Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রুপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের বরাদ্দ শিক্ষা ও প্রযুক্তিতে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 25 June 2019
রুপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের বরাদ্দ শিক্ষা ও প্রযুক্তিতে
Share on FacebookShare on Twitter

২০১৯-২০ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ প্রস্তাব দেওয়া হয়েছে শিক্ষা ও প্রযুক্তি খাতে। এতে মোট বরাদ্দ ধরা হয়েছে ৭৯ হাজার ৪৮৬ কোটি টাকা, যা মোট বাজেটের ১৫ দশমিক দুই শতাংশ। অথচ এ বরাদ্দে রয়েছে ফাঁকি। কারণ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ১৪ হাজার ৯৮০ কোটি টাকা দেখানো হয়েছে শিক্ষা ও প্রযুক্তি খাতে। যেটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের এ ব্যয় বাদ দিলে শিক্ষা ও প্রযুক্তি খাতের বরাদ্দ দাঁড়ায় ৬৪ হাজার ৫০৬ কোটি টাকা।

চলতি অর্থবছরে (২০১৮-১৯) শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ ছিল ৬৭ হাজার ৯৩৫ কোটি টাকা। তবে সংশোধিত বাজেটে তা কমিয়ে ৬৬ হাজার ২৭৩ কোটি টাকা করা হয়। এর মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য রয়েছে ১১ হাজার ৩১৩ কোটি ৩৮ লাখ টাকা।

সূত্রমতে, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মিলে শিক্ষা খাতকে বিবেচনা করা হয়। তবে গত কয়েক বছরের মতো এবারও প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়কেও একীভূত করে ‘শিক্ষা ও প্রযুক্তি’ খাত করা হয়েছে। শিক্ষা ও প্রযুক্তি খাতেই বাজেটের দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রয়েছে।
এক্ষেত্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুকূলে অনুন্নয়ন ও উন্নয়ন ব্যয় মিলিয়ে বরাদ্দ দেওয়া হয়েছে ২৪ হাজার ৪১ কোটি টাকা। অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের বরাদ্দের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অনুকূলে অনুন্নয়ন এবং উন্নয়ন ব্যয় মিলিয়ে বরাদ্দ দেওয়া হয়েছে ২৯ হাজার ৬২৪ কোটি টাকা। আর কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের বরাদ্দ সাত হাজার ৪৫৩ কোটি টাকা।

সব মিলিয়ে শুধু শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৬১ হাজার ১১৮ কোটি টাকা। এর মধ্যে অনুন্নয়ন বরাদ্দ (বেতন-ভাতা) ৪০ হাজার ৪০৭ কোটি টাকা। আর উন্নয়ন বরাদ্দ রয়েছে ২০ হাজার ৭১১ কোটি টাকা। এর সঙ্গে প্রযুক্তি খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ১৮ হাজার ৩৬৮ কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন বরাদ্দ ১৭ হাজার ৫৫৩ কোটি টাকা।

প্রযুক্তি খাতের উন্নয়ন বরাদ্দের মধ্যে ১৫ হাজার ৯০৮ কোটি টাকা রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জন্য। এর মধ্যে ১৪ হাজার ৯৮০ কোটি টাকা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে, যা একক প্রকল্প হিসেবে সর্বোচ্চ।
সংশ্লিষ্টরা বলছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটি বিদ্যুৎ খাতের। তাই এটিকে বিদ্যুৎ ও জ্বালানি খাতের আওতায় আনার দরকার ছিল। অথচ প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে। এতে প্রকল্পটি চলে গেছে শিক্ষা ও প্রযুক্তি খাতে। অথচ প্রযুক্তির সঙ্গে এ প্রকল্পের কোনো সম্পর্ক নেই। মূলত শিক্ষা ও প্রযুক্তিতে উচ্চ বরাদ্দ দেখানোর জন্য এবং সর্বোচ্চ বরাদ্দে ফাঁকি দেওয়ার জন্য এমনটি করা হয়েছে।
যদিও বাজেট বক্তৃতায় মানবসম্পদ উন্নয়ন অংশে শিক্ষা অনুচ্ছেদে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে কোনো মন্তব্য করেননি। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে বলা হয়েছে ভৌত অবকাঠামো অংশের বিদ্যুৎ ও জ্বালানি অনুচ্ছেদে। অথচ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে শিক্ষা ও প্রযুক্তি খাতে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইনস্টাগ্রাম রিলস ভিডিও থেকে আয়ের সুযোগ!
নির্বাচিত

যেভাবে ইনস্টাগ্রাম রিল তৈরি করলে বেশি মানুষের কাছে পৌঁছায়

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন
প্রযুক্তি সংবাদ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড
নির্বাচিত

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে দারাজের রোড শো
নির্বাচিত

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে দারাজের রোড শো

মোবাইল সিম রিমে শুল্ক বেড়েছে
টেলিকম

মোবাইল সিম রিমে শুল্ক বেড়েছে

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাওয়ার ব্যাংক
প্রযুক্তি সংবাদ

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাওয়ার ব্যাংক

Load More

ট্রেন্ডিং টপিক

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’
প্রযুক্তি বাজার

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস
ই-কমার্স

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক
প্রযুক্তি সংবাদ

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 June 2019

রুপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের বরাদ্দ শিক্ষা ও প্রযুক্তিতে

Techzoom.TV |
TechzoomTV