Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন আসছে না: ওপেনএআই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন আসছে না: ওপেনএআই
Share on FacebookShare on Twitter

কয়েক সপ্তাহ ধরে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন যুক্ত করা হচ্ছে বলে গুঞ্জন উঠেছিল প্রযুক্তি মহলে। তবে এ তথ্য ভিত্তিহীন বলে জানিয়েছে পরিষেবাটির নির্মাতা ওপেনএআই। সংস্থাটির চ্যাটজিপিটি বিভাগের প্রধান জানিয়েছেন, চ্যাটবটটিতে কোনো বিজ্ঞাপন আনা হচ্ছে না। বরং ব্যবহারকারীরা অ্যাপের সাজেশন অংশে আগের চেয়েও বেশি নিয়ন্ত্রণ পাবেন।

কিছু ব্যবহারকারী সম্প্রতি চ্যাটজিপিটির কয়েকটি স্ক্রিনশট শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে অ্যাপের পরামর্শগুলো বিজ্ঞাপনের মতো দেখায়। পরে ওপেনএআইয়ের ভাইস প্রেসিডেন্ট ও চ্যাটজিপিটি অ্যাপের প্রধান নিক টার্লি সামাজিক মাধ্যমে বিষয়টি গুজব বলে উল্লেখ করেন।

এআই কোম্পানিটি জানায়, চ্যাটজিপিটিতে বিজ্ঞাপনসংক্রান্ত কোনো সক্রিয় পরীক্ষা করেনি ওপেনএআই। বিজ্ঞাপনের জন্য কোনো লাইভ পরীক্ষাও চলছে না। ব্যবহারকারীরা যে স্ক্রিনশট দেখেছেন, সেগুলো হয় ভুয়া অথবা বিজ্ঞাপন নয়।

তবু কিছু ব্যবহারকারী মনে করছেন, ভবিষ্যতে বিজ্ঞাপন যুক্ত করার পরিকল্পনা থাকতে পারে।

নিক টার্লি বলেন, ‘যদি ওপেনএআই কখনো বিজ্ঞাপন আনার সিদ্ধান্ত নেয়, তবে সেটি ব্যবহারকারীদের স্বার্থকে গুরুত্ব দিয়ে নেয়া হবে। কোম্পানি স্বচ্ছভাবে বিষয়টি জানাবে।’

আগের কিছু প্রতিবেদনে ধারণা করা হয়েছিল, ওপেনএআই প্লাটফর্মে বিজ্ঞাপন নিয়ে ভাবছে। এক ডেভেলপার চ্যাটজিপিটির অ্যান্ড্রয়েড অ্যাপে বিজ্ঞাপনসংক্রান্ত একটি কোডও দেখতে পাওয়ার দাবি করেছিলেন।

এদিকে ওপেনএআইয়ের প্রধান গবেষণা কর্মকর্তা মার্ক চেন জানিয়েছেন, চ্যাটজিপিটি অ্যাপ থেকে সাজেশন অংশটি বন্ধ করা হয়েছে। তিনি বলেছেন, এ অংশে ব্যবহারকারীদের আরো বেশি নিয়ন্ত্রণ দেয়ার উপায় খুঁজছে প্রতিষ্ঠানটি।

এদিকে গুগলের নতুন জেমিনি থ্রি মডেল প্রকাশের পর ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান কর্মীদের কাছে জরুরি নির্দেশ দিয়েছেন। এতে আসন্ন ফিচার বা পরিষেবার প্রকাশ কিছুদিনের জন্য স্থগিত রেখে চ্যাটজিপিটির অভিজ্ঞতা উন্নত করার দিকে মনোযোগ দিতে বলা হয়েছে।

ওপেনএআইয়ের তথ্যানুযায়ী, বর্তমানে প্লাটফর্মটির সাপ্তাহিক ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৭০ কোটিতে, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ।

Tags: চ্যাটজিপিটিচ্যাটজিপিটি শপিং

এই বিভাগ থেকে আরও পড়ুন

পিক্সেল ৬ আনছে গুগল
নির্বাচিত

পুরনো ফোনের আয়ু বাড়াবেন যেভাবে

১০টির বেশি সিম থাকলে ছাড়তে হবে ৩০ অক্টোবরের মধ্যে
টেলিকম

জনপ্রতি সিম ব্যবহারের সীমা কমিয়ে আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কমিউনিটি গাইডলাইনস লঙ্ঘনের জন্য ৯০ মিলিয়নেরও বেশি ভিডিও সরিয়েছে টিকটক
প্রযুক্তি সংবাদ

কমিউনিটি গাইডলাইনস লঙ্ঘনের জন্য ৯০ মিলিয়নেরও বেশি ভিডিও সরিয়েছে টিকটক

যেসব কারণে বিছানায় ল্যাপটপ চালানো অনুচিত
প্রযুক্তি সংবাদ

যেসব কারণে বিছানায় ল্যাপটপ চালানো অনুচিত

ইলেকট্রিক বাইক আনছে রয়েল এনফিল্ড
অটোমোবাইল

ইলেকট্রিক বাইক আনছে রয়েল এনফিল্ড

পদ্মা সেতু নির্মাণে মোবাইলে সারচার্জ বন্ধে আইনি নোটিশ
টেলিকম

পদ্মা সেতু নির্মাণে মোবাইলে সারচার্জ বন্ধে আইনি নোটিশ

Load More

ট্রেন্ডিং টপিক

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?
বিবিধ

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
বিবিধ

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান

তেহরানের জনগণের প্রতি সরকার পতনের ডাক ট্রাম্প ও নেতানিয়াহুর
বিবিধ

তেহরানের জনগণের প্রতি সরকার পতনের ডাক ট্রাম্প ও নেতানিয়াহুর

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ
অর্থ ও বাণিজ্য

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix