Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২৬ সালেও ঊর্ধ্বমুখী থাকতে পারে স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম
Share on FacebookShare on Twitter

চলতি বছরে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের উত্থান দেখা গেছে, যা ১৯৭৯ সালের পর সর্বোচ্চ। অতীতে এমন উত্থান বড় দরপতনের ইঙ্গিত দিলেও বিশ্লেষকরা বলছেন, আগামী বছর পরিস্থিতি ভিন্ন হতে পারে। বরং ২০২৬ সালেও স্বর্ণের দাম আরও বাড়ার পূর্বাভাস দেওয়া হচ্ছে।

বিনিয়োগকারীর পরিধি সম্প্রসারণ, যুক্তরাষ্ট্রের নীতিমালা, ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন ভূরাজনৈতিক কারণে জেপি মরগান, ব্যাংক অব আমেরিকা এবং পরামর্শক প্রতিষ্ঠান মেটালস ফোকাস মনে করছে, ২০২৬ সালে প্রতি ট্রয় আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ডলারে পৌঁছাতে পারে।

গত মার্চের আগে স্পট গোল্ডের দাম কখনোই ৩ হাজার ডলার ছাড়ায়নি। তবে অক্টোবরে তা রেকর্ড ৪ হাজার ৩৮১ ডলারে পৌঁছায়। কেন্দ্রীয় ব্যাংকগুলোর বাড়তি চাহিদা এবং বিনিয়োগকারীদের আগ্রহই এ উত্থানের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

ব্যাংক অব আমেরিকার কৌশলবিদ মাইকেল উইডমারের মতে, বেশি মুনাফার প্রত্যাশা ও বিনিয়োগ পোর্টফোলিওতে বৈচিত্র্য আনার প্রবণতা স্বর্ণ কেনাবেচা বাড়িয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাজেট ও চলতি হিসাবে ঘাটতি কমানোর প্রচেষ্টা এবং দুর্বল ডলারের নীতিও দাম বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

অন্যদিকে মেটালস ফোকাসের ব্যবস্থাপনা পরিচালক ফিলিপ নিউম্যান বলেন, মার্কিন ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে উদ্বেগ, শুল্ক বিরোধ এবং ভূরাজনৈতিক অস্থিরতা—বিশেষ করে ইউক্রেন যুদ্ধ ও ন্যাটোভুক্ত দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক—স্বর্ণের দাম বৃদ্ধির গতি বাড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, টানা পঞ্চম বছরের মতো কেন্দ্রীয় ব্যাংকগুলো রিজার্ভে বৈচিত্র আনতে ডলারভিত্তিক সম্পদ থেকে সরে এসে স্বর্ণ কিনছে। সাধারণত দাম কমলে এসব ব্যাংক স্বর্ণ কেনে, যা বাজারে শক্ত ভিত্তি তৈরি করে।

জেপি মরগানের বেস ও মূল্যবান ধাতু কৌশল বিভাগের প্রধান গ্রেগরি শিয়ারার বলেন, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক চাহিদাই স্বর্ণের ঊর্ধ্বমুখী প্রবণতাকে দীর্ঘস্থায়ী করছে।

জেপি মরগানের হিসাব অনুযায়ী, স্বর্ণের দাম স্থিতিশীল রাখতে প্রতি ত্রৈমাসিকে প্রায় ৩৫০ মেট্রিক টন কেন্দ্রীয় ব্যাংক ও বিনিয়োগ চাহিদা প্রয়োজন। তবে ২০২৬ সালে এই চাহিদা গড়ে প্রতি ত্রৈমাসিকে ৫৮৫ মেট্রিক টনে পৌঁছাতে পারে।

মরগান স্ট্যানলি পূর্বাভাস দিয়েছে, ২০২৬ সালের মাঝামাঝি সময়ে প্রতি আউন্স স্বর্ণের দাম হতে পারে ৪ হাজার ৫০০ ডলার। জেপি মরগানের মতে, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে গড় দাম ৪ হাজার ৬০০ ডলারের বেশি এবং চতুর্থ প্রান্তিকে তা ৫ হাজার ডলার ছাড়াতে পারে। মেটালস ফোকাসের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের শেষ নাগাদ স্বর্ণের দাম ৫ হাজার ডলারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্বর্ণ

এই বিভাগ থেকে আরও পড়ুন

সিনেসিস আইটি’র কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্ট ২০২২
প্রযুক্তি সংবাদ

সিনেসিস আইটি’র কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্ট ২০২২

সফল হতে তরুণদের জন্য ইলন মাস্কের পরামর্শ
প্রযুক্তি সংবাদ

সফল হতে তরুণদের জন্য ইলন মাস্কের পরামর্শ

হুয়াওয়ে ও বিটিসিএল দুর্নীতিগ্রস্ত ফাইভজি রেডিনেস প্রকল্প অর্থছাড়ে ‘তদবির’
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়েকে দেওয়া ফাইভ-জি রেডিনেস প্রকল্পে দুর্নীতির অভিযোগে দুদকে নতুন অভিযোগ

২৪০ হার্টজের গেমিং মনিটর নিয়ে এলো আসুস
প্রযুক্তি বাজার

২৪০ হার্টজের গেমিং মনিটর নিয়ে এলো আসুস

কার্যালয়ে ‘স্বচ্ছতা কেন্দ্র’ খুলছে টিকটক
প্রযুক্তি সংবাদ

রাশিয়ায় টিকটকের লাইভ স্ট্রিমিং ও নতুন আপলোড বন্ধ

২০২০ সালে ফোল্ডিং স্মার্টফোন কী মন্দাভাব কাটাতে পারবে?
প্রযুক্তি সংবাদ

২০২০ সালে ফোল্ডিং স্মার্টফোন কী মন্দাভাব কাটাতে পারবে?

Load More

ট্রেন্ডিং টপিক

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা
বিবিধ

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা
বিবিধ

জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা

গিকবেঞ্চে আইকিউ জেড১১: গ্লোবাল ভার্সনে বড় বদল আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

চোরাই ও ক্লোন ফোনের বাজারে বড় ঝুঁকি

গুরুত্বপূর্ণ মেইল স্প্যামে যায় কেন?
কিভাবে করবেন

গুরুত্বপূর্ণ মেইল স্প্যামে যায় কেন?

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?
প্রযুক্তি সংবাদ

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

দীর্ঘস্থায়িত্ব, শক্তিশালী হার্ডওয়্যার কিংবা অত্যাধুনিক ক্যামেরা—কোনোদিক থেকেই অ্যাপলের...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৮ ডিসেম্বর ২০২৫

২০২৬ সালেও ঊর্ধ্বমুখী থাকতে পারে স্বর্ণের দাম

Techzoom.TV |
TechzoomTV