Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘হোম ডেলিভারি’ দিচ্ছে আপেল গ্যাজেট ও সুমাস টেক

সাধারণ ব্যবসায়ীদের দোকান বন্ধ রেখে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
‘হোম ডেলিভারি’ দিচ্ছে আপেল গ্যাজেট ও সুমাস টেক
Share on FacebookShare on Twitter

এনইআইআর (NEIR) বা অবৈধ ফোন বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে সারা দেশের সাধারণ মোবাইল ব্যবসায়ীদের দোকান বন্ধ রাখতে বাধ্য করা হলেও, আন্দোলনের নেতৃত্ব দেওয়া প্রভাবশালী প্রতিষ্ঠানগুলো দিব্যি তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। অভিযোগ উঠেছে, শীর্ষস্থানীয় গ্যাজেট বিক্রেতা প্রতিষ্ঠান ‘আপেল গ্যাজেট’ (Apple Gadgets) এবং ‘সুমাস টেক’ (Sumash Tech) শোরুম বন্ধের নাটক সাজিয়ে অনলাইনে অর্ডার নিচ্ছে এবং সরাসরি গ্রাহকের বাসায় ‘হোম ডেলিভারি’ সুবিধা দিচ্ছে।

আজ সোমবার রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়, ছোট ও মাঝারি ব্যবসায়ীরা নেতাদের নির্দেশে দোকান বন্ধ রেখেছেন। অথচ ফেসবুকে ও হটলাইনে যোগাযোগ করে জানা গেছে, আপেল গ্যাজেট ও সুমাস টেক পুরোদমে তাদের বিক্রয় কার্যক্রম সচল রেখেছে।

শটার বন্ধ, ডেলিভারি চালু

সরেজমিনে দেখা যায়, যমুনা ফিউচার পার্ক ও মোতালেব প্লাজায় সাধারণ দোকানগুলো বন্ধ। কিন্তু ‘আপেল গ্যাজেট’ ও ‘সুমাস টেক’-এর ফেসবুক পেজে ক্রেতা সেজে যোগাযোগ করা হলে তারা নিশ্চিত করে যে, শোরুম বন্ধ থাকলেও অনলাইন অর্ডার গ্রহণ করা হচ্ছে এবং নিজস্ব ডেলিভারি ম্যান বা কুরিয়ারের মাধ্যমে দ্রুততম সময়ে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে।

সুমাস টেকের এক বিক্রয়কর্মী ফোনে জানান, “স্যার, আমাদের আউটলেট আজ বন্ধ, কিন্তু আপনি ওয়েবসাইটে বা পেজে অর্ডার করলে আমরা আজই হোম ডেলিভারির ব্যবস্থা করে দেব। আমাদের স্টক এভেইলেবল আছে।” একই চিত্র দেখা গেছে আপেল গ্যাজেটের ক্ষেত্রেও।

ক্ষুদ্র ব্যবসায়ীদের মাথায় হাত

নেতাদের এমন দ্বিমুখী আচরণে চরম ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ব্যবসায়ীরা। গুলশানের এক ক্ষুদ্র মোবাইল ব্যবসায়ী বলেন, “নেতারা আমাদের বললেন ‘অস্তিত্ব রক্ষার আন্দোলন’, তাই দোকান বন্ধ রাখতে হবে। আমরা ছোটরা ভয়ে দোকান খুললাম না। অথচ আপেল গ্যাজেট আর সুমাস টেক ঠিকই অনলাইনে বেচা-বিক্রি করে লাভ করছে। আমাদের পেটে লাথি মেরে তারা নিজেদের পকেট ভারী করছে।”

আরেক ব্যবসায়ী অভিযোগ করেন, “যাদের অনলাইন সেটআপ বা ই-কমার্স ওয়েবসাইট নেই, তারা আজ পথে বসেছে। আর নেতারা আন্দোলনের সুযোগে কাস্টমারদের সব ট্রাফিক নিজেদের দিকে ঘুরিয়ে নিচ্ছেন। এটা স্পষ্ট প্রতারণা।”

সিন্ডিকেটের কৌশল বাজার বিশ্লেষকরা বলছেন, এটি সিন্ডিকেট নেতাদের একচেটিয়া বাজার দখলের কৌশল।

১. মার্কেট শেয়ার বৃদ্ধি: সাধারণ দোকান বন্ধ থাকায় ক্রেতারা বাধ্য হয়ে অনলাইনে ঝুঁকছেন। এতে নেতাদের প্রতিষ্ঠানের বিক্রি কয়েক গুণ বেড়ে গেছে।

2. স্টক ক্লিয়ারেন্স: এনইআইআর পুরোপুরি চালুর আগে তারা নিজেদের মজুদ করা অবৈধ বা গ্রে মার্কেটের পণ্যগুলো হোম ডেলিভারির মাধ্যমে দ্রুত ছেড়ে দিচ্ছেন।

৩. নিরাপদ অবস্থান: শোরুম বন্ধ রেখে তারা সরকারকে দেখাচ্ছেন যে তারা আন্দোলনে আছেন, কিন্তু তলে তলে ব্যবসা ঠিকই চালিয়ে যাচ্ছেন।

বিটিআরসি ঘেরাও কর্মসূচির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন

এদিকে, আজ বিটিআরসি কার্যালয় ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে ‘বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি’। তবে সাধারণ ব্যবসায়ীদের প্রশ্ন—যারা নিজেরা হোম ডেলিভারি দিয়ে ব্যবসা চালু রেখেছেন, তাদের নেতৃত্বে এই আন্দোলন কতটুকু সফল হবে? আপেল গ্যাজেট ও সুমাস টেকের মতো প্রতিষ্ঠানগুলোর এই সুবিধাবাদী চরিত্রের কারণে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে ফাটল ধরার আশঙ্কা তৈরি হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিক্রয়কর্মীমোতালেব প্লাজাযমুনা ফিউচার পার্কসুমাস টেক

এই বিভাগ থেকে আরও পড়ুন

নির্মাতাদের উপার্জনের সুযোগ করে দিলো লাইকি
প্রযুক্তি সংবাদ

নির্মাতাদের উপার্জনের সুযোগ করে দিলো লাইকি

সবচেয়ে দামি মার্কিন চিপ নির্মাতা এখন এনভিডিয়া!
নির্বাচিত

সবচেয়ে দামি মার্কিন চিপ নির্মাতা এখন এনভিডিয়া!

ডিজিটাল ট্রান্সফরমেশনের বৈশ্বিক ব্যয় ৪ ট্রিলিয়ন ডলার ছাড়াবে
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল ট্রান্সফরমেশনের বৈশ্বিক ব্যয় ৪ ট্রিলিয়ন ডলার ছাড়াবে

স্মার্ট টিভি আনছে অপো
নির্বাচিত

স্মার্ট টিভি আনছে অপো

২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনছে শাওমি
নির্বাচিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনছে শাওমি

ইউটিউবের ‘সিলভার প্লে বাটন’ পেল রিয়েলমি বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

ইউটিউবের ‘সিলভার প্লে বাটন’ পেল রিয়েলমি বাংলাদেশ

Load More

ট্রেন্ডিং টপিক

হোয়াটসঅ্যাপ প্রধানের বিদায়, নতুন দায়িত্বে ভারতের কুনাল শাহ
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপ প্রধানের বিদায়, নতুন দায়িত্বে ভারতের কুনাল শাহ

আইপিডিসি ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ৭৯ শতাংশ
অর্থ ও বাণিজ্য

শেয়ারে অস্বাভাবিক উত্থান তদন্তে আইপিডিসি

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর বাণিজ্যিক কার্যক্রম শুরু আজ
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে ৫ বছরে নিট মুনাফা ১৬৩ কোটি টাকা: আইসিটিমন্ত্রী

ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, আবেদন নেওয়া হবে ২৮ জুন থেকে
সোশ্যাল মিডিয়া

ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, আবেদন নেওয়া হবে ২৮ জুন থেকে

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নাগরিক অংশগ্রহণে স্বাস্থ্যনীতি শক্তিশালী করতে ‘হেলথ পার্লামেন্ট বাংলাদেশ’-এর যাত্রা শুরু
বিবিধ

নাগরিক অংশগ্রহণে স্বাস্থ্যনীতি শক্তিশালী করতে ‘হেলথ পার্লামেন্ট বাংলাদেশ’-এর যাত্রা শুরু

দেশের স্বাস্থ্যখাতে নাগরিক অংশগ্রহণ, গবেষণাভিত্তিক নীতিনির্ধারণ এবং জবাবদিহিতা...

সাশ্রয়ী মূল্যে এআই স্মার্ট চশমা বাজারে আনার ঘোষণা মেটার

সাশ্রয়ী মূল্যে এআই স্মার্ট চশমা বাজারে আনার ঘোষণা মেটার

৭০০০mAh ব্যাটারি ও ওআইএস ক্যামেরাসহ আসছে ‘OPPO Reno 16C’!

৭০০০mAh ব্যাটারি ও ওআইএস ক্যামেরাসহ আসছে ‘OPPO Reno 16C’!

বাংলাদেশে ইভির সম্ভাবনা বড়, বাস্তবায়নে বড় বাধা চার্জিং অবকাঠামো ও নীতিগত ঘাটতি

বাংলাদেশে ইভির সম্ভাবনা বড়, বাস্তবায়নে বড় বাধা চার্জিং অবকাঠামো ও নীতিগত ঘাটতি

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৮ ডিসেম্বর ২০২৫

‘হোম ডেলিভারি’ দিচ্ছে আপেল গ্যাজেট ও সুমাস টেক

Techzoom.TV |
TechzoomTV