Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশে প্রথম ‘সার্টিফাইড ব্রডকাস্ট টেকনোলজিস্ট’ হলেন সালাউদ্দিন সেলিম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশে প্রথম ‘সার্টিফাইড ব্রডকাস্ট টেকনোলজিস্ট’ হলেন সালাউদ্দিন সেলিম
Share on FacebookShare on Twitter

ব্রডকাস্ট ও ডিজিটাল মিডিয়া খাতে আন্তর্জাতিকভাবে মাইলফলক অর্জন করলেন প্রযুক্তিবিদ সালাউদ্দিন সেলিম। তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান সোসাইটি অফ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার (এসবিই) থেকে সার্টিফাইড ব্রডকাস্ট টেকনোলজিস্ট (সিবিটি) সার্টিফিকেশন অর্জন করে বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে এই আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) তাকে এই সার্টিফিকেট দেয়া হয়। এর আগে চলতি বছরের ১৪ নভেম্বর যুক্তরাষ্ট্রে সিবিটি পরীক্ষায় অংশ নেন সালাউদ্দিন সেলিম। বিশ্বব্যাপী স্বীকৃত এই সার্টিফিকেট অর্জনের জন্য এসবিই কর্তৃক আয়োজিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।

সালাউদ্দিন সেলিম বলেন ‘এসবিই এর সিবিটি বেশ জটিল একটি পরীক্ষা। যেখানে একজন পরীক্ষার্থীকে একাধারে ব্রডকাস্ট টেকনোলজি, নেটওয়ার্কিং, ইলেকট্রনিক্স, ইলেকট্রিকাল, ব্রডকাস্ট পলিসি ও ফেডারেল কমিউনিকেশন কমিশনের নীতিমালাসহ বিভিন্ন বিষয়ে জ্ঞান রাখতে হয়। এই সার্টিফিকেশন পাওয়ার ফলে ব্রডকাস্ট সেক্টরে আন্তর্জাতিকভাবে কাজের সুযোগ সৃষ্টি হবে এবং আমার পরিচয়ের বিভিন্ন মাধ্যম যেমন- ভিজিটিং কার্ড, অনলাইন মাধ্যম, ইমেইল ইত্যাদিতে এসবিই -এর লোগোসহ সার্টিফাইড ব্রডকাস্ট টেকনোলজিস্ট (সিবিটি) উপাধি ব্যবহার করতে পারবো’।

তিনি বলেন, এই সার্টিফিকেট শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের ব্রডকাস্ট পেশাজীবীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। বিশ্বমানের এই স্বীকৃতি দেশের ব্রডকাস্ট প্রযুক্তিকে আরও শক্ত অবস্থানে নিয়ে যেতে সহায়তা করবে।

সিবিটি হলো যুক্তরাষ্ট্রভিত্তিক পেশাদার সংগঠন সোসাইটি অফ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার (এসবিই) -এর একটি টেকনিক্যাল সার্টিফিকেশন, যা বিশ্বজুড়ে ব্রডকাস্ট, মিডিয়া, আইপি-বেজড প্রোডাকশন, ট্রান্সমিশন ও ডিজিটাল মিডিয়া ইন্ডাস্ট্রিতে মূল্যায়িত। এই সার্টিফিকেশন অর্জন দেখায় যে একজন পেশাজীবী আন্তর্জাতিক মান অনুসারে তার জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা প্রমাণ করতে সক্ষম হয়েছেন।

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত সোসাইটি অফ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার (এসবিই) ২০২৫ সালের ডিসেম্বর মাসে আন্তর্জাতিকভাবে সার্টিফিকেট প্রদান কার্যক্রমের ৫০ বছর পূর্তি উদযাপন করছে। এই সময়ে বিশ্বের হাজারো পেশাজীবী এই সার্টিফিকেশনের মাধ্যমে তাদের ক্যারিয়ারকে আন্তর্জাতিক মানে প্রতিষ্ঠা করেছেন।

প্রসঙ্গত, সালাউদ্দিন সেলিম গত দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের ব্রডকাস্ট ও মাল্টিমিডিয়া প্রযুক্তি উন্নয়নে ভূমিকা রেখে আসছেন। তিনি কাজ করেছেন- ৮টির বেশি টিভি চ্যানেলের ব্রডকাস্ট প্রোজেক্টে, ১০টিরও বেশি মাল্টিমিডিয়া প্রোডাকশন ও প্ল্যাটফর্মে, একটি এফএম রেডিও ব্রডকাস্ট প্রোজেক্টে, ৬টির বেশি আইপি টিভি প্ল্যাটফর্ম নির্মাণে, ৫টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল ট্রান্সফরমেশন প্রোজেক্টে, এছাড়াও অনেক ব্রডকাস্ট, আইপিটিভি, ডেটা-ড্রিভেন মিডিয়া ও মাল্টিমিডিয়া প্রযুক্তি প্রকল্পে কাজ করেছেন।

এছাড়াও তিনি ২০০৭ সালে বাংলাদেশের প্রথম আইপি টিভি এবং আইপি-ভিত্তিক লাইভ ব্রডকাস্ট প্রযুক্তি ডেভেলপ করেছিলেন। পাশাপাশি সালাউদ্দিন সেলিম বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মিডিয়া প্রতিষ্ঠান, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্রডকাস্ট, মাল্টিমিডিয়া ও ডিজিটাল মিডিয়ার উপর প্রশিক্ষণ দিয়ে থাকেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইপি টিভিসালাউদ্দিন সেলিম

এই বিভাগ থেকে আরও পড়ুন

আসছে ওয়াকিটকি স্মার্টফোন
নির্বাচিত

আসছে ওয়াকিটকি স্মার্টফোন

পছন্দের স্বপ্ন দেখতে সাহায্য করবে এআই
নির্বাচিত

পছন্দের স্বপ্ন দেখতে সাহায্য করবে এআই

উত্তরায় দেশের প্রথম গেমিং ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন করলো ইনফিনিক্স
নির্বাচিত

উত্তরায় দেশের প্রথম গেমিং ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন করলো ইনফিনিক্স

বিনামূল্যে আইডি ভেরিফাই করার সুযোগ আনছে মেটা, পাবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

বিনামূল্যে আইডি ভেরিফাই করার সুযোগ আনছে মেটা, পাবেন যেভাবে

মেটার এআই চ্যাটবটকে ‘বোকা বানিয়ে’ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক
প্রযুক্তি সংবাদ

মেটার এআই চ্যাটবটকে ‘বোকা বানিয়ে’ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক

ইনফিনিক্স ভিআর ক্রিকেট ক্যাম্পেইনে তাসকিনের সঙ্গে দেখা করার সুযোগ
নির্বাচিত

ইনফিনিক্স ভিআর ক্রিকেট ক্যাম্পেইনে তাসকিনের সঙ্গে দেখা করার সুযোগ

Load More

ট্রেন্ডিং টপিক

রেকর্ড দামে বিক্রি হলো ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি
প্রযুক্তি সংবাদ

রেকর্ড দামে বিক্রি হলো ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি

২০০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা স্মার্টফোন আনছে হুয়াওয়ে?
টেলিকম

হুয়াওয়ে সরিয়ে নেটওয়ার্কে নতুন সরবরাহকারী খুঁজছে স্পেনের মাসঅরেঞ্জ

৬৫০০ এমএএইচ ব্যাটারি ও ১৪৪ হার্টজ ডিসপ্লে, টেকনো পোভা ৮ প্রো উন্মোচন
নির্বাচিত

৬৫০০ এমএএইচ ব্যাটারি ও ১৪৪ হার্টজ ডিসপ্লে, টেকনো পোভা ৮ প্রো উন্মোচন

চিকিৎসকদের ফাঁকি বন্ধে ডিজিটাল নজরদারি
প্রযুক্তি সংবাদ

চিকিৎসকদের ফাঁকি বন্ধে ডিজিটাল নজরদারি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে
প্রযুক্তি সংবাদ

নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বা ‘ইনটেক প্যাকেট’ হিসেবে মোবাইল ফোন বিক্রি,...

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি

পুরোনো গুগল পিক্সেল ফোন দিয়েই তৈরি হবে ডাটা সেন্টার

চীন থেকে পিক্সেল উৎপাদন পুরোপুরি সরিয়ে নিচ্ছে গুগল

কলরেট কমানোর উদ্যোগ বিটিআরসির, সর্বনিম্ন ট্যারিফ কমছে

কলরেট কমানোর উদ্যোগ বিটিআরসির, সর্বনিম্ন ট্যারিফ কমছে

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৩ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশে প্রথম ‘সার্টিফাইড ব্রডকাস্ট টেকনোলজিস্ট’ হলেন সালাউদ্দিন সেলিম

Techzoom.TV |
TechzoomTV