Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিয়ে আয়ের সুযোগ, পাবেন ভাতাও

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 24 November 2025
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিয়ে আয়ের সুযোগ, পাবেন ভাতাও
Share on FacebookShare on Twitter

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিয়ে আয়ের সুযোগ, পাবেন ভাতাও। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে এবার ৪৮ জেলার শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবে। এ জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তি হতে কোনো ফি লাগবে না। দিনে ভাতা মিলবে। এ ব্যাচের প্রশিক্ষণ প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, ৭ দক্ষিণ কল্যাণপুর, মিরপুর রোড, ঢাকা ১২০৭-এর মাধ্যমে হবে। গত ২০ নভেম্বর এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ শীর্ষক প্রকল্পের আওতায় কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীর নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

আগামী ১ জানুয়ারি ২০২৬ হতে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত ৩ মাস (দৈনিক ৮ ঘন্টা) মেয়াদি ৬০০ ঘন্টা ব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তির জন্য নির্ধারিত ৪৮টি জেলার ১৮ হতে ৩৫ বছর বয়সীরা আবেদনের সুযোগ পাবেন।

যেসব জেলার সুযোগ
ঢাকা বিভাগ: নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, ময়মনসিংহ।
ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা।
চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়ীয়া।
রাজশাহী বিভাগ: চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ।
খুলনা বিভাগ: খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া।
রংপুর বিভাগ: রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়।
বরিশাল বিভাগ: বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা।
সিলেট বিভাগ: হবিগঞ্জ ও মৌলভীবাজার।

কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীর নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রশিক্ষণের জন্য নির্বাচিত হলে প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০ টাকা হারে ভাতা পাবেন। প্রশিক্ষণ চলাকালীন দৈনিক মানসম্মত সকালের নাস্তা, দুপুরের খাবার ও বিকালের নাস্তা পাবেন এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হবে।

তিন মাসব্যাপী এ কোর্সে সপ্তাহে ছয় দিনেই প্রতিদিন আট ঘণ্টা করে ক্লাস করতে হবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে। মোট ৭৫টি ক্লাস হবে ৬০০ ঘণ্টায়। কোর্সটি সম্পূর্ণ অফলাইন বা ক্লাসে উপস্থিত হয়ে ক্লাস সম্পন্ন করতে হবে।

অনলাইনে দরখাস্ত আগামী ১৫-১২-২০২৫ খ্রি. তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত দাখিল করা যাবে। সফলভাবে আবেদন দাখিলের পর আবেদনের কপি ডাউনলোড করতে হবে। বৈধ আবেদনকারীদের মেসেজের মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় অবগত করা হবে। মেসেজের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্রাদি সাথে আনতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ের পর আবেদনের লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং আবেদন করার কোনো সুযোগ থাকবে না।

বৈধ আবেদনকারীদের আগামী ২০-১২-২০২৫ খ্রি. তারিখে লিখিত পরীক্ষা ও ২১-১২-২০২৫ খ্রি. তারিখে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার স্থান ও সময়সূচী এসএমএস-এর মাধ্যমে জানানো হবে।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী ২৩-১২-২০২৫ তারিখে প্রকাশ করা হবে এবং এসএমএস-এর মাধ্যমে জানানো হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের স্ব-স্ব জেলার উপপরিচালকের সভাপতিত্বে গঠিত ভর্তি কমিটি কর্তৃক প্রশিক্ষণার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী বাছাইপূর্বক ভর্তি করা হবে।

অনলাইনে আবেদনের লিংক: https://e-laeltd.com/48-student-reg-jubo । প্রশিক্ষণার্থী বাছাইয়ের ক্ষেত্রে আইসিটি/কম্পিউটার-এর উপর basic ধারণা এবং ইংরেজিতে দক্ষতা রয়েছে এমন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশে ইন্টারনেটের গতি ধীর হতে পারে রোববার
টেলিকম

দেশে ইন্টারনেটের গতি ধীর হতে পারে রোববার

ডেলের সেরা সল্যুশন প্রোভাইডার স্মার্ট টেকনোলজিস
নির্বাচিত

ডেলের সেরা সল্যুশন প্রোভাইডার স্মার্ট টেকনোলজিস

টেলিযোগাযোগ এবং আইসিটি খাতে ৬৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করেও আশানুরূপ অগ্রগতি নেই
নির্বাচিত

টেলিযোগাযোগ এবং আইসিটি খাতে ৬৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করেও আশানুরূপ অগ্রগতি নেই

ফুডপ্যান্ডার পেমেন্ট এখন বিকাশে
নির্বাচিত

ফুডপ্যান্ডার পেমেন্ট এখন বিকাশে

৩০ হাজার টাকায় ২০২৫ সালের সেরা ৫ স্মার্টফোন
নির্বাচিত

মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের স্মার্টফোনের বাজার বেড়েছে ৩%

৩০ জেলায় নিয়োগ দেবে দারাজ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ
ই-কমার্স

৩০ জেলায় নিয়োগ দেবে দারাজ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন
প্রযুক্তি সংবাদ

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 November 2025

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিয়ে আয়ের সুযোগ, পাবেন ভাতাও

Techzoom.TV |
TechzoomTV