Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘শুল্ক ফাঁকি’র মোবাইল বিক্রির সুযোগ রেখে চালু হচ্ছে এনইআইআর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 11 December 2025
মোবাইল চোরদের ‘মাথায় হাত’: ১৬ ডিসেম্বর থেকে চালু হচ্ছে এনইআইআর; চুরি করা ফোন হবে ‘খেলনা’
Share on FacebookShare on Twitter

শুল্ক ফাঁকি দিয়ে বিদেশ থেকে আনা মোবাইল ফোন বিক্রির সুযোগ রেখেই আগামী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালু করতে যাচ্ছে সরকার। তবে এ সুযোগ থাকবে আগামী মার্চ পর্যন্ত। তারপর আর শুল্ক ফাঁকি দিয়ে মোবাইল ফোন দেশে এনে বিক্রির সুযোগ থাকবে না।

বুধবার (১০ ডিসেম্বর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কমিশনার মাহমুদ হোসেন, বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল হক উপস্থিত ছিলেন।

ব্যবসায়ীদের পক্ষে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (এমআইওবি) ও মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের (এমবিসিবি) শীর্ষ নেতারা সভায় অংশ নেন।

বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের (এমবিসিবি) নেতারা বৈঠকে এনইআইআর চালুর তারিখ ছয় মাস পেছানোর দাবি জানান। তবে আলোচনায় তা যৌক্তিকতায় না টেকায় শুল্ক ফাঁকি দিয়ে আনা মোবাইল ফোন বিক্রির সুযোগ আরও তিন মাস বাড়ানো হয়। তবে পূর্বঘোষিত ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর চালু করার বিষয়টি সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে।

এদিকে, আজকের বৈঠকের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে সরকার গণমাধ্যমকে জানালে তারপর সিদ্ধান্ত জানানোর কথা জানিয়ে এসেছেন মোবাইল ফোন ব্যবসায়ী নেতারা। তারা বৈঠকে জানান, সরকার কী সিদ্ধান্ত নিচ্ছে, তা আনুষ্ঠানিকভাবে জানানোর পর তারা আন্দোলন প্রত্যাহার করবেন নাকি চালিয়ে যাবেন তা জানাবেন।

তবে বৈঠক থেকে মোবাইল ফোন ব্যবসায়ী নেতারা বের হওয়ার কিছুক্ষণ পরই রাজধানীর কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন এমবিসিবির সদস্যরা। তারা সার্ক ফোয়ারা মোড়ের রাস্তায় আগুন জ্বালিয়ে এনইআইআর ব্যবস্থা সংস্কার, মোবাইল ফোন আমদানির নামে সিন্ডিকেটের প্রতিবাদ জানান।

মোবাইল ফোন ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের এ বিক্ষোভে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন অফিস থেকে ঘরমুখী মানুষ।

সরেজমিন দেখা গেছে, ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে হ্যান্ডমাইকে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

ডিএমপির তেজগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ আক্কাছ আলী জানান, ব্যবসায়ীরা সার্ক ফোয়ারা মোড় অবরোধ করেছেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এনইআইআর

এই বিভাগ থেকে আরও পড়ুন

উমিডিজির প্রতারণামূলক ফিচারের ছলনায় গ্রাহকদের বিভ্রান্তি!
প্রযুক্তি সংবাদ

উমিডিজির প্রতারণামূলক ফিচারের ছলনায় গ্রাহকদের বিভ্রান্তি!

হেলথ অ্যাপ আনছে গুগল
নির্বাচিত

হেলথ অ্যাপ আনছে গুগল

শুভ জন্মদিন ফেসবুক
নির্বাচিত

শুভ জন্মদিন ফেসবুক

রোলএবল এবং স্লাইডএবল পর্দায় নজর স্যামস্যাংয়ের
প্রযুক্তি সংবাদ

রোলএবল এবং স্লাইডএবল পর্দায় নজর স্যামস্যাংয়ের

বাড়তি পরিবহন ব্যয়ে অ্যামাজনের মুনাফা কমেছে ২৫%
নির্বাচিত

বাড়তি পরিবহন ব্যয়ে অ্যামাজনের মুনাফা কমেছে ২৫%

জিমেইলকে টক্কর দিতে এক্সমেইল আনছেন ইলন মাস্ক
নির্বাচিত

জিমেইলকে টক্কর দিতে এক্সমেইল আনছেন ইলন মাস্ক

Load More

ট্রেন্ডিং টপিক

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি
প্রযুক্তি সংবাদ

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা
অর্থ ও বাণিজ্য

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

যমুনা ফিউচার পার্ক
প্রযুক্তি সংবাদ

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 December 2025

‘শুল্ক ফাঁকি’র মোবাইল বিক্রির সুযোগ রেখে চালু হচ্ছে এনইআইআর

Techzoom.TV |
TechzoomTV