Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইফোন ১৭-তে ২৫ হাজার টাকা বৃদ্ধি: সিন্ডিকেটের কবলে মোবাইল মার্কেট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
চীনের স্মার্টফোন বাজারের ২৫% অ্যাপলের দখলে
Share on FacebookShare on Twitter

বিশ্ববাজারে স্মার্টফোনের চিপসেট বা ডিসপ্লের দাম বাড়ার কেবল গুঞ্জন শোনা যাচ্ছে, অথচ তার আগেই দেশের আনঅফিসিয়াল বা ‘গ্রে মার্কেট’-এ ফোনের দাম বাড়িয়ে দিয়েছে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট। আন্তর্জাতিক বাজারে এখনো বর্ধিত দাম কার্যকর না হলেও, ঢাকার মোতালেব প্লাজা, বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্কের কিছু অসাধু ব্যবসায়ী আগাম অজুহাতে গ্রাহকদের পকেট কাটছেন।

ক্রেতাদের অভিযোগ, গত এক সপ্তাহের ব্যবধানে গুগল পিক্সেল, ওয়ানপ্লাস, শাওমি এবং আইফোনের বিভিন্ন আনঅফিসিয়াল মডেলের দাম মডেলভেদে ৫ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

রাজধানীর মোবাইল মার্কেটগুলো ঘুরে দেখা গেছে, বিক্রেতারা ফোনের দাম বেশি রাখার পেছনে অদ্ভুত সব যুক্তি দেখাচ্ছেন। বসুন্ধরা সিটিতে ফোন কিনতে আসা বেসরকারি চাকরিজীবী রাশেদুল ইসলাম বলেন, “আমি গত সপ্তাহে যে গুগল পিক্সেল ৮-এর দাম দেখে গেলাম ৪৫ হাজার টাকা, আজ এসে দেখি সেটা ৫৪ হাজার টাকা চাইছে। কারণ জিজ্ঞেস করলে দোকানদার বলে—‘চীনে দাম বাড়ছে, সামনে আরও বাড়বে’। অথচ এই ফোন তো তাদের আগের স্টকের।”

অনুসন্ধানে জানা গেছে, বর্তমানে বাজারে যেসব আনঅফিসিয়াল ফোন রয়েছে, তার বড় অংশই অন্তত ১৫-২০ দিন আগে লাগেজ পার্টি বা হুন্ডির মাধ্যমে দেশে ঢুকেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পাইকারি বিক্রেতা স্বীকার করেন, “আমাদের কেনা রেট আগেরই। কিন্তু মার্কেটে সিন্ডিকেট করে বলা হচ্ছে ডলার রেট হাই এবং দুবাইয়ে শর্ট সাপ্লাই। এই অজুহাতে পুরোনো মাল নতুন রেটে বিক্রি করে বাড়তি মুনাফা করা হচ্ছে।”

দাম বেড়েছে যেসব ফোনের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ফ্ল্যাগশিপ ও মিড-রেঞ্জ ফোনগুলোতে:

আইফোন: আইফোন ১৭ সিরিজের আনঅফিসিয়াল ভ্যারিয়েন্টগুলোতে ২০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত বাড়তি চাওয়া হচ্ছে। এছাড়া আইফোন ১৫ ও ১৬ সিরিজে বেড়েছে ১০-১৫ হাজার টাকা।

গুগল ও স্যামসাং: পিক্সেল ৭, ৮ সিরিজ এবং স্যামসাংয়ের এস সিরিজের বিদেশি ভ্যারিয়েন্টগুলোর দামও চড়া।

চীনা ব্র্যান্ড: শাওমি ও রিয়েলমির চায়না রিজিয়নের ফোনগুলোর (যা গ্লোবাল রম দিয়ে চালানো হয়) দামও ৩ থেকে ৭ হাজার টাকা বাড়ানো হয়েছে।

আন্দোলন ও ‘ভণ্ডামি’র অভিযোগ

কিছুদিন আগেই মোবাইল ব্যবসায়ীরা ভোক্তার স্বার্থের কথা বলে শুল্ক কমানোর দাবিতে আন্দোলন করেছিলেন। কিন্তু আন্দোলন শেষ হতেই উল্টো চিত্র দেখা যাচ্ছে। সাদমান ইসলাম নামের এক ক্ষুব্ধ ক্রেতা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আপনাদের আন্দোলন শেষ হওয়ার সাথে সাথে সব ফোনের প্রাইস বেড়ে গেছে, তাই না? এখন এইসব ভণ্ডামি বাদ দেন। এখন চাহিদা একটু বেশি হওয়াতে আপনারা প্রাইস বাড়িয়ে দিছেন। এবার শুধু আন্দোলন করেন, মানুষ দিবে এবার আপনাদের।”

সাধারণত অফিসিয়াল ফোনের চেয়ে আনঅফিসিয়াল ফোনের দাম ৩০-৪০ শতাংশ কম থাকে বলে ক্রেতারা ঝুঁকি নিয়ে এগুলো কেনেন। কিন্তু বর্তমান সিন্ডিকেটের কারণে এই দামের ব্যবধান কমে আসছে।

প্রযুক্তি বিশ্লেষক ও ব্লগাররা বলছেন, “আনঅফিসিয়াল ফোনের দাম যদি অফিসিয়ালের কাছাকাছি চলে যায়, তবে ওয়ারেন্টি ও এনইআইআর (NEIR) ঝুঁকি নিয়ে এসব ফোন কেনার কোনো যৌক্তিকতা নেই। ব্যবসায়ীরা অতি লোভে এখন বাজার নষ্ট করছেন।”

ভোক্তাদের অভিযোগ, আনঅফিসিয়াল মার্কেট এমনিতেই নিয়ন্ত্রণের বাইরে। এনইআইআর নিয়ে কড়াকড়ির খবরের মধ্যেও দাম কমার বদলে উল্টো বাড়িয়ে দেওয়াটা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা। অনেকেই এখন বাধ্য হয়ে ব্যবহৃত বা সেকেন্ড হ্যান্ড ফোনের দিকে ঝুঁকছেন।

Tags: Consumer Rights BDMobile Price Hike 2025.আইফোন ১৭আনঅফিসিয়াল ফোনএনইআইআরগুগল পিক্সেলগ্রে মার্কেটমোবাইল সিন্ডিকেটমোবাইলের দাম বৃদ্ধি

এই বিভাগ থেকে আরও পড়ুন

বন্ধ হয়ে যাচ্ছে অ্যান্ড্রয়েড নির্মাতার ফোন কোম্পানি
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েডে ত্রুটি, নিরাপত্তাঝুঁকিতে যে সব সংস্করণের ব্যবহারকারীরা

শপিং চ্যানেল চালু করবে ইউটিউব
নির্বাচিত

শপিং চ্যানেল চালু করবে ইউটিউব

‘একশপ’ পাল্টে দিয়েছে বিপণনের প্রথাগত ধারণা
ই-কমার্স

‘একশপ’ পাল্টে দিয়েছে বিপণনের প্রথাগত ধারণা

ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি সরকার মানুষের কাছে নিতে সক্ষম হয়েছে: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি সরকার মানুষের কাছে নিতে সক্ষম হয়েছে: মোস্তাফা জব্বার

গ্যাজেট অ্যান্ড গিয়ার নিয়ে এলো ১৪ ও ১৬ ইঞ্চির ম্যাকবুক প্রো
প্রযুক্তি সংবাদ

গ্যাজেট অ্যান্ড গিয়ার নিয়ে এলো ১৪ ও ১৬ ইঞ্চির ম্যাকবুক প্রো

সারফেস ডিভাইসের যন্ত্রাংশ সরবরাহ করবে মাইক্রোসফট
নির্বাচিত

সারফেস ডিভাইসের যন্ত্রাংশ সরবরাহ করবে মাইক্রোসফট

Load More

ট্রেন্ডিং টপিক

সব অপারেটরের গ্রাহকরা স্থানীয় রিটেইলারদের মাধ্যমে নিতে পারবেন টফি সাবস্ক্রিপশন
টেলিকম

সব অপারেটরের গ্রাহকরা স্থানীয় রিটেইলারদের মাধ্যমে নিতে পারবেন টফি সাবস্ক্রিপশন

আপনার বেসুরো গলার গান সুরেলা করে দেবে যেসব অ্যাপ
প্রযুক্তি পরামর্শ

আপনার বেসুরো গলার গান সুরেলা করে দেবে যেসব অ্যাপ

নেপালে আইটি ও ক্লাউড সেবা সম্প্রসারণ করল বাংলাদেশি প্রতিষ্ঠান স্মার্ট ল্যাব
প্রযুক্তি সংবাদ

নেপালে আইটি ও ক্লাউড সেবা সম্প্রসারণ করল বাংলাদেশি প্রতিষ্ঠান স্মার্ট ল্যাব

এনইআইআর নিয়ে ৫টি ভয়ংকর গুজব
মতামত ও বিশ্লেষণ

এনইআইআর: রাষ্ট্র কি চোরাকারবারি সিন্ডিকেটের কাছে জিম্মি?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অপো

ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

শক্তিশালী ক্যামেরায় নতুন ডিজাইনে সনির ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে

শক্তিশালী ক্যামেরায় নতুন ডিজাইনে সনির ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তরুণদের স্বপ্নের গল্প বলছে ভিভো বাংলাদেশ
নির্বাচিত

তরুণদের স্বপ্নের গল্প বলছে ভিভো বাংলাদেশ

তরুণ প্রজন্মের স্বপ্ন, আশা এবং প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে...

মোবাইল ব্যাংকিংয়ে অর্থ লেনদেনে নতুন নির্দেশনা

কার্ড থেকে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে টাকা আনতে নতুন নির্দেশনা 

ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে: তথ্যমন্ত্রী

ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে: তথ্যমন্ত্রী

প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি

প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix