Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৫৭% ট্যাক্স কমেনি, ভরেছে নেতাদের পকেট: সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করে আন্দোলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
৫৭% ট্যাক্স কমেনি, ভরেছে নেতাদের পকেট: সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করে আন্দোলন স্থগিত
Share on FacebookShare on Twitter

সাধারণ ও ক্ষুদ্র মোবাইল ব্যবসায়ীদের মূল দাবি ছিল আমদানিতে ৫৭ শতাংশ ভ্যাট ও ট্যাক্স কমানো। এই দাবি আদায়ে দোকানপাট বন্ধ রেখে রাস্তায় নেমেছিলেন হাজারো ব্যবসায়ী। কিন্তু সেই ‘যৌক্তিক’ দাবি পূরণ না হলেও রহস্যজনকভাবে আন্দোলন থেকে সরে এসেছে মোবাইল ফোন ব্যবসায়ী সমিতি (এমবিসিবি)র নেতারা।

মাঠপর্যায়ের ব্যবসায়ীদের অভিযোগ, সিন্ডিকেট নেতারা সরকারের সঙ্গে আঁতাত করে নিজেদের ব্যবসায়িক সুবিধা নিশ্চিত করেছেন, আর সাধারণ ব্যবসায়ীদের ফিরিয়েছেন শূন্য হাতে। শুধু তাই নয়, আন্দোলন পরিচালনার নামে সারা দেশের মার্কেটগুলো থেকে তোলা কোটি কোটি টাকার ‘ফান্ড’ এখন নেতাদের পকেটে।

সাধারণ ব্যবসায়ীরা চেয়েছিলেন ট্যাক্স কমিয়ে ফোনের দাম হাতের নাগালে আনা, যাতে তারা বৈধভাবে ব্যবসা করতে পারেন। কিন্তু বিটিআরসি ও এনবিআরের সঙ্গে বৈঠকে নেতারা ট্যাক্স কমানোর বিষয়ে কঠোর অবস্থান না নিয়ে কেবল ‘ভেন্ডর এনলিস্টমেন্ট’ এবং ‘আমদানি প্রক্রিয়া সহজীকরণ’-এর মতো দাবিগুলো মেনে নিয়েছেন।

বিশ্লেষকরা বলছেন, আমদানি প্রক্রিয়া সহজ হলে লাভ হবে দিদারুল (ড্যাজেল) বা পিয়াসের (সুমাস টেক) মতো বড় আমদানিকারকদের, যাদের এলসি খোলার সামর্থ্য আছে। কিন্তু গ্রামের বা মফস্বলের যে ক্ষুদ্র ব্যবসায়ী ২-৪টি ফোন বিক্রি করেন, তার ৫৭ শতাংশ ট্যাক্সের বোঝা ঠিকই রয়ে গেল।

মোতালেব প্লাজার এক ক্ষুব্ধ ব্যবসায়ী বলেন, “নেতারা আমাদের বললেন ট্যাক্স না কমানো পর্যন্ত রাজপথ ছাড়ব না। এখন শুনছি তারা নিজেদের লাইসেন্স আর এনওসি (NOC) ঠিক করে আন্দোলন স্থগিত করেছেন। আমাদের গলায় সেই ৫৭% ট্যাক্সের দড়িই ঝুলিয়ে রাখা হলো।”

সবচেয়ে বড় অভিযোগ উঠেছে অর্থ আত্মসাতের। আন্দোলনের খরচ চালানোর কথা বলে গত এক সপ্তাহে রাজধানীর মোতালেব প্লাজা, ইস্টার্ন প্লাজা, বসুন্ধরা সিটিসহ সারা দেশের মোবাইল মার্কেট থেকে চাঁদা তোলা হয়েছে। প্রতিটি দোকান থেকে ১ হাজার থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী নেতা স্বীকার করেছেন, “ফান্ডের পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে গেছে। কিন্তু এখন নেতারা সেই টাকার কোনো হিসাব দিচ্ছেন না। আন্দোলন স্থগিতের পর নেতারা নতুন গাড়ি কিনছেন আর আমরা দোকান ভাড়া দিতে পারছি না।”

ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন, তাদের আবেগকে পুঁজি করে নেতারা নিজেদের ‘ব্ল্যাক মানি’ হোয়াইট করার সুযোগ নিলেন। গুলিস্তানের এক ব্যবসায়ী বলেন, “আমাদের ব্যবহার করা হয়েছে। নেতারা জানতেন এনইআইআর বন্ধ হবে না। তারা শুধু সরকারকে ভয় দেখিয়ে নিজেদের অবৈধ স্টকের বৈধতা আর লাইসেন্স নিশ্চিত করতে চেয়েছিলেন। আজ তারা সফল, আর আমরা বলির পাঁঠা।”

অনুসন্ধানে দেখা গেছে, আন্দোলনের নেতৃত্বে থাকা ‘ড্যাজেল’, ‘সুমাস টেক’ এবং ‘গ্যাজেট অ্যান্ড গিয়ার’-এর মতো প্রতিষ্ঠানগুলো আন্দোলনের সময়ও অনলাইনে ব্যবসা চালিয়ে গেছে। এখন তারা সরকারের সঙ্গে সমঝোতা করে নিজেদের আমদানি লাইন ক্লিয়ার করেছে। অথচ সাধারণ ব্যবসায়ীদের জন্য ভ্যাট বা ট্যাক্স কমানোর কোনো সুনির্দিষ্ট ঘোষণা ছাড়াই তারা মাঠ ছেড়েছে।

Tags: ৫৭% ট্যাক্সFund EmbezzlementMobile Traders ProtestSyndicate Betrayalআন্দোলন স্থগিতএনইআইআরএনওসিপ্রতারণাফান্ড আত্মসাৎমোবাইল ব্যবসায়ী সমিতিমোবাইল সিন্ডিকেটসাধারণ ব্যবসায়ী

এই বিভাগ থেকে আরও পড়ুন

রিয়েলমি ০৮ ব্লুটুথ হেডফোন রিভিউ
প্রযুক্তি সংবাদ

রিয়েলমি ০৮ ব্লুটুথ হেডফোন রিভিউ

ওয়ানপ্লাস৮ প্রো বনাম আসুস রগ ফোন৫ এসঃ কোনটি সেরা ফোন দেখে নিন
নির্বাচিত

ওয়ানপ্লাস৮ প্রো বনাম আসুস রগ ফোন৫ এসঃ কোনটি সেরা ফোন দেখে নিন

জিআইটিসি ২০২২ এর প্রাথমিক রাউন্ডে বাংলাদেশ থেকে ১২ জনের অংশগ্রহণ
প্রযুক্তি সংবাদ

জিআইটিসি ২০২২ এর প্রাথমিক রাউন্ডে বাংলাদেশ থেকে ১২ জনের অংশগ্রহণ

ম্যাকানিক্যাল নাকি মেম্ব্রেনাল কোন ধরণের কি-বোর্ড ব্যবহার করবেন?
টিপস

ম্যাকানিক্যাল নাকি মেম্ব্রেনাল কোন ধরণের কি-বোর্ড ব্যবহার করবেন?

বাজারে আসতে পারে প্রত্যাশিত সময়ের আগেই
প্রযুক্তি সংবাদ

বাজারে আসতে পারে প্রত্যাশিত সময়ের আগেই

গ্যালাক্সি এস২১ আল্ট্রা ফাইভজি’র প্রি-অর্ডার শুরু
প্রযুক্তি বাজার

গ্যালাক্সি এস২১ আল্ট্রা ফাইভজি’র প্রি-অর্ডার শুরু

Load More

ট্রেন্ডিং টপিক

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
বিবিধ

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ইরানের হামলায় ইসরাইলে ৪০টিরও বেশি ভবন ধ্বংস
বিবিধ

ইরানের হামলায় ইসরাইলে ৪০টিরও বেশি ভবন ধ্বংস

এবার ইউরোপের এক দেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা!
বিবিধ

এবার ইউরোপের এক দেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা!

মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
বিবিধ

মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix