Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফোল্ডেবল আইফোন আনছে অ্যাপল, গুঞ্জন নাকি সত্যি?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
ফোল্ডেবল আইফোন আনছে অ্যাপল, গুঞ্জন নাকি সত্যি?
Share on FacebookShare on Twitter

অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন নিয়ে প্রযুক্তি দুনিয়ায় জোরালো আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্র বলছে, ২০২৬ সালেই বাজারে আসতে পারে অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য স্মার্টফোন ‘আইফোন ফোল্ড’। ফোল্ডেবল ফোনের বাজারে স্যামসাং, শাওমি, অপ্পোসহ বড় ব্র্যান্ডগুলো বহু বছর ধরে অবস্থান করলেও, অ্যাপল এখনো গবেষণা ও প্রস্তুতি পর্যায়ে ছিল। এবার সেই অপেক্ষার অবসানের ইঙ্গিত মিলছে।

প্রযুক্তিবিষয়ক মাধ্যম ম্যাশেবল জানিয়েছে-চীনের সংবাদমাধ্যম ইউডিএন দাবি করেছে, অ্যাপল ২০২৬ সালেই তাদের ফোল্ডেবল ডিভাইস উন্মোচন করবে। যদিও এটি নিশ্চিত নয়, তবে অন্যান্য গুঞ্জনের সঙ্গেও তথ্যটি মিলে যাচ্ছে। নতুন আরেকটি রিপোর্টে বলা হয়, অ্যাপল স্যামসাং ডিসপ্লের কাছ থেকে ১ কোটি ১০ লাখ ওএলইডি প্যানেল অর্ডার দিয়েছে, যা সম্ভাব্য ফোল্ডেবল আইফোনের জন্য বরাদ্দ হতে পারে। তবে কোরিয়ার ইটি নিউজের মূল প্রতিবেদনটি মুছে ফেলা হয়েছে, ফলে অর্ডারের সংখ্যাটি নিয়েও কিছুটা সংশয় দেখা দিয়েছে।

গ্লোবাল রিসার্চ প্রতিষ্ঠান আইডিসি পূর্বাভাস দিয়েছে-অ্যাপল ফোল্ডেবল বাজারে প্রবেশ করলেই বড় ধরনের পরিবর্তন আসবে। তাদের বিশ্লেষণে বলা হয়-প্রথম বছরেই ফোল্ডেবল ইউনিট শেয়ারের ২২ শতাংশ দখল করতে পারে অ্যাপল। বাজারমূল্যের ৩৪ শতাংশ নিয়ন্ত্রণে নিতে পারে। আর সম্ভাব্য গড় মূল্য হতে পারে ২,৪০০ ডলার। বিশ্লেষকদের মতে, অ্যাপল ইকোসিস্টেমের কারণে শুরুতেই বাজারে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যেতে পারে।

অ্যাপলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলে বিভিন্ন প্রতিবেদনে যা উঠে এসেছে-ডিভাইসটি হবে বুক-স্টাইল ভাঁজযোগ্য ডিজাইন। ভাঁজ খুললে স্ক্রিনে কোনো ক্রিজ বা ভাঁজের দাগ থাকবে না। তথ্যে উঠে এসেছে-ইননার ডিসপ্লে ৭.৮ ইঞ্চি, আউটার ডিসপ্লে ৫.৫ ইঞ্চি, পুরুত্ব হতে পারে ৯-৯.৫ মিমি।

একটি আলাদা গুঞ্জনে বলা হয়, ডিভাইসটি দেখতে হবে দুইটি আইফোন এয়ার পাশাপাশি জোড়া লাগানো মতো, যার আনফোল্ড পুরুত্ব মাত্র ৫.৬ মিমি হতে পারে। আর ক্যামেরা ও নিরাপত্তা ফিচারে অ্যাপল বিশ্লেষক মার্ক গুরম্যান জানিয়েছেন-থাকবে মোট ৪টি ক্যামেরা। পিছনে ২টি। ভাঁজের ভেতরে ১টি। আর সেলফি ক্যামেরা ১টি।

এতে টাচ আইডি ফিরতে পারে বলেও জানা গেছে। সব মিলিয়ে বলা যায়-যদি গুঞ্জন সত্যি হয়, তবে ২০২৬ সালেই বাজারে আসতে পারে অ্যাপলের প্রথম আইফোন ফোল্ড।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

রেকর্ড ১৪৪ হার্জ রিফ্রেশ রেট ও অভিনব ডিজাইনে এলো ইনফিনিক্স হট ৭০ প্রো
প্রযুক্তি সংবাদ

রেকর্ড ১৪৪ হার্জ রিফ্রেশ রেট ও অভিনব ডিজাইনে এলো ইনফিনিক্স হট ৭০ প্রো

কেন স্মার্টফোনের ব্যাটারিতে বেশিক্ষণ চার্জ থাকে না
টিপস

যে ৩ ভুলে স্মার্টফোনের ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হয়

বিকাশের নতুন যত সেবা
প্রযুক্তি সংবাদ

বিকাশের নতুন যত সেবা

দেশজুড়ে ১৩ জন পেলেন ভিভোর স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

দেশজুড়ে ১৩ জন পেলেন ভিভোর স্মার্টফোন

বিকাশ-রকেটের ব্যালেন্স দেখতে ৪০ পয়সা লাগবে
প্রযুক্তি সংবাদ

বিকাশ-রকেটের ব্যালেন্স দেখতে ৪০ পয়সা লাগবে

ট্যাবলেট বিক্রিতে এগিয়ে স্যামসাং, শীর্ষ তিনে অ্যাপল
প্রযুক্তি বাজার

ট্যাবলেট বিক্রিতে এগিয়ে স্যামসাং, শীর্ষ তিনে অ্যাপল

Load More

ট্রেন্ডিং টপিক

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ
অটোমোবাইল

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

পেছনে সেকেন্ডারি স্ক্রিন, ৬,০০০ এমএএইচ ব্যাটারি—অনারের নতুন বাজেট ফোন ‘প্লে২০এ’
প্রযুক্তি বাজার

পেছনে সেকেন্ডারি স্ক্রিন, ৬,০০০ এমএএইচ ব্যাটারি—অনারের নতুন বাজেট ফোন ‘প্লে২০এ’

মিক্স ফোল্ড নয়, এবার ‘শাওমি ১৮ ফোল্ড’: নিজস্ব এক্সরিং ও৩ চিপে নতুন ফোল্ডেবল
প্রযুক্তি সংবাদ

মিক্স ফোল্ড নয়, এবার ‘শাওমি ১৮ ফোল্ড’: নিজস্ব এক্সরিং ও৩ চিপে নতুন ফোল্ডেবল

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ
নির্বাচিত

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্টার টেকের বিরুদ্ধে গ্রাহক হয়রানির পাহাড়: রিফান্ড জালিয়াতি ও ব্যবহৃত পণ্য বিক্রির অভিযোগ
নির্বাচিত

নতুন পিসি কিনেই ভোগান্তি, স্টার টেকের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

দেশের প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক থেকে নতুন...

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী

ফাঁস হলো শাওমি স্মার্ট ব্যান্ড ১১ সিরিজের রেন্ডার, আসছে ৪ ভ্যারিয়েন্ট

ফাঁস হলো শাওমি স্মার্ট ব্যান্ড ১১ সিরিজের রেন্ডার, আসছে ৪ ভ্যারিয়েন্ট

ওশান প্যারাডাইসে লুকানো শুল্কফাঁকির তিন গাড়ি জব্দ

ওশান প্যারাডাইসে লুকানো শুল্কফাঁকির তিন গাড়ি জব্দ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৩ ডিসেম্বর ২০২৫

ফোল্ডেবল আইফোন আনছে অ্যাপল, গুঞ্জন নাকি সত্যি?

Techzoom.TV |
TechzoomTV