Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এসএমএস পাওয়ার পর নিবন্ধনের জন্য ১০ দিন সময়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৩ অক্টোবর ২০২১
বছরের শুরুতে বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল হ্যান্ডসেট
Share on FacebookShare on Twitter

এখন থেকে কেউ যদি নতুন হ্যান্ডসেট কিনে তাতে সিম ব্যবহার করে তাহলে সেটটির নিবন্ধন করা না থাকলে তার কাছে একটি এসএমএস যাবে যে এটার বৈধতা নেই, অবিলম্বে নিবন্ধন করুন। এই এসএমএস পাওয়ার পর ১০ দিনের মধ্যে যদি ওই গ্রাহক সেটটির নিবন্ধন না করতে পারে তাহলে সেটি দেশের মোবাইল নেটওয়ার্কে আর চলবে না বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার গণমাধ্যমকে বলেছেন, আমরা গ্রাহকদের কোনো অসুবিধা যাতে না হয় সে বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছি। বৈধ, কিন্তু নিবন্ধিত নয় এমন সেটের ক্ষেত্রে এসএমএস পাওয়ার পর ১০ দিনের মধ্যে নিবন্ধন করে নিতেও তেমন অসুবিধা হবে না। তবে যে সেটগুলো উৎপাদন এবং অন্যান্যভাবে সংগ্রহের দিক থেকে অবৈধ সেগুলো কোনোভাবেই নিবন্ধন পাবে না এবং এ দেশের মোবাইল নেটওয়ার্কে কাজ করবে না। কেউ যদি কোনো গ্রাহকের কাছে এ ধরনের অবৈধ সেট বিক্রি করে তাহলে গ্রাহককে টাকা ফেরত দিতে হবে।

গত ১ জুলাই ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার বা এনইআইআরের কার্যক্রম শুরু করা হয়। তখনই জানিয়ে দেওয়া হয় যে ১ অক্টোবর থেকে নেটওয়ার্কে নতুনভাবে সংযুক্ত সব অবৈধ হ্যান্ডসেটের সংযোগ বিচ্ছিন্ন করা হবে। গত বৃহস্পতিবার বিটিআরসি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সেটা আবার মনে করিয়ে দেয়।

মোবাইল হ্যান্ডসেট কেনার আগে মেসেজ অপশন থেকে ইংরেজি ক্যাপিটাল লেটারে কেওয়াইডি ও ১৫ ডিজিটের আইএমইআই নম্বর লিখে ১৬০০২ নম্বরে পাঠানোর মাধ্যমে হ্যান্ডসেটের বৈধতা যাচাই করার পর তা কেনার অনুরোধ জানায় বিটিআরসি। এ ছাড়া কারো কাছে বৈধভাবে বিদেশ থেকে ব্যক্তিগতভাবে কেনা বা উপহার পাওয়া অনুমোদিত সংখ্যক মোবাইল হ্যান্ডসেট থাকলে তা ব্যবহারের আগে www.neir.btrc.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করার জন্য বিটিআরসি বিশেষভাবে অনুরোধ জানায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ক্রিকেট বলের মধ্যেই পাবেন ইয়ারবাড
নির্বাচিত

ক্রিকেট বলের মধ্যেই পাবেন ইয়ারবাড

হ্রাসকৃত মূল্যে ফোন বিক্রি করছে স্যামসাং
নির্বাচিত

হ্রাসকৃত মূল্যে ফোন বিক্রি করছে স্যামসাং

Helio 45: বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপ এর ছোঁয়া
নির্বাচিত

Helio 45: বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপ এর ছোঁয়া

রিয়েলমি নারজো ৩০ প্রো বনাম রেডমি নোট ১০ প্রো ম্যাক্স : কোনটি সেরা দেখে নিন
নির্বাচিত

রিয়েলমি নারজো ৩০ প্রো বনাম রেডমি নোট ১০ প্রো ম্যাক্স : কোনটি সেরা দেখে নিন

কমছে মুঠোফোনের ইন্টারনেট গ্রাহক
টেলিকম

‘ইন্টারনেটের ডাটা আছে, গতি নাই’

স্যামসাংয়ের নতুন ফোল্ডএবল ‘গ্যালাক্সি জেড ফ্লিপ’
প্রযুক্তি সংবাদ

স্যামসাংয়ের নতুন ফোল্ডএবল ‘গ্যালাক্সি জেড ফ্লিপ’

Load More

ট্রেন্ডিং টপিক

আইফোনের ২০তম বর্ষপূর্তিতে আসছে বড় চমক
নির্বাচিত

আইফোনের ২০তম বর্ষপূর্তিতে আসছে বড় চমক

সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
অটোমোবাইল

সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা

দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ‘ম্যাজিক ভি৬’
নির্বাচিত

দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ‘ম্যাজিক ভি৬’

এক চার্জে ২ দিন চলবে ওয়ানপ্লাসের নতুন এই ফোন
নির্বাচিত

এক চার্জে ২ দিন চলবে ওয়ানপ্লাসের নতুন এই ফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ফ্রিজ থেকে সারাক্ষণ পানি পড়ছে? মেকানিক ছাড়াই সমাধান করার উপায়

ফ্রিজ থেকে সারাক্ষণ পানি পড়ছে? মেকানিক ছাড়াই সমাধান করার উপায়

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে আরো এগোবে বৈশ্বিক স্মার্টফোন খাত
প্রযুক্তি পরামর্শ

দৈনন্দিন কাজের গতি বাড়াতে ৫টি ফ্রি এআই টুল

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি এখন শুধু প্রযুক্তিপ্রেমীদের মধ্যেই...

বিশাল ব্যাটারি ও ৮,০০০ নিটস ডিসপ্লে নিয়ে এলো ‘হুয়াওয়ে নোভা ১৬ এসই’

বিশাল ব্যাটারি ও ৮,০০০ নিটস ডিসপ্লে নিয়ে এলো ‘হুয়াওয়ে নোভা ১৬ এসই’

গুগলের নতুন ‘গুগলবুক’-এর প্রথম ঝলক প্রকাশ, কী থাকছে নতুন ডিভাইসে?

গুগলের নতুন ‘গুগলবুক’-এর প্রথম ঝলক প্রকাশ, কী থাকছে নতুন ডিভাইসে?

ফ্ল্যাগশিপ ট্যাবলেটে নতুন চমক, ৪.৭ মিমি পাতলা ‘হুয়াওয়ে মেটপ্যাড প্রো ২০২৬’ উন্মোচন

ফ্ল্যাগশিপ ট্যাবলেটে নতুন চমক, ৪.৭ মিমি পাতলা ‘হুয়াওয়ে মেটপ্যাড প্রো ২০২৬’ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৩ অক্টোবর ২০২১

এসএমএস পাওয়ার পর নিবন্ধনের জন্য ১০ দিন সময়

Techzoom.TV |
TechzoomTV