Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রিলস আসক্তি মস্তিষ্কের ‘পচন’ বাড়াচ্ছে: গবেষণা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
রিলস আসক্তি মস্তিষ্কের ‘পচন’ বাড়াচ্ছে: গবেষণা
Share on FacebookShare on Twitter

টিকটক ও ইনস্টাগ্রাম রিলস অতিরিক্ত ডুবে থাকার ঘটনায় মানুষের মনোযোগ সক্ষমতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। উদ্বেগজনক এ তথ্য উঠে এসেছে সাম্প্রতি প্রকাশিত এক গবেষণায়।

৭১টি গবেষণার মোট ৯৮ হাজার দুইশ ৯৯ জন অংশগ্রহণকারীর তথ্য বিশ্লেষণ করে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের করা বিশ্লেষণ বলছে, যত বেশি স্বল্পদৈর্ঘ্যের ভিডিও দেখার ঘটনা ঘটতে থাকবে ততই মানুষের মনোযোগ ধরে রাখা ও আচরণ নিয়ন্ত্রণের ক্ষমতা কমে যায়। যে কাজগুলোতে গভীর মনোযোগ বা মানসিক শ্রম দরকার সেগুলো তাদের কাছে আরও জটিল হয়ে ওঠে।

গবেষকদের মতে, উত্তেজনামূলক ও দ্রুতগতির কনটেন্ট বারবার দেখলে ব্যবহারকারীরা ‘হ্যাবিচুয়েশন’-এ ভোগে। ধীরে চলা কিংবা বেশি পরিশ্রমের কাজ যেমন পড়াশোনা, সমস্যা সমাধান বা গভীরভাবে শেখার প্রতি সংবেদনশীলতা কমে যায়। গবেষকরা বলছেন এটি মানুষকে ‘ব্রেইন রট’ বা ‘মস্তিষ্কের পচনের’ দিকে ঠেলে দেয়।

গবেষণায় আরও উঠে এসেছে, শর্টফর্ম ভিডিও ব্যবহারের সঙ্গে মনোযোগ, প্রতিরোধক্ষমতা, ভাষা, স্মৃতি ও ওয়ার্কিং মেমরিসহ বিভিন্ন বিশ্লেষণ দক্ষতায় অবনতির সম্পর্ক রয়েছে। মানসিক স্বাস্থ্যের অধিকাংশ সূচকের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব দেখা গেছে। ব্যতিক্রম শুধু ‘বডি ইমেজ’ ও ‘সেলফ-এসটিম’।

অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী, ‘ব্রেইন রট’ বলতে বোঝায় অতিরিক্ত তুচ্ছ বা মানহীন অনলাইন কনটেন্ট গ্রহণের ফলে মানসিক বা বুদ্ধিবৃত্তিক সক্ষমতার অবনতি। ২০২৪ সালে এটি অক্সফোর্ড ডিকশনারির ‘ওয়ার্ড অব দ্য ইয়ার’ হিসেবে নির্বাচিত হয়েছিল।

গবেষণায় শর্টফর্ম ভিডিও ব্যবহারের সঙ্গে মানসিক চাপ ও উদ্বেগ বৃদ্ধিরও সম্পর্ক পাওয়া গেছে। গবেষকদের মতে, ‘বিরতিহীন সোয়াইপ ও নতুন, আবেগতাড়িত কনটেন্ট পাওয়ার চক্র ডোপামিন নিঃসরণ ঘটায় যা এক ধরনের রিইনফোর্সমেন্ট লুপ তৈরি করে এবং এই অভ্যাসকে আরও শক্তিশালী করে।”

অফলাইনে আবেগ নিয়ন্ত্রণ ও মনোযোগ ধরে রাখায় সমস্যার কথা অনেক ব্যবহারকারী জানিয়েছেন বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

এপিএর গবেষণা বলছে, অতিরিক্ত শটফর্ম ভিডিও দেখা সামাজিক বিচ্ছিন্নতাও বাড়ায়। বাস্তব যোগাযোগের বদলে ডিজিটাল ইন্টারঅ্যাকশনের ওপর নির্ভরশীলতা একাকিত্ব বাড়িয়ে দেয় এবং সার্বিকভাবে জীবনে মানসিক তৃপ্তি কমিয়ে আনে।

ডিজিটাল যুগে বিশ্লেষণ সক্ষমতা হ্রাস নিয়ে এর আগেও গবেষণা প্রকাশিত হয়েছে। এমআইটির এক গবেষণায় দেখা গেছে, এসাইনমেন্ট লেখার সময় চ্যাটজিপিটি ব্যবহারে ব্যবহারকারীদের মস্তিষ্কের কার্যকলাপ উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং তারা নিজেদের লেখা থেকে একটি বাক্যও মনে রাখতে পারেনি। সেই তুলনায়, প্রযুক্তি ছাড়া যারা লিখেছেন তারা সবচেয়ে বেশি মনে রাখতে পেরেছেন আর গুগল ব্যবহারকারীরা ছিল মাঝামাঝি অবস্থানে।

এছাড়া জেএএমএ মেডিকেল জার্নালে প্রকাশিত ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, স্যান ফ্রান্সিসকোর এক গবেষণায় দেখা গেছে, সামাজিক মাধ্যমে আসক্ত হওয়া শিশুদের প্রতিদিনের পড়া, স্মৃতি এবং শব্দভাণ্ডার পরীক্ষায় স্কোর উল্লেখযোগ্যভাবে কম হয়।

Tags: ইনস্টাগ্রামটিকটকশটফর্ম

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিয়ে আয়ের সুযোগ, পাবেন ভাতাও
নির্বাচিত

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিয়ে আয়ের সুযোগ, পাবেন ভাতাও

লেনোভো ট্যাবের নতুন সংযোজন
নির্বাচিত

লেনোভো ট্যাবের নতুন সংযোজন

শাহ আমানতে যাত্রীর ব্যাগে অবৈধ মোবাইল ফোন জব্দ
প্রযুক্তি সংবাদ

শাহ আমানতে যাত্রীর ব্যাগে অবৈধ মোবাইল ফোন জব্দ

বিশাল ব্যাটারি ব্যাকআপের সাথে এল পাওয়ারবিটস ৪
প্রযুক্তি সংবাদ

বিশাল ব্যাটারি ব্যাকআপের সাথে এল পাওয়ারবিটস ৪

বিজয়ের মাসে দাম কমলো ইনফিনিক্স ফোনের
ছাড় ও অফার

বিজয়ের মাসে দাম কমলো ইনফিনিক্স ফোনের

আসছে স্যামসাং নোটবুক ৯ প্রো
নির্বাচিত

আসছে স্যামসাং নোটবুক ৯ প্রো

Load More

ট্রেন্ডিং টপিক

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার
অটোমোবাইল

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার

ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের হামলা
বিবিধ

ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের হামলা

বাংলাদেশি-আমেরিকান মালিকানাধীন নিউইয়র্কের টেলিকম স্টার্টআপ রিভারটেলে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ
নির্বাচিত

বাংলাদেশি-আমেরিকান মালিকানাধীন নিউইয়র্কের টেলিকম স্টার্টআপ রিভারটেলে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!
বিবিধ

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix