Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রেড ম্যাজিক ৯এস প্রো ফোনের স্পেসিফিকেশন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 24 July 2024
রেড ম্যাজিক ৯এস প্রো ফোনের স্পেসিফিকেশন
Share on FacebookShare on Twitter

গত মাসে চীনে আত্মপ্রকাশের পর রেড ম্যাজিক গ্লোবাল মার্কেটেও রেড ম্যাজিক ৯এস প্রো স্মার্টফোনটি লঞ্চ করেছে। এই হ্যান্ডসেটটি একটি নতুন লুক এবং স্মার্ট এআই ফিচার অফার করে। হ্যান্ডসেটটিতে ওলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ লিডিং এডিশন প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৬,৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। রেড ম্যাজিক ৯এস প্রো ফোনের সকল স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

রেড ম্যাজিক ৯এস প্রো ফোনে ২,৪৮০ x ১,১১৬ পিক্সেলের রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৮ ইঞ্চির ফুলএইচডি+ ওলেড ডিসপ্লে রয়েছে। এটি ১০ বিট কালার ডেপ্থ, ১০০% ডিসিআই-পি৩ কালার গ্যামট কভারেজ এবং ১,৬০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ডিসপ্লেতে ডিসি ডিমিং এবং ২,১৬০ হার্টজ পিডাব্লিউএম ডিমিংও রয়েছে।

পারফরম্যান্সের জন্য, রেড ম্যাজিক ৯এস প্রো কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ লিডিং এডিশন চিপসেট এবং অ্যাড্রেনো ৭৫০ জিপিইউ প্রসেসরে চলে। ফোনটি ১২ জিবি/১৬ জিবি/২৪ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম মেমরি বিকল্প এবং ২৫৬ জিবি/৫১২ জিবি/১ টিবি ইউএফএস ৪.০ স্টোরেজ অপশনে আসবে৷ এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রেডম্যাজিক ওএস ৯.৫ কাস্টম স্কিনে চলে এবং ডুয়েল সিম কার্ড সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য, রেড ম্যাজিক ৯এস প্রো ফোনে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বিশাল ৬,৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

রেড ম্যাজিক ৯এস প্রো ফোনের মূল এআই ফিচারগুলির মধ্যে রয়েছে স্মার্ট নেভিগেটর, যা রিয়েল-টাইম গেমের পরামর্শ এবং ভয়েস টাইপিং অফার করে। এআই ট্রিগার, প্লেস্টাইলের ওপর ভিত্তি করে কাস্টমাইজেবল শোল্ডার বাটন কাজ করার অনুমতি দেয় এবং সাউন্ড রিকগনিশন, যা সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করার জন্য ইন-গেম সাউন্ড শনাক্ত করে।

ফটোগ্রাফির জন্য, রেড ম্যাজিক ৯এস প্রো ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, যা ৫০ মেগাপিক্সেলের স্যামসাং জিএন৫ প্রাইমারি সেন্সর, ১২০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স (স্যামসাং জেএন১) এবং একটি ২ মেগাপিক্সেলের গিগাডিভাইস জিসি০২এম১ ম্যাক্রো সেন্সর দ্বারা গঠিত৷ আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের আন্ডার-ডিসপ্লে ক্যামেরা অবস্থান করছে। ফোনটির অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক, ডিটিএসআল্ট্রা সহ ডুয়েল ১১১৫কে স্পিকার এবং তিনটি মাইক্রোফোন।

কানেক্টিভিটির জন্য, রেড ম্যাজিক ৯এস প্রো ডিভাইসটি ৫জি নন স্ট্যান্ডঅ্যালোন /স্ট্যান্ডঅ্যালোন, ডুয়েল ৪জি ভিওএলটিই, ওয়াই-ফাই ৬ই (২.৪ গিগাহার্টজ, ৫ গিগাহার্টজ এবং ৬ গিগাহার্টজ ব্যান্ড), ব্লুটুথ ৫.৪, জিপিএস (এল১/এল৫) + গ্লোনাস, ইউএসবি টাইপ-সি পোর্ট, এবং নিয়ার ফিল্ড কমিউনিকেশন সাপোর্ট করে৷ পরিশেষে রেড ম্যাজিক ৯এস প্রো ফোনের পরিমাপ ১৬৩.৯৮ x ৭৬.৩৫ x ৮.৯ মিলিমিটার এবং এর ওজন ২২৯ গ্রাম।

এগুলির মধ্যে ১২ জিবি + ২৫৬ জিবি মডেলটির দাম মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং ইংল্যান্ডে ৬৪৯ ইউরো (প্রায় ৫৪,২৪৫ টাকা)/ ৬৪৯ ইউরো (প্রায় ৫৯,৩২০ টাকা) /৫৭৯ পাউন্ড (প্রায় ৬২,৯২৫ টাকা)। আর উচ্চতর ১৬ জিবি + ৫১২ জিবি স্টোরেজ সংস্করণটি পাওয়া যাবে ৭৯৯ ডলার (প্রায় ৬৬,৭৮০ টাকা)/ ৭৯৯ ইউরো (প্রায় ৭৩,০৩০ টাকা)/ ৭০৯ পাউন্ড (প্রায় ৭৭,১০০ টাকা)।

আর্লি বার্ড অফার হিসাবে, আগামী ২৩ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত, গ্রাহকরা রেড ম্যাজিকের ওয়েবসাইটে গিয়ে রেড ম্যাজিক ৯এস প্রো ফোনটি রিজার্ভ করতে পারেন। এই ক্রেতারা চূড়ান্ত কেনাকাটার সময় ৩০ ডলার (প্রায় ২,৫০০ টাকা) ছাড় পেতে পারেন। এই ডিভাইসটি ভারতীয় বাজারে কিনা, তা এখনও জানা যায়নি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নুবিয়া রেড ম্যাজিকম্যাজিক ৯এস প্রোরেড ম্যাজিক ৯এস প্রো

এই বিভাগ থেকে আরও পড়ুন

কর্মীদের স্বেচ্ছায় পদত্যাগের বিকল্প দিল গুগল
প্রযুক্তি সংবাদ

কর্মীদের স্বেচ্ছায় পদত্যাগের বিকল্প দিল গুগল

হোয়াটসঅ্যাপে এলো সার্চ বার
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েডের ফিচার ডেস্কটপে আনলো হোয়াটসঅ্যাপ

১৮৩টি ‘টি-ভাস’ প্রতিষ্ঠানকে সতর্ক করলো নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি
টেলিকম

১৮৩টি ‘টি-ভাস’ প্রতিষ্ঠানকে সতর্ক করলো নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি

আপনার ফোনই যখন আপনার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি চালায়
প্রযুক্তি সংবাদ

আপনার ফোনই যখন আপনার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি চালায়

অনার ম্যাজিক ৯ সিরিজে থাকছে ১১,০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ এমপি ক্যামেরা ও এআরআরআই ভিডিও প্রযুক্তি
নির্বাচিত

অনার ম্যাজিক ৯ সিরিজে থাকছে ১১,০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ এমপি ক্যামেরা ও এআরআরআই ভিডিও প্রযুক্তি

সুবিধাজনক দামে অপো ‘এ১৮’ এর নতুন ভার্সন
নির্বাচিত

সুবিধাজনক দামে অপো ‘এ১৮’ এর নতুন ভার্সন

Load More

ট্রেন্ডিং টপিক

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা
নির্বাচিত

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন
নির্বাচিত

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

বুস্ট মোবাইল কেনার দৌড়ে ইলন মাস্কের স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

বুস্ট মোবাইল কেনার দৌড়ে ইলন মাস্কের স্পেসএক্স

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের
নির্বাচিত

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লেনদেনে লিমিট বাড়ালো বিকাশ-রকেট
প্রযুক্তি সংবাদ

জালিয়াতের হাতে অর্থ খুইয়ে বিকাশের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে মোবাইল ফোন হারানোর পর যথাযথ যাচাই-বাছাই ছাড়াই...

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 July 2024

রেড ম্যাজিক ৯এস প্রো ফোনের স্পেসিফিকেশন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix