Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পরিবেশবান্ধব টেকসই বিদ্যুৎ নিশ্চিতে ওয়ালটনের ১৩ মডেলের হাইব্রিড সোলার সলিউশন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 27 March 2025
পরিবেশবান্ধব টেকসই বিদ্যুৎ নিশ্চিতে ওয়ালটনের ১৩ মডেলের হাইব্রিড সোলার সলিউশন
Share on FacebookShare on Twitter

দেশের শীর্ষ প্রযুক্তিপণ্যের ব্র্যান্ড ওয়ালটন নিয়ে এসেছে ১৩টি নতুন মডেলের হাইব্রিড সোলার আইপিএস সলিউশন। ওয়ালটনের নতুন মডেলের হাইব্রিড সোলার আইপিএস সলিউশন শক্তিশালী পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ এবং সোলার প্যানেলের সাহায্যে পরিবেশবান্ধব, নবায়নযোগ্য ও টেকসই বিদ্যুৎ সরবরাহের সুবিধা প্রদান করে। এরফলে, সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ খরচ কমানোর পাশাপাশি গ্রাহকরা পরিবেশ সুরক্ষায় অবদান রাখতে সক্ষম হবেন।

গ্রাহকদের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী ওয়ালটনের ‘আর্ক’(arc) ব্র্যান্ডের ১২০০ ভোল্ট-অ্যাম্পিয়ার, ২০৫০ ভোল্ট-অ্যাম্পিয়ার, ৩০০০ ভোল্ট-অ্যাম্পিয়ার এবং ৫৫০০ ভোল্ট-অ্যাম্পিয়ার ক্ষমতাসম্পন্ন হাইব্রিড সোলার আইপিএস সলিউশন বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে। এগুলো বাসাবাড়ি থেকে শুরু করে শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত। বিশেষ করে কৃষি ও উৎপাদন ভিত্তিক ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ উদ্যোগগুলোতে পরিবেশবান্ধব সাশ্রয়ী বিদ্যুতের জন্য ওয়ালটনের এই হাইব্রিড সোলার আইপিএস সলিউশনসিস্টেম দারুণ কার্যকর।

ওয়ালটনের সোলার হাইব্রিড আইপিএস মডেলগুলোর বিশেষ সুবিধা হলো এগুলোর কাস্টমাইজেশন অপশন। গ্রাহকরা তাদের প্রয়োজন অনুযায়ী এই মডেলগুলোর কনফিগারেশন পরিবর্তন করেও অর্ডার করতে পারবেন। রয়েছে অনগ্রিড ও অফগ্রিড উভয় সুবিধা।

প্রতিটি মডেলের সঙ্গে সোলার প্যানেল হিসেবে ব্যবহৃত হচ্ছে এআরসি মনো আরটিএম২০১০এম এবং আরসি মনো আরটি৭১-৪৫০এম, যা শক্তিশালী পারফরম্যান্স, দ্রুত চার্জিং এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ নিশ্চিত করে। এছাড়া, এই সোলার হাইব্রিড আইপিএস মডেলগুলোর বিশেষত্ব হলো এগুলো বিদ্যুৎ বিভ্রাট বা ভোল্টেজ ওঠানামার সময়েও নিরবচ্ছিন্ন শক্তি সরবরাহ করতে সক্ষম, যা বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কারখানা, অফিস, হোটেল, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং অন্যান্য সংস্থাগুলোর গুরুত্বপূর্ণ অপারেশনাল সিস্টেম এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি সুরক্ষিত রাখতে সহায়ক। সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা শুধুমাত্র বিদ্যুৎ বিল কমাতে পারবেন না, বরং পরিবেশবান্ধব পণ্য ব্যবহারের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুরক্ষিত পৃথিবী নিশ্চিত করতে সক্ষম হবেন।

ওয়ালটনের কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, “সাশ্রয়ী, নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে আমরা নতুন হাইব্রিড সোলার আইপিএস সলিউশন নিয়ে এসেছি। হাইব্রিড এই সিস্টেম একইসাথে সৌরশক্তি এবং গ্রিড বিদ্যুৎ থেকে স্মার্ট ইনভার্টার এর মাধ্যমে ব্যাটারি চার্জ করবে। যার ফলে একদিকে যেমন বিদ্যুৎ খরচ সাশ্রয় হবে সেইঙ্গে দীর্ঘসময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যাকআপ পাওয়া যাবে। ”

তিনি জানান, ওয়ালটনের হাইব্রিড সোলার আইপিএস সলিউশন মডেলগুলো বর্তমানে ৭৯,৫০০ টাকা থেকে শুরু করে ৫৩৭,৫০০ টাকা পর্যন্ত ভিন্ন ভিন্ন কনফিগারেশন ও দামে পাওয়া যাচ্ছে। সোলার প্যানেলের জন্য ২০ বছরের ওয়ারেন্টি, ব্যাটারির জন্য ১২ মাস এবং সোলার ইনভার্টারের জন্য ১৮ মাসের ওয়ারেন্টি প্রদান করা হচ্ছে, যা গ্রাহকদের দীর্ঘস্থায়ী ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করে।

নতুন এই হাইব্রিড সোলার আইপিএস সলিউশন এখন ওয়ালটন প্লাজা এবং ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইট (https://www.waltondigitech.com/products/power/solar-hybrid-ips) থেকে সহজেই ক্রয় করা যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

১ বার চার্জ দিলেই চলবে কয়েক সপ্তাহ, নতুন ফিচার ফোন আনলো নকিয়া
নির্বাচিত

১ বার চার্জ দিলেই চলবে কয়েক সপ্তাহ, নতুন ফিচার ফোন আনলো নকিয়া

ভেন্টিলেটরসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম তৈরি করবে ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

নয় বছরের মধ্যে ওয়ালটন হবে অন্যতম গ্লোবাল ব্র্যান্ড

ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট: কম দামে ৫জি স্মার্টফোন
নির্বাচিত

ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট: কম দামে ৫জি স্মার্টফোন

আসছে স্যামসাং গ্যালাক্সি বুক প্রো
প্রযুক্তি সংবাদ

আসছে স্যামসাং গ্যালাক্সি বুক প্রো

সাশ্রয়ী দামে এইচপি বিজনেস পিসি
নির্বাচিত

সাশ্রয়ী দামে এইচপি বিজনেস পিসি

অনলাইনে সর্বনাশা ফাঁদ!
নির্বাচিত

অনলাইনে সর্বনাশা ফাঁদ!

Load More

ট্রেন্ডিং টপিক

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?
নির্বাচিত

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

গাজীপুরের কালিয়াকৈরে স্মার্ট হাইটেকের কারখানায় নতুন এসএমটি লাইনে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন কার্যক্রম
প্রযুক্তি সংবাদ

স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার
প্রযুক্তি সংবাদ

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

এআইয়ের সহায়তায় মদ তৈরি, প্রাণ গেল ১৩ জনের
বিবিধ

এআইয়ের সহায়তায় মদ তৈরি, প্রাণ গেল ১৩ জনের

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার জন্য অতিরিক্ত ৩০০ টাকা...

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 March 2025

পরিবেশবান্ধব টেকসই বিদ্যুৎ নিশ্চিতে ওয়ালটনের ১৩ মডেলের হাইব্রিড সোলার সলিউশন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix