Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যাপল গ্যাজেটস লিমিটেড এর বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক

মোবাইল মাফিয়া’ অ্যাপল গ্যাজেটস : ব্যবসার আড়ালে বছরে ২৫০০ কোটি টাকা পাচার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
অ্যাপল গ্যাজেটস লিমিটেড এর বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক
Share on FacebookShare on Twitter

রাজধানীর  ইলেকট্রনিক্স বিপণন প্রতিষ্ঠান ‘অ্যাপল গ্যাজেটস লিমিটেড’-এর বিরুদ্ধে অর্থপাচার, চোরাচালান ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে কর ফাঁকির সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠানটির তিন শীর্ষ কর্মকর্তার ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সরকারের দুই প্রভাবশালী সংস্থার এমন সাঁড়াশি অভিযানে দেশের গ্যাজেট আমদানিকারক মহলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অ্যাপল গ্যাজেটস লিমিটেডের মালিক মোহাম্মদ সাইফ মাহমুদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অবৈধ পথে মোবাইল ফোন আমদানির অভিযোগ রয়েছে। অভিযোগটি আমলে নিয়ে গত ১৭ ডিসেম্বর দুদকের বিশেষ তদন্ত বিভাগ থেকে অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানটি ‘লাগেজ পার্টি’র আড়ালে বিদেশে ডলার পাঠিয়ে দামী ফ্ল্যাগশিপ স্মার্টফোন দেশে আনছে। চোরাচালানের মাধ্যমে আনা এসব ফোন বিক্রি করে অর্জিত অর্থ হুন্ডির মাধ্যমে পুনরায় বিদেশে পাচার করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, অ্যাপল গ্যাজেটস অবৈধ পথে হ্যান্ডসেট আমদানি করে ‘আনঅফিসিয়াল’ হিসেবে বাজারে বিক্রি করছে। এই চক্রটি মূলত মানিলন্ডারিং করে দেশের হাজার কোটি টাকা পাচার করছে বলে অভিযোগ রয়েছে। রিফারবিশড বা চোরায় ফোন জনপ্রিয় ইউটিউবারদের দিয়ে এসব ফোনের রিভিউ করিয়ে তরুণ প্রজন্মের ক্রেতাদের আকৃষ্ট করা হলেও বিক্রয়লব্ধ অর্থের বড় একটি অংশ চলে যাচ্ছে ব্যাংকিং চ্যানেলের বাইরে। এতে যেমন রাষ্ট্র বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, তেমনি বৈদেশিক মুদ্রার রিজার্ভেও চাপ তৈরি হচ্ছে।

এদিকে প্রতিষ্ঠানটির আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিতে নড়েচড়ে বসেছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। সিআইসি সূত্র জানিয়েছে, অ্যাপল গ্যাজেটসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফ মাহমুদ এবং দুই পরিচালক শরিফুল ইসলাম ও আবদুল্লাহ আল ফারুকীর ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য চাওয়া হয়েছে। দেশের সকল তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো চিঠিতে তাদের সঞ্চয়ী, চলতি হিসাব, এফডিআর ও ক্রেডিট কার্ডের লেনদেনের বিবরণ দ্রুত পাঠাতে বলা হয়েছে।

জানা গেছে, অ্যাপল গ্যাজেটস বছরে হাজার কোটি টাকার অবৈধ মোবাইল বিক্রি করে। প্র্রতিষ্টানটি মূলত দুবাই ও ভারত থেকে চোরাচালান নেটওয়ার্ক ব্যবহার করে বছরে প্রায় ২৫০০ কোটি টাকার মোবাইল আমদানি করেন। এসব পণ্যের মূল্য পরিশোধ করা হয় সম্পূর্ণ অবৈধ হুন্ডির মাধ্যমে। এর ফলে সরকার বছরে প্রায় ১২০০ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, লাগেজ পার্টির মাধ্যমে এই ধরণের অনিয়ম চলতে থাকলে বৈধ আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হবেন এবং প্রযুক্তি খাতে সরকারের রাজস্ব আদায়ে ধস নামবে। তারা কাস্টমস ও শুল্ক কর্তৃপক্ষের নজরদারি আরও জোরদার করার তাগিদ দিয়েছেন।

এনবিআর সূত্র জানিয়েছে, ব্যাংক থেকে প্রাপ্ত তথ্যের সঙ্গে প্রতিষ্ঠানটির দাখিলকৃত আয়কর রিটার্ন মিলিয়ে দেখা হবে। আয়কর আইন ২০২৩ অনুযায়ী আয়ের সঙ্গে অসংগতি পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা ও জরিমানা করা হবে।

Tags: NEIR Bangladeshঅবৈধঅবৈধ আইফোনঅবৈধ আয়অবৈধ ফোন বন্ধেঅবৈধ ফোন ব্যবসায়ীঅবৈধ বাজারঅবৈধ মোবাইলঅ্যাপল গ্যাজেটসমোবাইল মাফিয়া

এই বিভাগ থেকে আরও পড়ুন

থিম বদলানোর ফিচার আসছে হোয়াটসঅ্যাপে
নির্বাচিত

নববর্ষের শুরুতেই বন্ধ লাখো মানুষের হোয়াটসঅ্যাপ

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে বাংলাদেশ অগ্রসর হচ্ছে: পলক
প্রযুক্তি সংবাদ

ঘরে বসেই ফ্রিল্যান্সাররা বৈদেশিক মুদ্রা অর্জন করছে: পলক

অনলাইনে গরু কিনে ‘মানবসেবা.কম’এ উৎসর্গ করলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক
নির্বাচিত

অনলাইনে গরু কিনে ‘মানবসেবা.কম’এ উৎসর্গ করলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

আইফোন ১৪ আনল অ্যাপল
লিড স্টোরি

আইফোন ১৪ আনল অ্যাপল

পরিবেশবান্ধব টেকসই বিদ্যুৎ নিশ্চিতে ওয়ালটনের ১৩ মডেলের হাইব্রিড সোলার সলিউশন
প্রযুক্তি সংবাদ

পরিবেশবান্ধব টেকসই বিদ্যুৎ নিশ্চিতে ওয়ালটনের ১৩ মডেলের হাইব্রিড সোলার সলিউশন

স্মার্ট টিভির উদ্ভাবনে নতুন দিগন্ত উন্মোচন করলো স্যামসাং
প্রযুক্তি সংবাদ

স্মার্ট টিভির উদ্ভাবনে নতুন দিগন্ত উন্মোচন করলো স্যামসাং

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশি-আমেরিকান মালিকানাধীন নিউইয়র্কের টেলিকম স্টার্টআপ রিভারটেলে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ
নির্বাচিত

বাংলাদেশি-আমেরিকান মালিকানাধীন নিউইয়র্কের টেলিকম স্টার্টআপ রিভারটেলে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন
নির্বাচিত

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

৪ ভুলে স্থায়ীভাবে বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
নির্বাচিত

৪ ভুলে স্থায়ীভাবে বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!
বিবিধ

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix