Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফোন রিসিভ করলেই হারিয়ে যেতে পারে গুরুত্বপূর্ণ তথ্য

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 22 April 2024
ফোন রিসিভ করলেই হারিয়ে যেতে পারে গুরুত্বপূর্ণ তথ্য
Share on FacebookShare on Twitter

মোবাইল ফোন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান, ব্যাংকিং লেনদেন, যোগাযোগ, শিক্ষা বিনোদন— সবখানেই এখন মোবাইল ফোনের ব্যবহার দেখা যায়। কিন্তু ডিজিটাল এই সুবিধার পাশাপাশি বেড়েছে ঝুঁকিও। হ্যাকাররা প্রতিনিয়ত নতুন নতুন কৌশল ব্যবহার করে ডিজিটাল ডিভাইস ও মোবাইল ফোন হ্যাক করার পদ্ধতি আবিষ্কার করেই চলেছে।

হ্যাকারদের নতুন কৌশল
সম্প্রতি হ্যাকাররা একটি নতুন কিছু কৌশল ব্যবহার শুরু করেছে। এই কৌশলে তারা একজন ব্যবহারকারীর সঙ্গে ফোনে (whatsapp, imo) কথোপকথন চালিয়ে যায় এবং একই সঙ্গে অন্য একজন হ্যাকার দূর থেকে ‘এক্সপ্লয়েট কমান্ড’ পরিচালনা করে। এই কমান্ডগুলো ম্যালওয়্যার ইনস্টল করতে, সংবেদনশীল ডেটা চুরি করতে বা ডিভাইসটিকে পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে ব্যবহার করা হয়ে থাকে।

এ ক্ষেত্রে ব্যবহারকারীকে সরাসরি ফোন করা হয় বা খুদেবার্তায় সহজ শর্তে অর্থ উপার্জনের প্রলোভন দেখানো হয়, যাতে ব্যবহারকারীরা নিজেরাই ফোন করতে উদ্বুদ্ধ হন।

যেভাবে কাজ করে এই কৌশল
ব্যক্তিগত তথ্য চুরি: হ্যাকাররা প্রথমে ভুক্তভোগীর মোবাইল ফোনের আইপি অ্যাড্রেস ও IMSI নম্বরসহ ব্যক্তিগত তথ্যসমূহ চুরি করা হয়।

ফোনকল: হ্যাকাররা ভুক্তভোগীকে ফোন করে কথোপকথনে জড়িয়ে ফেলা হয়।

এক্সপ্লয়েট কমান্ড: ফোনকলে একজন হ্যাকারের কথোপকথন চলমান থাকাকালে অন্য একজন হ্যাকার ভুক্তভোগীর মোবাইল ফোন লক্ষ করে দূর থেকে ‘এক্সপ্লয়েট কমান্ড’ পরিচালনা করতে থাকে।

আধুনিক প্রযুক্তির অপব্যবহার: অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতে দেখা গেছে। ডিভাইসগুলো অপরাধ নিয়ন্ত্রণের কাজে ব্যবহারের কথা থাকলেও ডিভাইসগুলোর মাধ্যমে OTP তথা যে কোনো খুদেবার্তা বাইপাস করতে দেখা যায়। এ পদ্ধতির নাম ম্যান-ইন-দা-মিডেল অ্যাটাক নামে পরিচিত। ব্যবহারকারী কোনো কিছু বুঝে ওঠার আগেই প্রাপ্ত OTP তথা যে কোনো খুদেবার্তা অপব্যবহার করা হয়। এ ছাড়া হ্যাকারদের অন্য আরেকটি কৌশল হলো তারা নিজেরা একটি কাল্পনিক নম্বরে ফোন করে নিশ্চিত হন নম্বরটি ব্যবহার হচ্ছে কিনা। অতঃপর ব্যবহারকারীকে ব্যস্ত রেখে ওই নম্বরটি ক্লোন করে বিভিন্ন ধরনের অনৈতিক সুযোগ নেন এবং অপকর্ম করে থাকেন। ওই কাজের নিরাপত্তার জন্য বিদেশি নম্বর ব্যবহার করতে দেখা যায়।

ঝুঁকি:
ডেটা চুরি: সফল হ্যাকিংয়ের মাধ্যমে হ্যাকাররা ভুক্তভোগীর মোবাইল ফোনের পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে পারে এবং ডেটা চুরি করতে পারে।

ম্যালওয়্যার ইনস্টল: হ্যাকাররা ম্যালওয়্যার ইনস্টল করে ডিভাইসকে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে।

কীভাবে নিরাপদ থাকবেন:
যদি ফোন রিসিভ করার পর অপর প্রান্ত থেকে কোনো কথা না বলে চুপ থাকে তা হলে ফোনটি কেটে দিন। ফোন দিয়ে যদি অফার বা বিজ্ঞাপন দেওয়া শুরু করে তা হলেও কেটে দিন। ফোন দিয়ে যদি কোনো প্রলোভন, অ্যাপস ইনস্টল বা গেম খেলে বিজয়ী হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় লাইনটি কেটে দিন। সন্দেহজনক ফোনকল কখনই দীর্ঘায়িত করবেন না। আপনার সঙ্গে কথোপকথনের আড়ালে হ্যাকার যদি এক্সপ্লয়েট চালিয়ে ডিভাইসে প্রবেশের চেষ্টা করে সে ক্ষেত্রে সংযোগ বিচ্ছিন্ন করার সঙ্গে সঙ্গেই হ্যাকারের সম্পূর্ণ প্রক্রিয়াটি ভেস্তে যাবে। অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে আসা ফোনকলগুলোতে সতর্ক থাকুন এবং কোনো গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবেন না। সন্দেহজনক ওয়েবলিংকে ক্লিক করবেন না এবং অপরিচিত উৎস থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন না। এ ছাড়া আপনার মোবাইল ফোনের জন্য শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘শর্টস’-এ ভিডিও নেওয়ার উপায় সহজ করছে ইউটিউব
নির্বাচিত

প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়াই ফোরকে ভিডিও দেখা যাবে

স্লো ফোন ফাস্ট করতে ক্যাশ ক্লিয়ার করবেন যেভাবে
কিভাবে করবেন

স্লো ফোন ফাস্ট করতে ক্যাশ ক্লিয়ার করবেন যেভাবে

হোয়াটসঅ্যাপে একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে
নির্বাচিত

হোয়াটসঅ্যাপে একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে

ভিভো ভি সিরিজের প্রথম ভার্চুয়াল র‌্যামের ফোন
নির্বাচিত

ভিভো ভি সিরিজের প্রথম ভার্চুয়াল র‌্যামের ফোন

স্মার্টফোনে ‘সার্কেল টু সার্চ’ নামে বিশেষ ফিচার এলো
নির্বাচিত

স্মার্টফোনে ‘সার্কেল টু সার্চ’ নামে বিশেষ ফিচার এলো

এখন থেকে ১৪ বছর বয়সিরাও খুলতে পারবে বিকাশ অ্যাকাউন্ট
নির্বাচিত

এখন থেকে ১৪ বছর বয়সিরাও খুলতে পারবে বিকাশ অ্যাকাউন্ট

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল
নির্বাচিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন
নির্বাচিত

এশিয়ায় টানা তৃতীয় বছর সবচেয়ে শক্তিশালী বৈশ্বিক ব্র্যান্ড স্যামসাং

সপ্তাহের সবচেয়ে পঠিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু
প্রযুক্তি সংবাদ

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

ট্রেড লাইসেন্স, নাগরিকত্ব সনদ কিংবা পানি ও বিদ্যুৎ...

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

ভিভো ওয়াই৩২: অল-ইন-ওয়ান স্মার্ট পারফর্মার

ভিভো ওয়াই৩২: অল-ইন-ওয়ান স্মার্ট পারফর্মার

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 April 2024

ফোন রিসিভ করলেই হারিয়ে যেতে পারে গুরুত্বপূর্ণ তথ্য

Techzoom.TV |
TechzoomTV