Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়েব ট্রাফিকে চ্যাটজিপিটির হিস্যা কমছে, বাড়ছে জেমিনির

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬
ওয়েব ট্রাফিকে চ্যাটজিপিটির হিস্যা কমছে, বাড়ছে জেমিনির
Share on FacebookShare on Twitter

বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে প্রতিযোগিতা ক্রমেই তীব্র হচ্ছে। সাম্প্রতিক এক গবেষণার তথ্য অনুযায়ী, ওপেনএআইয়ের জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটির ওয়েব ট্রাফিক গত কয়েক মাসে উল্লেখযোগ্য হারে কমেছে। একই সময়ে গুগলের এআই চ্যাটবট জেমিনির ব্যবহার ও বাজার হিস্যা বেড়েছে।

ওয়েব অ্যানালিটিকস প্রতিষ্ঠান সিমিলারওয়েবের তথ্য বলছে, ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত চ্যাটজিপিটির ডেস্কটপ ও মোবাইল মিলিয়ে বৈশ্বিক ওয়েব ট্রাফিক কমেছে প্রায় ৯ দশমিক ৬ শতাংশ। আরো উল্লেখযোগ্য বিষয় হলো, গত ছয় সপ্তাহে চ্যাটজিপিটির গড় দৈনিক ভিজিট কমেছে প্রায় ২২ শতাংশ। ডিসেম্বরের শুরুতে যেখানে প্রতিদিন প্রায় ২০ কোটি মানুষ চ্যাটজিপিটি ব্যবহার করতেন, জানুয়ারির শুরুতে তা নেমে এসেছে প্রায় ১৫ কোটি ৮০ লাখে।

অন্যদিকে একই সময়ে গুগলের জেমিনি তুলনামূলকভাবে স্থিতিশীল অবস্থান ধরে রেখেছে। জেমিনির দৈনিক ভিজিট ছিল প্রায় ৫ কোটি ৫০ লাখ থেকে ৬ কোটি। ডিসেম্বরে জেমিনির বৈশ্বিক ওয়েব ট্রাফিক হিস্যা আগের মাসের তুলনায় ৩ দশমিক ৩ শতাংশ বেড়েছে। এর ফলে চ্যাটজিপিটির সঙ্গে জেমিনির ব্যবধান কিছুটা কমেছে।

তবে এখনো চ্যাটজিপিটি বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত স্বতন্ত্র এআই চ্যাটবট প্লাটফর্ম। মোট বৈশ্বিক এআই চ্যাটবট ওয়েব ট্রাফিকের প্রায় ৬৪ দশমিক ৫ শতাংশই চ্যাটজিপিটির দখলে।

বিশ্লেষকদের মতে, ডিসেম্বরের ছুটির মৌসুমে সাধারণত অনলাইন ব্যবহার কিছুটা কমে যায়, যা চ্যাটজিপিটির ট্রাফিক কমার একটি কারণ হতে পারে। পাশাপাশি গুগলের নতুন জেমিনি ৩ মডেল চালুর পর প্রতিযোগিতা আরো বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালের নভেম্বরে চালু হওয়া মডেলটি ব্যবহারকারীদের কাছ থেকে বেশ ইতিবাচক সাড়া পেয়েছে।

গুগলের দাবি, জেমিনি ৩ মডেল একই সঙ্গে লেখা, ছবি, অডিও ও ভিডিও বুঝতে পারে এবং জটিল প্রশ্নের দ্রুত ও নির্ভুল উত্তর দিতে সক্ষম। বিশেষ করে জেমিনি ৩ ফ্ল্যাশ মডেলটি সংস্করণের তুলনায় তিন গুণ পর্যন্ত দ্রুত ও কম খরচে উন্নত পারফরম্যান্স দিতে পারে।

বিশেষজ্ঞদের মতে, জেমিনির বড় শক্তি এর বিতরণ ব্যবস্থা। চ্যাটজিপিটিকে আলাদা করে ওয়েবসাইটে গিয়ে ব্যবহার করতে হলেও জেমিনি গুগল সার্চ, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, জিমেইল ও ওয়ার্কস্পেসের সঙ্গে যুক্ত। ফলে ব্যবহারকারীরা অনেক সময় বুঝতেই পারেন না, তারা জেমিনির সঙ্গে কাজ করছেন।

ব্যবহারকারী সম্পৃক্ততার দিক থেকেও জেমিনি এগিয়ে। সিমিলারওয়েবের তথ্য অনুযায়ী, জেমিনিতে গড়ে প্রতিটি ভিজিটের সময় ৭ মিনিট ২০ সেকেন্ড, যেখানে চ্যাটজিপিটিতে তা ৬ মিনিট ৩২ সেকেন্ড।

এ প্রতিযোগিতার প্রভাব ওপেনএআইয়ের ভেতরেও পড়েছে। গত বছরের ডিসেম্বরে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এ পরিস্থিতিকে ‘কোড রেড’ বলে উল্লেখ করেছেন বলে জানা গেছে।

চ্যাটজিপিটি ও জেমিনির পাশাপাশি অন্য এআই প্লাটফর্মগুলোর জনপ্রিয়তাও বৃদ্ধি পাচ্ছে। ডিসেম্বরে ইলোন মাস্কের প্রতিষ্ঠান এক্সএআইয়ের গ্রোক পেয়েছে প্রায় ২৪ কোটি ৭০ লাখ ভিজিট, ডিপসিক পেয়েছে প্রায় ২৮ কোটি ২০ লাখ ভিজিট এবং পারপ্লেক্সিটি ডটএআই পেয়েছে প্রায় ১৫ কোটি ৫০ লাখ ভিজিট।

এআই এখন আর কৌতূহলের বিষয় নয়, বরং ধীরে ধীরে ডিজিটাল অবকাঠামোর অংশ হয়ে উঠছে। বাড়তে থাকা এ প্রতিযোগিতার ফলে ব্যবহারকারীরাই শেষ পর্যন্ত আরো উন্নত, দ্রুত ও সহজলভ্য এআই সেবার সুবিধা পাবেন বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

Tags: চ্যাটজিপিটি

এই বিভাগ থেকে আরও পড়ুন

লেনোভো নিয়ে আসছে লেনোভো লেমন কে১২ প্রো
নির্বাচিত

লেনোভো নিয়ে আসছে লেনোভো লেমন কে১২ প্রো

তিন সুবিধা পেলে আর প্রণোদনা চাইবেন না প্রযুক্তি খাতের নেতারা
প্রযুক্তি সংবাদ

তিন সুবিধা পেলে আর প্রণোদনা চাইবেন না প্রযুক্তি খাতের নেতারা

দেশের লোকাল ব্র্যান্ডগুলোকে বিশ্ব দরবারে নিয়ে যেতে চায় এডথেটা
প্রযুক্তি সংবাদ

দেশের লোকাল ব্র্যান্ডগুলোকে বিশ্ব দরবারে নিয়ে যেতে চায় এডথেটা

বাজেট রেঞ্জে লঞ্চ হল স্যামসাং গ্যালাক্সি এ১১
প্রযুক্তি সংবাদ

বাজেট রেঞ্জে লঞ্চ হল স্যামসাং গ্যালাক্সি এ১১

ক্যামেরা বিভাগ বিক্রি করে দিচ্ছে অলিম্পাস
প্রযুক্তি বাজার

ক্যামেরা বিভাগ বিক্রি করে দিচ্ছে অলিম্পাস

এনইআইআর এর মাধ্যমে জননিরাপত্তাই হবে মূল লক্ষ্য
টেলিকম

সফলভাবে তথ্য জমা দিলেন অধিকাংশ মোবাইল ব্যবসায়ীরা: আজ থেকে শৃঙ্খলায় ফিরছে মোবাইল বাজার

Load More

ট্রেন্ডিং টপিক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর
শিক্ষা ও ক্যাম্পাস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করবে ভুটান
ছাড় ও অফার

বিএসসিপিএলসি’র ধামাকা অফার: সাবমেরিন কেবল ব্যান্ডউইডথে বিশেষ বোনাস ও মূল্যছাড়

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ
বিবিধ

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

দেশের স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী, সমন্বিত ও কার্যকর করতে...

খোয়া যাওয়া ৫৮ মোবাইল ফোন উদ্ধার

খোয়া যাওয়া ৫৮ মোবাইল ফোন উদ্ধার

Private: রংপুরে সুপারশপ ‘স্বপ্ন’কে ৩০ হাজার টাকা জরিমানানা

স্বপ্ন’র আড়ালে ‘কমিশন’ বাণিজ্য: বিজ্ঞাপন দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix