Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাজারে আসতে পারে প্রত্যাশিত সময়ের আগেই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 20 January 2026
বাজারে আসতে পারে প্রত্যাশিত সময়ের আগেই
Share on FacebookShare on Twitter

অ্যাপলের ম্যাকবুক প্রো ল্যাপটপে ওএলইডি ডিসপ্লে যুক্ত হওয়া নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনাকল্পনা চলছিল। সাম্প্রতিক এক তথ্যে জানা গেছে, ধারণার চেয়েও দ্রুত সময়ের মধ্যেই ওএলইডি ও টাচস্ক্রিন সুবিধাসহ নতুন ম্যাকবুক প্রো বাজারে আসতে পারে। খবর টেক রাডার।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, স্যামসাংয়ের নতুন প্রজন্মের ওএলইডি প্যানেলের উৎপাদন এগিয়ে আসায় অ্যাপলের আপগ্রেড করা মডেলগুলো প্রত্যাশিত সময়ের আগে উন্মোচনের সম্ভাবনা তৈরি হয়েছে।

দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ডিসপ্লে নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং এরই মধ্যে তাদের আধুনিক ‘৮.৬ জেনারেশন’ ওএলইডি প্যানেলের ব্যাপক উৎপাদন বা ম্যাস প্রডাকশন শুরু করেছে। ধারণা করা হচ্ছে, এ প্যানেল ব্যবহার করা প্রথম ডিভাইসগুলোর মধ্যে থাকবে অ্যাপলের ওএলইডি ম্যাকবুক প্রো।

স্যামসাংয়ের এ প্যানেলগুলোর উৎপাদন মূলত ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের কয়েক মাস আগেই উৎপাদন শুরু হওয়ায় ল্যাপটপগুলো চলতি বছরের শেষের দিকেই উন্মোচন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

আগের পূর্বাভাসে ২০২৬ সালের শেষের দিকে উন্মোচনের কথা বলা হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে সেপ্টেম্বর বা অক্টোবরে প্রকাশের সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। যদিও বিষয়টি এখনো অনুমাননির্ভর।

নতুন এ ওএলইডি প্রযুক্তিতে বর্তমানের এলসিডি ডিসপ্লের তুলনায় অনেক উন্নত মানের ছবি দেখা যাবে। এতে রঙের গভীরতা ও বৈসাদৃশ্য বা কন্ট্রাস্ট আরো বেশি স্পষ্ট হবে। সবচেয়ে বড় খবর এ প্যানেলগুলো টাচস্ক্রিন সমৃদ্ধ হতে যাচ্ছে। ফলে প্রথমবারের মতো ম্যাকবুক প্রো ব্যবহারকারীরা স্ক্রিনে স্পর্শের মাধ্যমে কাজ করতে পারবেন, যা ম্যাকবুক ও আইপ্যাডের মধ্যকার পার্থক্য আরো কমিয়ে দেবে।

ধারণা করা হচ্ছে, নতুন এ ওএলইডি ও টাচস্ক্রিন সুবিধা কেবল সর্বোচ্চ মানের মডেলে পাওয়া যাবে, যা পরবর্তী প্রজন্মের এম৬ প্রো ও এম৬ ম্যাক্স চিপসেট দিয়ে পরিচালিত হবে।

এদিকে এম৬ সিরিজ আসার আগে অ্যাপল এম৫ প্রো ও এম৫ ম্যাক্স চিপযুক্ত ম্যাকবুক প্রো আনতে পারে বলে মনে করা হচ্ছে। চলতি বা আগামী মাসেই এসব মডেল উন্মোচন হতে পারে, যেখানে গত বছর বাজারে আসা নতুন এম৫ ল্যাপটপের ধারাবাহিকতা বজায় থাকে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যাপলের ম্যাকবুক প্রো

এই বিভাগ থেকে আরও পড়ুন

গুগলে খুঁজবেন না যে ১০ জিনিস!
প্রযুক্তি সংবাদ

গুগলে খুঁজবেন না যে ১০ জিনিস!

বঙ্গবন্ধু সেই দেশটিকে শোষণ, বঞ্চনা ও বৈষম্যহীন করতে চেয়েছিলেন : মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধু সেই দেশটিকে শোষণ, বঞ্চনা ও বৈষম্যহীন করতে চেয়েছিলেন : মোস্তাফা জব্বার

গুগলের নতুন ভিডিও অ্যাপ ‘ট্যাংগি’
নির্বাচিত

গুগলের নতুন ভিডিও অ্যাপ ‘ট্যাংগি’

অনলাইনে প্রশিক্ষণের বিশ্ব রেকর্ডের পথে ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশন
প্রযুক্তি সংবাদ

অনলাইনে প্রশিক্ষণের বিশ্ব রেকর্ডের পথে ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশন

মঙ্গলে ১০ লাখ মানুষকে পাঠাতে চান মাস্ক
প্রযুক্তি সংবাদ

মঙ্গলে ১০ লাখ মানুষকে পাঠাতে চান মাস্ক

ডিসপ্লেমেট কর্তৃক ‘এ+’ রেটিং পেল অপো ফাইন্ড এক্স২ সিরিজ
নির্বাচিত

ডিসপ্লেমেট কর্তৃক ‘এ+’ রেটিং পেল অপো ফাইন্ড এক্স২ সিরিজ

Load More

ট্রেন্ডিং টপিক

এইচএসসি
প্রযুক্তি সংবাদ

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
নির্বাচিত

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে আর চলবে না গুগল ক্রোম
প্রযুক্তি সংবাদ

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা, এখনই যে কাজটি করতেই হবে

আগামী বছরের ১ জানুয়ারি থেকে যে নিয়ম না মানলে হোয়াটসঅ্যাপ চলবে না
প্রযুক্তি সংবাদ

আগামী বছরের ১ জানুয়ারি থেকে যে নিয়ম না মানলে হোয়াটসঅ্যাপ চলবে না

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 January 2026

বাজারে আসতে পারে প্রত্যাশিত সময়ের আগেই

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix