Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটনের কমার্শিয়াল এসিতে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৩১ মার্চ ২০২১
ওয়ালটনের কমার্শিয়াল এসিতে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি
Share on FacebookShare on Twitter

বাণিজ্যিকভাবে ব্যবহৃত ক্যাসেট ও সিলিং টাইপ এয়ার কন্ডিশনার বা এসিতে ১ বছরের রিপ্লেসমেন্ট সুবিধা ঘোষণা দিলো ওয়ালটন। অফিস, স্কুল-কলেজ, হাসপাতাল, মসজিদ-মাদ্রাসা ইত্যাদি বাণিজ্যিক স্থাপনায় ব্যবহৃত ক্যাসেট ও সিলিং টাইপ এসিতে বাংলাদেশে ওয়ালটনই প্রথম রিপ্লেসমেন্ট গ্যারান্টির সুবিধা দিচ্ছে।

রিপ্লেসমেন্ট সুবিধা ছাড়াও ওয়ালটনের কর্মাশিয়াল এসির কম্প্রেসরে ঘোষণা করা হয়েছে ৫ বছরের গ্যারান্টি সুবিধা। আগে এই গ্যারান্টির মেয়াদ ছিলো ৩ বছর।

গত শনিবার (২৭ মার্চ, ২০২১) রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত এক ডিক্লারেশন প্রোগ্রামে কমার্শিয়াল এসির ক্ষেত্রে এসব সুবিধা ঘোষণা করা হয়।

সেসময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নিলু ও এমদাদুল হক সরকার, প্লাজা ট্রেডের সিইও মোহাম্মদ রায়হান, ওয়ালটন এসির সিইও তানভীর রহমান, করপোরেট সেলস বিভাগের প্রধান সিরাজুল ইসলাম, এক্সিকিউটিভ ডিরেক্টর শাহজাদা সেলিম, সিনিয়র অপারেটিভ ডিরেক্টর রবিউল আলম ভুঁইয়া, এসির চিফ অপারেটিং অফিসার সন্দ্বীপ বিশ্বাস, গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান প্রকৌশলী আরিফুল ইসলাম, এসি সেলস মনিটরিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান জাহিদুল ইসলাম প্রমুখ।

ওয়ালটন এসির সিইও তানভীর রহমান জানান, গ্রাহকদের হাতে সাশ্রয়ী মূল্যে সর্বাধুনিক প্রযুক্তির পণ্য তুলে দেয়ার পাশাপাশি সর্বোচ্চ বিক্রয়োত্তর ও ক্রেতা সুবিধা প্রদানের প্রতিও বিশেষ গুরুত্ব দিয়েছে ওয়ালটন। তাই ওয়ালটনের প্রতিটি এসি আন্তর্জাতিকমানের টেস্টিং ল্যাব নাসদাত-ইউটিএস থেকে মান নিয়ন্ত্রণ ছাড়ের পর বাজারজাত করা হচ্ছে। সর্বোচ্চ গুণগতমানের এই আত্মবিশ্বাসেই ওয়ালটনের ক্যাসেট ও সিলিং টাইপ কর্মাশিয়াল এসিতে ১ বছরের রিপ্লেসমেন্ট সুবিধা এবং কম্প্রেসরে ৫ বছরের গ্যারান্টি ঘোষণা করা হয়েছে। সারা দেশে বিস্তৃত ওয়ালটন সেলস নেটওয়ার্কের মাধ্যমে পাওয়া যাচ্ছে সাশ্রয়ী মূল্যের কর্মাশিয়াল এসি। নগদ মূল্যের পাশাপাশি রয়েছে সহজ কিস্তিতে কেনার সুযোগ।

ওয়ালটন এসি আরএন্ডডি বিভাগের প্রধান প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, ওয়ালটনের বৃহৎ ও শক্তিশালী আরএন্ডডি টিমের প্রকৌশলীরা এসিতে অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত করছেন প্রতিনিয়ত। সর্বোচ্চ গুণগতমান, দীর্ঘস্থায়িত্ব ও কুলিং পারফরমেন্স নিশ্চিত করতে ওয়ালটনের ক্যাসেট ও সিলিং টাইপ কর্মাশিয়াল এসিতে ব্যবহার করা হচ্ছে হাইড্রোফিলিক গোল্ডেন ফিন কনডেনসার। রয়েছে ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ও অধিক শক্তিশালী স্ক্রল টাইপ কম্প্রেসর। যাতে ব্যবহৃত হচ্ছে সম্পূর্ণ পরিবেশবান্ধব আর৪১০এ রেফ্রিজারেন্ট। মূলত, এসব কারণেই ওয়ালটন এসিতে টেকসই ও দীর্ঘস্থায়ী কুলিং পারফরমেন্সের নিশ্চয়তা প্রদান করা সম্ভব হচ্ছে।

এসির সিওও প্রকৌশলী সন্দ্বীপ বিশ্বাস জানান, স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, হোটেল, রেস্টুরেন্ট, কনফারেন্স হলের মতো মাঝারি স্থাপনার জন্য ৪ ও ৫ টনের ক্যাসেট এবং সিলিং টাইপ এসি উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন। শিগগিরই একই টাইপের ২ ও ৩ টনের এসি উৎপাদন শুরু করা হবে। এছাড়া বড় স্থাপনার জন্যও ওয়ালটনের রয়েছে ভেরিয়্যাবল রেফ্রিজারেন্ট ফ্লো বা ভিআরএফ এবং চিলার। যদিও আবাসিক ব্যবহারের জন্য রয়েছে অসংখ্য মডেলের ১, ১.৫ ও ২ টনের স্পিøট টাইপ এসি। এসব এসিতে এক বছরের রিপ্লেসমেন্টের পাশাপাশি কম্প্রেসরে ১০ বছরের গ্যারান্টি দেয়া হচ্ছে।

দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে আইএসও সনদপ্রাপ্ত সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় সারা দেশে ওয়ালটনের রয়েছে ৭৬টি সার্ভিস সেন্টার। যেখানে কাজ করছেন আড়াই হাজারেরও বেশি সার্ভিস এক্সপার্ট। ওয়ালটনের দক্ষ ও অভিজ্ঞ প্রকৌশলী এবং টেকনিশিয়ানরা প্রতি ১০০ দিন পর পর এসির ক্রেতাদের ফ্রি সার্ভিস দিচ্ছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যাপের মাধ্যমে ২২ উপজেলার কৃষকদের ধান কিনবে সরকার
প্রযুক্তি সংবাদ

অ্যাপের মাধ্যমে ২২ উপজেলার কৃষকদের ধান কিনবে সরকার

৬ টি ক্যামেরা সহ লঞ্চ হল ভিভো ভি ১৯, জেনে নিন দাম ও ফিচার
নির্বাচিত

৬ টি ক্যামেরা সহ লঞ্চ হল ভিভো ভি ১৯, জেনে নিন দাম ও ফিচার

ফোনের ব্যাটারি ভালো রাখার সহজ উপায়
কিভাবে করবেন

ফোনের ব্যাটারি ভালো রাখার সহজ উপায়

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি
অর্থ ও বাণিজ্য

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি

স্কুলছাত্রের আবিষ্কার, হেলমেট না পরলে চলবে না মোটরসাইকেল!
অটোমোবাইল

স্কুলছাত্রের আবিষ্কার, হেলমেট না পরলে চলবে না মোটরসাইকেল!

ই-মেইলের লোকেশন জানতে পারবেন কিভাবে জেনে নিন
কিভাবে করবেন

ই-মেইলের লোকেশন জানতে পারবেন কিভাবে জেনে নিন

Load More

ট্রেন্ডিং টপিক

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে বাজারে এলো রিয়েলমি সি১০০এক্স
প্রযুক্তি সংবাদ

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে বাজারে এলো রিয়েলমি সি১০০এক্স

ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস
প্রযুক্তি সংবাদ

ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস

৪৮ লাখের বেশি স্কোর, আসছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৬ প্রো
নির্বাচিত

৪৮ লাখের বেশি স্কোর, আসছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৬ প্রো

লঞ্চের দেড় মাস আগেই আইফোন ১৮ প্রো ম্যাক্সের তথ্য ফাঁস
নির্বাচিত

৮ সেপ্টেম্বর বদলাতে পারে আইফোনের দাম, বাড়তে পারে ১০ হাজার টাকা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার দিল আইডিএলসি
নির্বাচিত

কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার দিল আইডিএলসি

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ চলাকালীন ফ্যান্টাসি ফুটবল চ্যালেঞ্জ...

নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের জটিলতা নিয়ে ঘুরপাক খাচ্ছে টেলিটক

বিদ্যুৎ গেলেই বন্ধ টেলিটকের ইন্টারনেট

১৬৫ হার্টজ ডিসপ্লে ও ৮,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও ১৬

১৬৫ হার্টজ ডিসপ্লে ও ৮,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও ১৬

পরমাণু প্রযুক্তিকে উন্নয়নের ভিত্তি করতে চায় সরকার

পরমাণু প্রযুক্তিকে উন্নয়নের ভিত্তি করতে চায় সরকার

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩১ মার্চ ২০২১

ওয়ালটনের কমার্শিয়াল এসিতে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি

Techzoom.TV |
TechzoomTV