Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এক বছরে ৭ কোটির বেশি স্মার্টফোন বিক্রি নতুন রেকর্ড অনরের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬
ছোট পর্দার ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দৌড়ে অনর ম্যাজিক ৭ মিনি
Share on FacebookShare on Twitter

বৈশ্বিক স্মার্টফোন বাজারে নতুন এক মাইলফলক ছুঁয়েছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান অনর। প্রথমবারের মতো এক বছরে তাদের স্মার্টফোন বিক্রি সাত কোটির ঘর ছাড়িয়েছে, যা চলমান বাজার পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির অবস্থানকে আরো দৃঢ় করেছে বলে মনে করা হচ্ছে।

অনরের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৫ সালজুড়ে প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে ৭ কোটি ১০ লাখের বেশি স্মার্টফোন সরবরাহ করেছে। এটি আগের বছরের তুলনায় প্রায় ৯ শতাংশ বেশি।

অনেক বড় স্মার্টফোন নির্মাতারা যখন গ্রাহক ধরে রাখতে হিমশিম খাচ্ছেন, তখন অনরের এ প্রবৃদ্ধি বাজারে আলাদা করে নজর কেড়েছে বলে মন্তব্য করেছেন তারা।

কোম্পানির তথ্যানুযায়ী, এ সাফল্যের বড় অংশ এসেছে চীনের বাইরের বাজার থেকে। অনরের ইতিহাসে এ প্রথম মোট বিক্রির অর্ধেকের বেশি স্মার্টফোন আন্তর্জাতিক বাজারে সরবরাহ করা হয়েছে। এক বছরের ব্যবধানে বিদেশী বাজারে অনরের বিক্রি বেড়েছে প্রায় ৪৭ শতাংশ। বিশেষ করে লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ১ কোটির বেশি ফোন বিক্রি করে শক্ত অবস্থান তৈরি করেছে প্রতিষ্ঠানটি। বর্তমানে বিশ্বের ১৭টি দেশে স্মার্টফোন বাজারের অন্তত ১০ শতাংশ অংশীদারত্ব অনরের দখলে।

কিছু নির্দিষ্ট দেশে অনর এখন গ্রাহকদের প্রথম পছন্দের ব্র্যান্ডে পরিণত হয়েছে। মালয়েশিয়ায় স্মার্টফোন ও ট্যাবলেট উভয় ক্ষেত্রেই শীর্ষ অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি। এ জনপ্রিয়তা ধরে রাখতে স্থানীয় পর্যায়ে উৎপাদন বাড়ানোর দিকে জোর দিচ্ছে অনর। এর অংশ হিসেবে সম্প্রতি বাংলাদেশে একটি আধুনিক কারখানা স্থাপন করেছে তারা। স্থানীয়ভাবে ফোন সংযোজনের ফলে দ্রুত পণ্য সরবরাহের পাশাপাশি নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে, যা দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখছে।

আগামী ২০২৬ সালকে সামনে রেখে অনর এখন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছে কোম্পানি সংশ্লিষ্টরা। পাশাপাশি গাড়ি নির্মাতা বিওয়াইডির সঙ্গেও প্রযুক্তি সমন্বয়ের মাধ্যমে নতুন উদ্ভাবনের কাজ চলছে।

স্মার্টফোনের বাইরে অন্যান্য গ্যাজেট বাজারেও নিজেদের অবস্থান জোরালো করছে অনর। বিশ্ববাজারের জন্য তারা এরই মধ্যে ওয়াচ ফাইভ আল্ট্রা ও প্যাড ভি৯ ট্যাবলেট উন্মোচন করেছে। কানে ব্যবহৃত উচ্চমানের ডিভাইস থেকে স্মার্ট ঘড়ি পর্যন্ত নানা পণ্যের মাধ্যমে গ্রাহকদের একটি নিরবচ্ছিন্ন প্রযুক্তি অভিজ্ঞতা দিতে চায় প্রতিষ্ঠানটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অনর

এই বিভাগ থেকে আরও পড়ুন

সাশ্রয়ী মূল্যে ডুয়াল ফোরজি স্মার্টফোন
নির্বাচিত

সাশ্রয়ী মূল্যে ডুয়াল ফোরজি স্মার্টফোন

এবার পাকিস্তানেও নিষিদ্ধ টিকটক
প্রযুক্তি সংবাদ

এবার পাকিস্তানেও নিষিদ্ধ টিকটক

কোয়ালকমের ফাইভজি মডেমেই আস্থা অ্যাপলের
নির্বাচিত

প্রি-ইনস্টলড অ্যাপ অপসারণে বাধ্য করবে ভারত

প্রযুক্তিতে বাড়ছে স্বর্ণের চাহিদা
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তিতে বাড়ছে স্বর্ণের চাহিদা

‘নগদ’-এ ৫০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক
প্রযুক্তি সংবাদ

‘নগদ’-এ ৫০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক

পোকো এম২ প্রো
নির্বাচিত

পোকো এম২ প্রো

Load More

ট্রেন্ডিং টপিক

যেভাবে বুঝবেন ফোনের ক্যামেরা হ্যাক করে গোপনে কেউ আপনাকে দেখছে
প্রযুক্তি পরামর্শ

মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা

এআই ক্যামেরায় নজরদারিতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়ক
প্রযুক্তি সংবাদ

এআই ক্যামেরায় নজরদারিতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়ক

জাপানে ক্রেডিট কার্ড নেটওয়ার্ক বিপর্যয়ে লেনদেন ব্যাহত
প্রযুক্তি সংবাদ

জাপানে ক্রেডিট কার্ড নেটওয়ার্ক বিপর্যয়ে লেনদেন ব্যাহত

এআই দুনিয়ায় নতুন প্রতিযোগিতা, ওপেন-সোর্সে চীনের চ্যালেঞ্জ
প্রযুক্তি সংবাদ

এআই দুনিয়ায় নতুন প্রতিযোগিতা, ওপেন-সোর্সে চীনের চ্যালেঞ্জ

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?
প্রযুক্তি সংবাদ

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?

আন্তর্জাতিক বাজারে উন্মোচিত হয়েছে হুয়াওয়ের জনপ্রিয় ‘ওয়াচ ফিট’...

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০২ জানুয়ারি ২০২৬

এক বছরে ৭ কোটির বেশি স্মার্টফোন বিক্রি নতুন রেকর্ড অনরের

Techzoom.TV |
TechzoomTV