Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অবৈধ ব্যবসায়ীদের ১০% কমিশনের প্রস্তাব: বৈধ পথে আসার আহ্বান এমআইওবি’র

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 8 December 2025
অবৈধ ব্যবসায়ীদের ১০% কমিশনের প্রস্তাব: বৈধ পথে আসার আহ্বান এমআইওবি’র
Share on FacebookShare on Twitter

অবৈধ ও চোরাই ফোনের দাপট বন্ধে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) বাস্তবায়ন না হলে দেশের রফতানিমুখী মোবাইল ফোন উৎপাদন খাতের ‘অপমৃত্যু’ ঘটবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় উৎপাদকেরা। একই সঙ্গে তারা সাধারণ ভোক্তাদের আশ্বস্ত করে বলেছেন, এনইআইআর বাস্তবায়ন হলে বাজারে ফোনের দাম বাড়বে না, বরং দেশীয় উৎপাদন বাড়লে দাম আরও কমবে।

আজ সোমবার (৮ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (এমআইওবি) এসব কথা জানায়। সংবাদ সম্মেলনে মোবাইল ফোন ডিস্ট্রিবিউটররাও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল এনইআইআর নিয়ে বাজারে মিথ্যা তথ্য ও ‘অপপ্রচার’ ছড়াচ্ছে। তারা দাবি করেন, এনইআইআর চালু হলে ফোনের দাম বাড়বে—এটি সম্পূর্ণ ভুল ধারণা।

এমআইওবি সভাপতি জাকারিয়া শহীদ বলেন, “স্থানীয় উৎপাদকদের সুরক্ষায় কর কাঠামো উৎপাদন ও আমদানিতে কখনোই এক হয় না। এনইআইআর মূলত ভোক্তা সুরক্ষা ও চোরাই মোবাইলের মাধ্যমে অপরাধ কমানোর জন্য জরুরি। এর ফলে কোনো প্রবাসী ক্ষতিগ্রস্ত হবেন না।”

শাওমি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জিয়া উদ্দিন চৌধুরী বলেন, “আজ যারা কর ফাঁকি দিয়ে ব্যবসা করছে, তারাই উল্টো আমাদের বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ তুলছে। অথচ আমরা বাংলাদেশকে আগামীর সম্ভাবনাময় মোবাইল রফতানি খাত হিসেবে গড়ে তুলছি। এখন অবৈধ ফোনের পক্ষে যা হচ্ছে, তাতে এ শিল্পের মৃত্যু ঘটবে।”

স্বাগত বক্তব্যে এমআইওবি কোষাধ্যক্ষ ও বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “ব্যবসায়ীরা এখন মিস ও ডিস-ইনফরমেশনের কবলে। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো তথ্য যাচাই করা দরকার। আবেগ পুঁজি করে অপতথ্য ছড়ানো হচ্ছে।”

সংবাদ সম্মেলনে এমআইওবি জানায়, গ্রে বা অবৈধ আমদানি বন্ধ হলে গ্রাহকরা অফিসিয়াল পিআই মূল্যের চেয়েও কম দামে প্রিমিয়াম মডেল কিনতে পারবেন। বর্তমানে যারা অবৈধ ফোনের দাবিতে আন্দোলন করছেন, তাদের জন্য একটি বিশেষ প্রস্তাব দেন উৎপাদকেরা। তারা বলেন, “আন্দোলনকারীরা চাইলে অবৈধ পথ ছেড়ে আমাদের সঙ্গে ব্যবসা করতে পারেন। সেক্ষেত্রে তাদের ১০ শতাংশ কমিশনে ব্যবসার সুরক্ষা দেওয়া হবে।”

ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েশনের প্রতিনিধি রাহুল কাপুরিয়া বলেন, “বিপণন ব্যবস্থায় দেশের বিশাল জনগোষ্ঠী কাজ করে। এসআর থেকে সেলসম্যান—দেশের ৯৫ শতাংশই বৈধ ফোনের ব্যবসা করছেন। অথচ মিথ্যা ন্যারেটিভ তৈরি করে তাদের বিভ্রান্ত করা হচ্ছে।”

এমআইওবি জানায়, দেশে বর্তমানে প্রায় ১২ হাজার মোবাইলের দোকান আছে, যার ৯০ শতাংশই তাদের সঙ্গে বৈধভাবে ব্যবসা করছে। সিন্ডিকেটের ডাকা আন্দোলনে রাজধানীর বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্ক ছাড়া সারা দেশের সব মোবাইলের দোকান খোলা আছে এবং ব্যবসা স্বাভাবিক রয়েছে।

ভ্যাট কমানোর উদ্যোগ

এক প্রশ্নের জবাবে এমআইওবি সাধারণ সম্পাদক জানান, সরকার ২০১৯ সালের কাঠামো অনুযায়ী ৫৭ শতাংশ ভ্যাট কমানোর বিষয়ে কাজ করছে। এটি বাস্তবায়িত হলে ফোনের দাম আরও কমবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভিভো বাংলাদেশের প্রতিনিধি ইমাম উদ্দীন, স্যামসাং ফোন উৎপাদক প্রতিষ্ঠান এক্সেল টেলিকমের সেলস হেড মো. সাইফুদ্দিন টিপু প্রমুখ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: Mobile Industry BangladeshNEIR Implementationঅবৈধ ফোনএনইআইআর (NEIR)এমআইওবিএমআইওবি (MIOB)জাকারিয়া শহীদডিস্ট্রিবিউশনমোবাইল দামমোবাইল ধর্মঘটমোবাইল ফোন শিল্পশাওমি বাংলাদেশ

এই বিভাগ থেকে আরও পড়ুন

হুয়াওয়ের কারণে বড় ধাক্কা খেতে চলেছে গুগল
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের কারণে বড় ধাক্কা খেতে চলেছে গুগল

এআই দিয়ে শরীর থেকে পোশাক সরিয়ে ফেলা সমস্যা সমাধান কী
নির্বাচিত

এআই দিয়ে শরীর থেকে পোশাক সরিয়ে ফেলা সমস্যা সমাধান কী

উইন্ডোজ ১০ নিরাপত্তা আপডেট সরালো মাইক্রোসফট
নির্বাচিত

উইন্ডোজ ১০ নিরাপত্তা আপডেট সরালো মাইক্রোসফট

এসব শব্দ দিয়ে পাসওয়ার্ড তৈরি করবেন না
প্রযুক্তি সংবাদ

এসব শব্দ দিয়ে পাসওয়ার্ড তৈরি করবেন না

ইন্টারনেটের ওপর সম্পূরক শুল্ক বাড়ালেই ধর্মঘট
টেলিকম

ইন্টারনেটের ওপর সম্পূরক শুল্ক বাড়ালেই ধর্মঘট

স্মার্টফোন টেনে ট্যাবলেট বানিয়ে ফেলা যাবে
নির্বাচিত

স্মার্টফোন টেনে ট্যাবলেট বানিয়ে ফেলা যাবে

Load More

ট্রেন্ডিং টপিক

কুরিয়ারের আড়ালে ইয়াবা ব্যবসা করছে স্টেডফাস্ট
অর্থ ও বাণিজ্য

কুরিয়ারের আড়ালে ইয়াবা ব্যবসা করছে স্টেডফাস্ট

২০তম বর্ষপূর্তিতে আইফোনে বড় পরিবর্তনের ইঙ্গিত, আসছে কোয়াড-কার্ভড ডিসপ্লে
প্রযুক্তি সংবাদ

২০তম বর্ষপূর্তিতে আইফোনে বড় পরিবর্তনের ইঙ্গিত, আসছে কোয়াড-কার্ভড ডিসপ্লে

উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও কারা কিনবে ২ হাজার ডলারের ফোল্ডেবল আইফোন?
নির্বাচিত

উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও কারা কিনবে ২ হাজার ডলারের ফোল্ডেবল আইফোন?

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক
প্রযুক্তি সংবাদ

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?
প্রযুক্তি সংবাদ

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

মটোরোলার নতুন স্মার্টফোন মোটো জি৬৭এস পাওয়ার নিয়ে প্রযুক্তিপ্রেমীদের...

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 December 2025

অবৈধ ব্যবসায়ীদের ১০% কমিশনের প্রস্তাব: বৈধ পথে আসার আহ্বান এমআইওবি’র

Techzoom.TV |
TechzoomTV