Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এনইআইআর চালু থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 4 January 2026
বিটিআরসি
Share on FacebookShare on Twitter

মুঠোফোন ব্যবসায়ীরা ক্ষোভ-বিক্ষোভ চালিয়ে গেলেও ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) চালু রাখার বিষয়ে সরকারের অবস্থানের কোনো পরিবর্তন আসছে না বলে জানিয়ে দিলেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, যেহেতু মুঠোফোন আমদানিতে শুল্ক কমেছে, তাই এখন থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) চালু থাকবে।

আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবন পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ফয়েজ আহমদ।

এদিকে এনইআইআর বাস্তবায়ন বন্ধ রাখার দাবিতে এদিনও ঢাকায় বিক্ষোভে নামেন মুঠোফোন ব্যবসায়ীরা। সকালে তাঁরা কারওয়ান বাজার এলাকায় সড়ক অবরোধ করেন। একপর্যায়ে ব্যবসায়ীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ বাধে। পুলিশ লাঠিপেটার পাশাপাশি সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে বিক্ষোভকারীদের তুলে দেয়।

গত ১ জানুয়ারি সরকার আনুষ্ঠানিকভাবে এনইআইআর কার্যক্রম চালু করে। একই সঙ্গে বৈধভাবে আমদানি করা মুঠোফোনের ওপর শুল্ক ৬০ শতাংশ থেকে কমিয়ে ৪৩ দশমিক ৪ শতাংশ করা হয় এবং অবৈধ হ্যান্ডসেটকেও আইনি কাঠামোর আওতায় আনার সুযোগ দেওয়া হয়। তবে ওই দিনও মুঠোফোন ব্যবসায়ীরা বিক্ষোভে নেমেছিলেন। সেদিন বিটিআরসি কার্যালয়েও ভাঙচুর চালানো হয়।

সংবাদ সম্মেলনে বিটিআরসি ভবনে হামলাকারীদের বিচারের আওতায় আনার কথা বলেন ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এ ধরনের হামলার ঘটনা একেবারেই নজিরবিহীন। যাঁরা এর সঙ্গে জড়িত, তাঁদের আইনের আওতায় আনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। এটা নিয়ে মামলা হয়েছে এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে এ ধরনের ন্যক্কারজনক হামলা যাতে ভবিষ্যতে না হয়।

আজকের বিক্ষোভ থেকে ব্যবসায়ীরা এনইআইআর কার্যক্রম বন্ধ রাখার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবিও জানান।

মুঠোফোন সেট নিবন্ধন বাধ্যতামূলক করতে এনইআইআর চালু করেছে অন্তর্বর্তী সরকার। এর উদ্দেশ্য হিসেবে সরকারের পক্ষ থেকে কর ফাঁকি, অবৈধ ও নকল মুঠোফোন দেশে আসা ঠেকানো এবং অপরাধ দমনকে সামনে আনা হচ্ছে। তবে এটি চালুর পর এক নামে অনেকগুলো হ্যান্ডসেট দেখে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। ব্যক্তিগত তথ্য ফাঁস নিয়েও উৎকণ্ঠা তৈরি হয়।

সংবাদ সম্মেলনে ফয়েজ আহমদ বলেন, ‘একটা রেগুলেটরি টুলস যখন আসে, তখন বিভিন্ন ধরনের সমস্যা হয়। এই সমস্যাগুলোকে আমরা খুব দ্রুততার সাথে সমাধান করে ফেলেছি…একটি টিম ২৪ বাই ৭ (সপ্তাহের প্রতিদিন সারাক্ষণ) কাজ করেছে। রাতভর কাজ করে সমস্যাগুলোর সমাধান করেছে।’

নাগরিকদের তথ্য নিরাপদ আছে জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, এর মাধ্যমে ইন্টারনেটে নাগরিকদের যে অনিরাপত্তা ও সিমকেন্দ্রিক বা অনিবন্ধিত ডিভাইসকেন্দ্রিক প্রতারণা-জালিয়াতি ও আর্থিক অপরাধ হয়, সেখান থেকে মুক্তির পথ শুরু হলো।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: তৈয়্যব

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বে ক্রিপ্টো মিলিয়নিয়ার পৌনে দুই লাখ
প্রযুক্তি সংবাদ

বিশ্বে ক্রিপ্টো মিলিয়নিয়ার পৌনে দুই লাখ

জি-মেইলে নতুন আপডেট আনছে গুগল
প্রযুক্তি সংবাদ

জি-মেইলে নতুন আপডেট আনছে গুগল

প্রযুক্তি সংবাদ

ফেসবুকের পাঁচ কোটি ইউজারের তথ্য বেহাত

মাইক্রোসফটের ‘সত্য খোঁচা’র জবাবে যা বললেন গুগলের সুন্দর
প্রযুক্তি সংবাদ

মাইক্রোসফটের ‘সত্য খোঁচা’র জবাবে যা বললেন গুগলের সুন্দর

আইফোনের স্ক্রিনে সবুজ-কমলা রঙের ডট দেখায় কেন?
নির্বাচিত

আইফোনের স্ক্রিনে সবুজ-কমলা রঙের ডট দেখায় কেন?

বাজারে আসছে আসুস এর নতুন ল্যাপটপ
নির্বাচিত

বাজারে আসছে আসুস এর নতুন ল্যাপটপ

Load More

ট্রেন্ডিং টপিক

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100
নির্বাচিত

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে
অর্থ ও বাণিজ্য

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো
অর্থ ও বাণিজ্য

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স
টেলিকম

পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 January 2026

এনইআইআর চালু থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব

Techzoom.TV |
TechzoomTV