Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সিলেট বিমানবন্দরে ৬টি আইফোন ১৭ প্রো ও লাখ শলাকা সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 6 December 2025
সিলেট বিমানবন্দরে ৬টি আইফোন ১৭ প্রো ও লাখ শলাকা সিগারেট জব্দ
Share on FacebookShare on Twitter

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৬টি অত্যাধুনিক আইফোন ১৭ প্রো এবং বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের (বিজি-২৪৮) দুই যাত্রীর লাগেজ তল্লাশি করে এসব পণ্য উদ্ধার করা হয়।

এ ঘটনায় আবু তৌহিদ নামের এক যাত্রীকে আটক করা হয়েছে। অন্যদিকে তল্লাশি চলাকালীন নিজের লাগেজ ফেলে পালিয়ে গেছেন অপর এক যাত্রী।

সিলেট ওসমানী বিমানবন্দরের সহকারী কাস্টমস কর্মকর্তা মুমিনুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস ও গোয়েন্দা সংস্থার সদস্যরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। দুবাই থেকে আসা বিজি-২৪৮ ফ্লাইটটি অবতরণের পর যাত্রীদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি শুরু করা হয়।

এ সময় সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা যাত্রী আবু তৌহিদকে আটক করা হয়। তার লাগেজ তল্লাশি করে ৩টি আইফোন ১৭ প্রো এবং বিপুল পরিমাণ বিদেশি ব্র্যান্ডের সিগারেট পাওয়া যায়।

আবু তৌহিদকে যখন তল্লাশি করা হচ্ছিল, তখন পরিস্থিতি আঁচ করতে পেরে আরেক যাত্রী নিজের লাগেজ ফেলে কৌশলে বিমানবন্দর থেকে পালিয়ে যান। পরে কাস্টমস কর্মকর্তারা ওই পরিত্যাক্ত লাগেজ তল্লাশি করে সেখানেও আবু তৌহিদের মতো সমপরিমাণ পণ্য খুঁজে পান। ওই লাগেজ থেকেও ৩টি আইফোন ১৭ প্রো এবং বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার করা হয়।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, দুই যাত্রীর লাগেজ থেকে মোট ১ লাখ ১১ হাজার ৮০০ শলাকা বিদেশি সিগারেট এবং ৬টি আইফোন ১৭ প্রো জব্দ করা হয়েছে। বর্তমান বাজারমূল্যে এসব পণ্যের দাম কয়েক লাখ টাকা।

আইনি প্রক্রিয়া শেষে জব্দকৃত মোবাইল ফোন ও সিগারেট রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। আটক যাত্রী আবু তৌহিদ বাজেয়াপ্ত প্রক্রিয়া শেষে বিমানবন্দর ত্যাগ করেন। পলাতক যাত্রীর পরিচয় শনাক্তে কাজ করছে কর্তৃপক্ষ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: Customs RaidiPhone 17 ProSmugglingSylhet Airportআইফোন ১৭ প্রোকাস্টমস অভিযানচোরাচালানবিদেশি সিগারেটবিমান বাংলাদেশমোবাইল ফোন জব্দসিলেট ওসমানী বিমানবন্দর

এই বিভাগ থেকে আরও পড়ুন

ই-কমার্সের জন্য জরুরী হচ্ছে ডিজিটাল সংযুক্তি : মোস্তাফা জব্বার
ই-কমার্স

ই-কমার্সের জন্য জরুরী হচ্ছে ডিজিটাল সংযুক্তি : মোস্তাফা জব্বার

যে পাওয়ার ব্যাঙ্কে দিতে হবে না চার্জ, দামও কম
নির্বাচিত

যে পাওয়ার ব্যাঙ্কে দিতে হবে না চার্জ, দামও কম

‘ইনস্টাগ্রামের মতো ফিড’ আসছে জেমিনির নতুন হোমস্ক্রিনে
প্রযুক্তি সংবাদ

‘ইনস্টাগ্রামের মতো ফিড’ আসছে জেমিনির নতুন হোমস্ক্রিনে

ইথিক্যাল হাকিং শিখতে গেলে যে বিষয় গুলো মানতে হবে
কিভাবে করবেন

ইথিক্যাল হাকিং শিখতে গেলে যে বিষয় গুলো মানতে হবে

ইলেকট্রিক গাড়ি নির্মাণের প্রকল্প বন্ধ করছে অ্যাপল
নির্বাচিত

ইলেকট্রিক গাড়ি নির্মাণের প্রকল্প বন্ধ করছে অ্যাপল

দেশে পুরুষদের তুলনায় মোবাইল বেশী ব্যবহার করছে নারীরা
নির্বাচিত

দেশে পুরুষদের তুলনায় মোবাইল বেশী ব্যবহার করছে নারীরা

Load More

ট্রেন্ডিং টপিক

হুয়াংয়ের সিইও পদে ফেরার খবরে এনভিডিয়ার শেয়ারের দাম বাড়ল ৩০ শতাংশের বেশি
প্রযুক্তি সংবাদ

হুয়াংয়ের সিইও পদে ফেরার খবরে এনভিডিয়ার শেয়ারের দাম বাড়ল ৩০ শতাংশের বেশি

স্ট্যানশন পেমেন্টসের বাংলাদেশ উপদেষ্টা নিযুক্ত হলেন সৈয়দ মোহাম্মদ কামাল
অর্থ ও বাণিজ্য

স্ট্যানশন পেমেন্টসের বাংলাদেশ উপদেষ্টা নিযুক্ত হলেন সৈয়দ মোহাম্মদ কামাল

ই-ক্যাবের প্রতিষ্ঠাতা ও প্রথম সভাপতি রাজিব আহমেদ
ফিচার

শূন্য থেকে ই-ক্যাব, ১২ বছরের পথচলার গল্প শোনালেন রাজিব আহমেদ

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো
নির্বাচিত

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 December 2025

সিলেট বিমানবন্দরে ৬টি আইফোন ১৭ প্রো ও লাখ শলাকা সিগারেট জব্দ

Techzoom.TV |
TechzoomTV