Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা এড়াতে টিকটকের চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা এড়াতে টিকটকের চুক্তি স্বাক্ষর
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার আশঙ্কা কাটাতে চীনা মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক একটি গুরুত্বপূর্ণ চুক্তি করেছে। জনপ্রিয় ভিডিও শেয়ারিং এ অ্যাপের মূল কোম্পানি বাইটড্যান্স যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে একটি বাধ্যতামূলক চুক্তিতে সই করেছে, যাতে দেশটিতে টিকটকের কার্যক্রম চালু রাখতে কোনো সমস্যা না হয়। সম্প্রতি টিকটকের প্রধান নির্বাহী শৌ জি চিউ কর্মীদের কাছে পাঠানো এক স্মারকে এ তথ্য জানান।

চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা পরিচালনার জন্য একটি যৌথ উদ্যোগ গঠন করা হবে। এ উদ্যোগের ৫০ শতাংশ মালিকানা থাকবে বিনিয়োগকারীদের একটি জোটের হাতে। এ বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল, বিনিয়োগ সংস্থা সিলভার লেক এবং সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান এমজিএক্স। বাইটড্যান্স নিজে এ উদ্যোগে ১৯ দশমিক ৯ শতাংশ হিস্যা ধরে রাখবে। ওরাকল, সিলভার লেক ও এমজিএক্স প্রত্যেকে ১৫ শতাংশ করে হিস্যা পাবে। বাকি ৩০ দশমিক ১ শতাংশ থাকবে বাইটড্যান্সের বিদ্যমান বিনিয়োগকারীদের সহযোগী প্রতিষ্ঠানের কাছে।

এ চুক্তি আগামী ২২ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে টিকটককে ঘিরে দীর্ঘদিনের টানাপড়েনের অবসান ঘটতে পারে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, টিকটকের মাধ্যমে চীন সরকার মার্কিন নাগরিকদের তথ্য সংগ্রহ করতে পারে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।

২০২৪ সালের এপ্রিলে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় মার্কিন কংগ্রেস একটি আইন পাস করে, যেখানে বলা হয়, টিকটকের মার্কিন কার্যক্রম বিক্রি না করলে অ্যাপটি নিষিদ্ধ করা হবে। ওই আইন কার্যকর হওয়ার কথা ছিল ২০২৫ সালের ২০ জানুয়ারি। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার সময়সীমা পিছিয়ে দেন এবং আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করেন।

টিকটক জানিয়েছে, এ চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে থাকা ১৭ কোটির বেশি ব্যবহারকারী অ্যাপটি ব্যবহার চালিয়ে যেতে পারবেন। চুক্তির অংশ হিসেবে টিকটকের রিকমেন্ডেশন অ্যালগরিদম ওরাকলের মাধ্যমে লাইসেন্স করা হবে এবং মার্কিন ব্যবহারকারীদের তথ্য দিয়ে নতুন করে প্রশিক্ষণ দেয়া হবে, যাতে বাইরের কোনো প্রভাব বা হস্তক্ষেপ না থাকে।

তবে এ চুক্তি নিয়ে সমালোচনাও রয়েছে। সিনেটর রন ওয়াইডেন বলেছেন, এ ব্যবস্থায় মার্কিন ব্যবহারকারীদের গোপনীয়তা যথেষ্ট সুরক্ষিত হবে না। তিনি অ্যালগরিদমের নিয়ন্ত্রণ নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন।

এদিকে টিকটকের ওপর নির্ভরশীল অনেক ছোট ব্যবসায়ীও বিষয়টি সতর্কভাবে দেখছেন। টিকটকের দাবি, যুক্তরাষ্ট্রে ৭০ লাখের বেশি ছোট ব্যবসা তাদের পণ্য ও সেবার প্রচারে এ প্লাটফর্ম ব্যবহার করে। নতুন বিনিয়োগকারীদের অধীনে টিকটকের ভবিষ্যৎ কেমন হবে, তা নিয়ে ব্যবহারকারীদের মধ্যে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টিকটক

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইন্দোনেশিয়ার পর এবার ভারতে নিষিদ্ধ টিকটক
প্রযুক্তি সংবাদ

ডিলিট করা হবে টিকটক ভিডিও!

কন্টেন্ট ক্রিয়েটরদের সুখবর দিলো টিকটক
প্রযুক্তি সংবাদ

কন্টেন্ট ক্রিয়েটরদের সুখবর দিলো টিকটক

বিনা নোটিশে বন্ধ ওটিটি প্ল্যাটফর্ম, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
নির্বাচিত

বিনা নোটিশে বন্ধ ওটিটি প্ল্যাটফর্ম, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

পিসিকে মোবাইল হটস্পট হিসেবে ব্যবহার করবেন যেভাবে
কিভাবে করবেন

স্মার্টফোনকে ওয়াই-ফাই হটস্পট বানাবেন যেভাবে

সাইবার আক্রমণের শিকার অ্যাভাস্ট
প্রযুক্তি সংবাদ

সাইবার আক্রমণের শিকার অ্যাভাস্ট

সবথেকে কম দামে পপ-আপ ক্যামেরা ফোন আনছে ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

সবথেকে কম দামে পপ-আপ ক্যামেরা ফোন আনছে ইনফিনিক্স

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইল টাওয়ারের রেডিয়েশন নিয়ে আতঙ্ক নয়, বৈজ্ঞানিক সচেতনতা জরুরি
প্রযুক্তি সংবাদ

মোবাইল টাওয়ারের রেডিয়েশন নিয়ে আতঙ্ক নয়, বৈজ্ঞানিক সচেতনতা জরুরি

২০২৬ সালে টেকনোর সেরা ১০ স্মার্টফোন, কে কোন কাজে সেরা
নির্বাচিত

২০২৬ সালে টেকনোর সেরা ১০ স্মার্টফোন, কে কোন কাজে সেরা

জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার
অর্থ ও বাণিজ্য

সহজ মোবাইলের স্মার্টফোন পাইলট প্রকল্পের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

সান ফ্রান্সিসকোর বৈশ্বিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্বের সুযোগ, নিবন্ধন ২০ আগস্ট পর্যন্ত
প্রযুক্তি সংবাদ

সান ফ্রান্সিসকোর বৈশ্বিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্বের সুযোগ, নিবন্ধন ২০ আগস্ট পর্যন্ত

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মাদক ও অবৈধ সামগ্রীর হটস্পট এখন ‘দারাজ’
ই-কমার্স

মাদক ও অবৈধ সামগ্রীর হটস্পট এখন ‘দারাজ’

নিত্যপ্রয়োজনীয় পণ্যের সহজলভ্যতা ও অনলাইন শপিংয়ের সুবিধার আড়ালে...

চিকিৎসকদের ফাঁকি বন্ধে ডিজিটাল নজরদারি

চিকিৎসকদের ফাঁকি বন্ধে ডিজিটাল নজরদারি

পিক্সেলের পথে হাঁটছে স্যামসাং, বদলাতে পারে গ্যালাক্সির ক্যামেরা ডিজাইন

পিক্সেলের পথে হাঁটছে স্যামসাং, বদলাতে পারে গ্যালাক্সির ক্যামেরা ডিজাইন

চীনে মিড-রেঞ্জ স্মার্টফোন ‘ভিভো এস৫০টি ভাইটালিটি এডিশন’ উন্মোচন

চীনে মিড-রেঞ্জ স্মার্টফোন ‘ভিভো এস৫০টি ভাইটালিটি এডিশন’ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২১ ডিসেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা এড়াতে টিকটকের চুক্তি স্বাক্ষর

Techzoom.TV |
TechzoomTV