছে গুগল।

গুগল জানিয়েছে, জিমেইল এসেছে থাকার জন্যই। জিমেইল বন্ধ হওয়া নিয়ে যে গুজব রটেছে, তা ভিত্তিহীন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

আপনার যেসব ভুলে স্মার্টফোনের ক্যামেরা দ্রুত নষ্ট হয়
নির্বাচিত

২০২৫ সালে ফোনের ক্যামেরায় যেসব পরিবর্তন আসবে

বাংলাদেশে নতুন স্পার্ক ৪০ সিরিজের ফোন নিয়ে এলো টেকনো
নির্বাচিত

বাংলাদেশে নতুন স্পার্ক ৪০ সিরিজের ফোন নিয়ে এলো টেকনো

ফের চমক অ্যাপলের, বাজারে এল আইফোন ১১, জেনে নিন দাম ও ফিচার
নির্বাচিত

ডিজিটাল বিজ্ঞাপন থেকে অ্যাপলের আয় বাড়বে পাঁচ গুণ

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এ শাওমি স্মার্ট লাইফস্টাইল পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এ শাওমি স্মার্ট লাইফস্টাইল পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরীর গ্রেট ম্যানেজার সার্টিফিকেশন অর্জন
প্রযুক্তি সংবাদ

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরীর গ্রেট ম্যানেজার সার্টিফিকেশন অর্জন

ভিভো স্মার্টফোন দাম বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

২০২৫ সালে Vivo’র সেরা ৫টি স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

আদায়কৃত জরিমানার ২৫% অর্থ পাবেন তথ্য প্রকাশকারী
অর্থ ও বাণিজ্য

আদায়কৃত জরিমানার ২৫% অর্থ পাবেন তথ্য প্রকাশকারী

দেশে সোনার দাম ২৬ মাসেই দ্বিগুণ, সামনে কি আরও বাড়বে মূল্য?
অর্থ ও বাণিজ্য

নাগালের বাইরে যাচ্ছে সোনা, একদিনের ব্যবধানে আবারও বাড়ল দাম

ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত
বিবিধ

ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত

সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ
অর্থ ও বাণিজ্য

শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে জমা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix