Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এনইআইআরের মাধ্যমে অবৈধ ও নকল মুঠোফোন নিয়ন্ত্রণ সহজ হবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৭ জানুয়ারি ২০২৬
এনইআইআর এর মাধ্যমে জননিরাপত্তাই হবে মূল লক্ষ্য
Share on FacebookShare on Twitter

সম্প্রতি চালু হওয়া ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থার কারণে মুঠোফোন ব্যবহারকারী ও গ্রাহকের তথ্য আরও বেশি নিরাপদ হবে। এনইআইআর চালুর ফলে বাংলাদেশে আরও কম দামে মুঠোফোন উৎপাদনে আগ্রহী হবেন স্থানীয় ও বিদেশি স্মার্টফোন উৎপাদনকারীরা। আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এমআইওবি) নেতারা।

সংবাদ সম্মেলনে এমআইওবির সভাপতি জাকারিয়া শহীদ বলেন, ‘এনইআইআর বাস্তবায়ন দেশের মুঠোফোনশিল্পে শৃঙ্খলা, স্বচ্ছতা ও ভোক্তা সুরক্ষা নিশ্চিত করার একটি সময়োপযোগী ও ইতিবাচক উদ্যোগ। এর মাধ্যমে অবৈধ ও নকল মুঠোফোন নিয়ন্ত্রণ সহজ হবে এবং বাজারে বৈধ ব্যবসা ও ন্যায্য প্রতিযোগিতার পরিবেশ তৈরি হবে। আমরা এই গুরুত্বপূর্ণ উদ্যোগের জন্য সরকারকে সাধুবাদ জানাই।’

এমআইওবির নির্বাহী কমিটির সদস্য ও স্মার্ট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘আমরা উদ্যোক্তারা চাই দেশের মানুষেরা আরও কম দামে মুঠোফোন কিনুক। দেশে মুঠোফোন উৎপাদনের জন্য কাজ করে যাচ্ছি আমরা। এনইআইআরের উদ্যোগ রাষ্ট্রীয় রাজস্ব আদায়ের পাশাপাশি দেশের ডিজিটাল অর্থনীতির ভিত্তিকে আরও শক্তিশালী করবে বলে আমরা আশা করছি।’

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, দেশে ১২ হাজার ৯৫২টি স্মার্টফোন বিক্রির অনুমোদিত আউটলেট ও দোকান রয়েছে। যার মধ্যে চার হাজার ২৭০টি আউটলেট গ্রামাঞ্চলে। আন–অফিশিয়াল, রিফারবিশডসহ অবৈধ ফোনের বাজারের কারণে সরকার বিশাল রাজস্ব হারাচ্ছে। এনইআইআরের কারণে অবৈধ, নকল ও চুরি হওয়া মুঠোফোন শনাক্ত ও নিয়ন্ত্রণ সহজ হবে। এতে শহর থেকে গ্রাম পর্যায়ের ভোক্তারা নিরাপত্তা নিশ্চিত করবে। এতে অবৈধ আইএমইআই ব্যবহার বন্ধ হবে। যার ফলে ফোন ক্লোনিং, প্রতারণা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। অবৈধ ফোন কেনাবেচার কারণে সরকার রাজস্ব হারাচ্ছে, উদ্যোক্তারা লোকসান গুনছেন।

সংবাদ সম্মেলনে সম্প্রতি কার্যকর হওয়া এনইআইআর ব্যবস্থার দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব, ভোক্তাসুবিধা এবং দেশের মুঠোফোন ইকোসিস্টেমে এর ভূমিকা তুলে ধরে এমআইওবি জানিয়েছে, সরকার স্মার্টফোনের আমদানি শুল্ক হ্রাসের যে সিদ্ধান্ত নিয়েছে, তা সময়োপযোগী ও ইতিবাচক। এ উদ্যোগ মুঠোফোনশিল্পে দীর্ঘদিনের অনিয়ম কমাতে এবং একটি সুশৃঙ্খল বাজারব্যবস্থা প্রতিষ্ঠায় সহায়ক হবে। তবে ভালো এ উদ্যোগের বিরুদ্ধে আন্দোলনের নামে সহিংসতা করছেন অনেকে। এতে বিভিন্ন স্থানে মুঠোফোন বিক্রয়কেন্দ্র বন্ধ থাকছে। বিভিন্ন কারখানায় মুঠোফোন তৈরির কাজ বন্ধ রয়েছে।

এমআইওবির তথ্যমতে, বর্তমানে দেশে ১৮টি স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানে দেশি ও বিদেশি মিলিয়ে তিন হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ হয়েছে। এই খাতে সরাসরি ৫০ হাজার দক্ষ শ্রমিকের পাশাপাশি ডিলার, ডিএসআর, সার্ভিস ও খুচরা বিক্রয়সহ আরও প্রায় ৫০ হাজার মানুষের পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যেখানে প্রায় ৩০ শতাংশ নারী শ্রমিক সক্রিয়ভাবে যুক্ত। স্মার্টফোন উৎপাদন ও বিপণন শিল্প থেকে সরকার প্রতিবছর উল্লেখযোগ্য পরিমাণ কর, মজুরি ও ইউটিলিটি বিল আয় করছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এনইআইআরএনইআইআর (NEIR)

এই বিভাগ থেকে আরও পড়ুন

১০ হাজার কোটি ডলারের মোবাইল ফোন রফতানির লক্ষ্য ভারতের
নির্বাচিত

১০ হাজার কোটি ডলারের মোবাইল ফোন রফতানির লক্ষ্য ভারতের

রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি: দুর্দান্ত ক্যামেরার প্রশংসা করছেন তরুণ ফটোগ্রাফারেরা
নির্বাচিত

রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি: দুর্দান্ত ক্যামেরার প্রশংসা করছেন তরুণ ফটোগ্রাফারেরা

সিক্সজি স্মার্টফোন আসতে পারে ২০২৮ সালে: কোয়ালকম সিইও
প্রযুক্তি সংবাদ

সিক্সজি স্মার্টফোন আসতে পারে ২০২৮ সালে: কোয়ালকম সিইও

গেমিংয়ে আসক্তিকে রোগ ঘোষণা
গেম

গেমিংয়ে আসক্তিকে রোগ ঘোষণা

‘এসভিএএম’ দেশে সফট্ওয়্যার ডেলিভারি সেন্টার স্থাপনে আগ্রহ প্রকাশ
প্রযুক্তি সংবাদ

‘এসভিএএম’ দেশে সফট্ওয়্যার ডেলিভারি সেন্টার স্থাপনে আগ্রহ প্রকাশ

আসছে গুগল অ্যাসিস্ট্যান্টের ড্রাইভিং মোড
নির্বাচিত

বদলে গেল গুগল ড্রাইভের লোগো

Load More

ট্রেন্ডিং টপিক

এক্স ব্যবহারকারীদের পাসওয়ার্ড হাতিয়ে নিতে প্রতারকদের নতুন কৌশল
প্রযুক্তি সংবাদ

এক্স ব্যবহারকারীদের পাসওয়ার্ড হাতিয়ে নিতে প্রতারকদের নতুন কৌশল

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা
বিবিধ

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

স্পেন বনাম আর্জেন্টিনা: পরিসংখ্যানে এগিয়ে কে?
বিবিধ

স্পেন বনাম আর্জেন্টিনা: পরিসংখ্যানে এগিয়ে কে?

ভোক্তার আস্থা অর্জন এবং পণ্য ও সেবার মানোন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছে খাস ফুড
ই-কমার্স

ভোক্তার আস্থা অর্জন এবং পণ্য ও সেবার মানোন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছে খাস ফুড

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
পাঁচমিশালি

বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর...

অচেনা কলের ঝামেলা এড়াতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

অচেনা কলের ঝামেলা এড়াতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

বৈদ্যুতিক মিটারের গোপন সংকেত: কোন রঙের আলো কী ইঙ্গিত দেয়?

বৈদ্যুতিক মিটারের গোপন সংকেত: কোন রঙের আলো কী ইঙ্গিত দেয়?

বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল হুয়াওয়ে

বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল হুয়াওয়ে

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৭ জানুয়ারি ২০২৬

এনইআইআরের মাধ্যমে অবৈধ ও নকল মুঠোফোন নিয়ন্ত্রণ সহজ হবে

Techzoom.TV |
TechzoomTV