Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে বার্ষিক ‘আইইএলটিএস পার্টনারস মিট ২০২৫’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে বার্ষিক ‘আইইএলটিএস পার্টনারস মিট ২০২৫’ অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

সম্প্রতি, ব্রিটিশ কাউন্সিল বার্ষিক আইএলটিএস পার্টনারস মিট আয়োজন করেছে। দেশের আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার (আইআরসি) অংশীজনদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা এবং তাদের সাফল্য উদযাপন ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে এ অয়োজন অনুষ্ঠিত হয়। রাজধানীর র‌্যাডিসনে আয়োজিত আইইএলটিএস পার্টনারস মিট ২০২৫ -এ ৭৩টিরও বেশি আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার অংশীদার প্রতিষ্ঠান এবং আড়াই শ’র ও বেশি অংশগ্রহণকারী একসাথে একটি প্রাণবন্ত সন্ধ্যা উদযাপন করেন।

প্রতি বছরই ব্রিটিশ কাউন্সিল এর অংশীদারদের সহযোগিতায় সহস্রাধিক আইইএলটিএস পরীক্ষা আয়োজন করে থাকে। তাই, যারা পরীক্ষার্থীদের সহায়তা করছেন এবং ইংরেজি ভাষা শিক্ষার উৎকর্ষ নিশ্চিত করছেন, এই আয়োজনটি ছিল সেইসব অংশীজনদের গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি দেওয়ার অনন্য উপলক্ষ্য। এ আয়োজনে অংশীজনদের মধ্যে মতবিনিময়, আইইএলটিএস -এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা এবং ক্রমবর্ধমান আইইএলটিএস পরীক্ষার পরিমণ্ডলে নতুন সুযোগ অনুসন্ধানের সুযোগও সৃষ্টি করে।

অনুষ্ঠানটি উৎসাহ, উদ্দীপনা ও উদযাপনে মুখর ছিল। উদ্বোধনী বক্তব্যে ব্রিটিশ কাউন্সিলের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, “যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা ও একাগ্রতা নিয়ে আইইএলটিএস পরীক্ষার্থীদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করেন তাদের স্বীকৃতি দিতে পেরে আমরা আনন্দিত। আমাদের অংশীজন এবং অংশীদার প্রতিষ্ঠানগুলোই বাংলাদেশের আইইএলটিএস সাফল্যের মূল চালিকাশক্তি। বিশ্বজুড়ে মানুষের শিক্ষা ও সুযোগের স্বপ্নকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে তাদের সাথে এ যাত্রা অব্যাহত রাখতে পেরে আমরা গর্বিত।”

ব্রিটিশ কাউন্সিলের বাংলাদেশের এক্সামস ডিরেক্টর ম্যাক্সিম রাইমান প্রতিষ্ঠানটির আইইএলটিএস পরিক্ষা সংক্রান্ত কার্যক্রমের অগ্রগতির বিষয়ে তুলে ধরেন। এরপর এক্সামিনেশন্স এর ডিরেক্টর অব অপারেশনস জুনায়েদ আহমেদ এ বিষয়েআরও বিস্তারিত বক্তব্য তুলে ধরেন। এই সন্ধ্যার অন্যতম প্রধান আকর্ষণ ছিল পুরো বছরজুড়ে নিষ্ঠার সাথে অবদান রেখেছেন এমন ২২ জন শীর্ষ অংশীদার প্রতিষ্ঠানকে তিনটি ক্যাটাগরিতে স্বীকৃতি প্রদান করা।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে তিনটি অংশীদার প্রতিষ্ঠানকে ‘কান্ট্রি টপ পারফর্মার্স’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কাজের উৎকর্ষ দেখিয়েছেন এমন চারটি অংশীদার প্রতিষ্ঠানকে দেয়া হয় টপ পারফর্মারস-রিজিওনাল সম্মাননা’। এছাড়া ১১চারটি অংশীদার প্রতিষ্ঠানকে ধারাবাহিক অবদানের জন্য ‘স্টার পারফরমারস’ হিসেবে সম্মাননা প্রদান করা হয়। সম্ভাবনাময় প্রবৃদ্ধি ও অবদানের জন্য দুইজনকে ‘ইমার্জিং নিউ পার্টনার্স’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। সেই সাথে আরও দুইজনকে আইইএলটিএস ব্যবস্থাপনায় উদ্ভাবনী ভূমিকার জন্য ‘এমার্জিং পার্টনার্স’ স্পেশাল প্রোগ্রামস বিভাগে সম্মাননা দেওয়া হয়।

‘কান্ট্রি টপ পারফর্মার’ এর মধ্যে ছিল হেক্সাস এডুকেশন, ফিউচারইডি কর্পোরেশন লিমিটেড এবং মেন্টর্স এডুকেশন লিমিটেড। ‘রিজিওনাল টপ পার্ফরমার্স’ হিসেবে স্বীকৃতি পায় রাজশাহীর প্রজেক্ট হেডওয়ে, কুমিল্লার এলিগেন্ট, খুলনার লেক্সিকন এবং রংপুরের মেন্টর্স। ‘স্টার পারফর্মার’ খেতাব পায় লুমিনেজ বাংলাদেশ, বাংলায় আইএলটিএস এবং ইমিগ্রেশন সেন্টার, এনহ্যান্স ইংলিশ, গ্লোবাল সিটিজেন, উইংস লার্নিং সেন্টার, এবং আরও অনেকে। পাশাপাশি, ইমার্জিং পার্টনার্স হিসেবে মেগামাইন্ড প্লাস, এক্সপার্ট টেকনলজি এবং রিচ ওভারসিজ বিডি। এবং বিশেষ কর্মসূচি বিভাগে টেন মিনিট স্কুলকে স্বীকৃতি প্রদান করা হয়। অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিলের বিজনেস ডেভেলপমেন্ট পরিচালক তাহনী ইয়াসমিন ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে শেষের দিকে সঙ্গীত পরিবেশন করেন ঋতু রাজ।

‘আইইএলটিএস পার্টনার্স মিট ২০২৫’ -এ আয়োজনে ব্রিটিশ কাউন্সিলের শক্তিশালী অংশীদারিত্ব তৈরি ও আইইএলটিএস ইকোসিস্টেমে ধারাবাহিক সাফল্য অর্জনের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন। সহযোগিতা ও উদ্ভাবনের মাধ্যমে অংশীদারেরা আইইএলটিএস পরীক্ষার্থীদের বৈশ্বিক শিক্ষা ও পেশাগত সম্ভাবনার স্বপ্নপূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

—

এই বিভাগ থেকে আরও পড়ুন

শিগগিরই আসছে হুয়াওয়ের হারমনি ওএস ৩
নির্বাচিত

অপারেটিং সিস্টেমের বাজারে এগোচ্ছে হারমনি

পাবজি আসক্ত ছেলের ফোন কেড়ে নেওয়ায় আত্মহত্যা
গেম

পাবজি আসক্ত ছেলের ফোন কেড়ে নেওয়ায় আত্মহত্যা

স্যামসাংয়ের বিরুদ্ধে ৬০ কোটি টাকার মামলা!
প্রযুক্তি সংবাদ

স্যামসাংয়ের উত্তরাধিকারীকে বিনীত হতে আদেশ

ওয়ালটনের কমার্শিয়াল এসিতে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি
প্রযুক্তি সংবাদ

ওয়ালটনের কমার্শিয়াল এসিতে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি

অভিনব কায়দায় এটিএম বুথে জালিয়াতিতে ছয় বিদেশি রিমান্ডে
প্রযুক্তি সংবাদ

অভিনব কায়দায় এটিএম বুথে জালিয়াতিতে ছয় বিদেশি রিমান্ডে

রাইডারদের জন্য ‘মুভি নাইট’ আয়োজন ফুডপ্যান্ডার
অটোমোবাইল

রাইডারদের জন্য ‘মুভি নাইট’ আয়োজন ফুডপ্যান্ডার

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে
বিবিধ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সঙ্গে যোগাযোগে ইমো ফ্রি দিচ্ছে বাংলালিংক
নির্বাচিত

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সঙ্গে যোগাযোগে ইমো ফ্রি দিচ্ছে বাংলালিংক

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি
অটোমোবাইল

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

ফারজানার শোরুম যেন নকল পণ্যের গোডাউন, র‌্যাবের অভিযান
ই-কমার্স

ফারজানার শোরুম যেন নকল পণ্যের গোডাউন, র‌্যাবের অভিযান

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix