Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তিন সুবিধা পেলে আর প্রণোদনা চাইবেন না প্রযুক্তি খাতের নেতারা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 9 June 2024
তিন সুবিধা পেলে আর প্রণোদনা চাইবেন না প্রযুক্তি খাতের নেতারা
Share on FacebookShare on Twitter

সরকারের দয়া দাক্ষিণ্য নয়, পলিসি সমর্থনে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে চায় তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসায়ীরা। এই খাতের নেতারা বলেছেন, সরাকার যদি বিদেশী প্রতিষ্ঠানের প্রযুক্তির চেয়ে দেশী প্রযুক্তি প্রতিষ্ঠানের সুযোগ নিশ্চিত করে,ইন্ডাসাট্রির জন্য পর্যাপ্ত শীর্ষ ও মধ্যম সারির দক্ষ জন সম্পদ গড়ে তুলতে পারে এবং ব্যবসায় ব্যয় কমায় ও সহজী করন করে তবে আর প্রণদোনা চাইবে না তারা।

রবিবার বেসিস সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বাজেট পরবর্তী যৌথ সংবাদ সম্মেলনে এমনটাই জানান তারা। তারা বলছেন, প্রতিটি খাতকে স্মার্ট হতে প্রযুক্তির ব্যাবহারের বিকল্প নেই। সেই পথ দিয়ে আইটিইএস সেবার কর অবকাশ মেয়াদ আরো তিন বছর বাড়িয়ে নতুন প্রযুক্তিকে অন্তর্ভূক্ত করাকে সাধুবাদ জানান তারা। তবে আগের তালিকা থেকে সাতটি বিষয় বাদ দেয়া নিয়ে আপত্তি তুলেছেন।

এমন পরিস্থিতিতে বৈদেশীক মুদ্রা বাঁচাতে ওয়েব হোস্টিং ও ক্লাউড সেবাকে আইটিইএস সেবায় অন্তর্ভূক্ত করার দাবি জানিয়ে অবকাশ মেয়াদ তিন বছর থেকে পাঁচ বছরে উন্নীত করার প্রত্যাশা করেছেন বেসিস সভাপতি রাসেল টি আহমেদ।

তবে ২০৩১ সাল পর্যন্ত বাড়ানোর দাবি জনিয়ে বাক্কো সভাপতি ওয়াহিদ শরিফ প্রশ্ন তোলেন কোন যুক্তিতে মেডিকেল ট্রান্সক্রিপশনের মতো খাত বাদ দেয়ায় আইসিটিতে রপ্তানি আয় কমবে। তার কথার সঙ্গে একমত পোষণ করে বেসিস সভাপতি বলেছেন, নিজেদের সক্ষমতা অর্জনে আমাদের এই সুযোগ দরকার। এই সুবিধা পেলে বিদেশী বিনিয়োগ আসবে। ব্রেইন ড্রেইন কমবে।

রাসেল টি আহমেদ আরো বলেছেন, “বর্তমানে দেশের ক্লাউড সার্ভিস এবং ওয়েব হোস্টিং এর ২০ মিলিয়ন মার্কিন ডলার বাজারের মাত্র ১০% দেশীয় উদ্যোক্তাদের হাতে রয়েছে। নতুন করে একে করের আওতায় আনা হলে তা দেশীয় উদ্যোক্তাদের নিরুৎসাহিত করবে। ওয়েব হোস্টিং ও ক্লাউড সার্ভিসেসের স্থানীয় বাজার যেভাবে বৃদ্ধি পেতে যাচ্ছে তাতে করে বাংলাদেশি তথ্যপ্রযুক্তি ও পরিষেবা প্রতিষ্ঠানগুলোকে উদ্বুদ্ধ করতে এই দুটি খাতকে কর অব্যাহতির আওতায় অবশ্যই রাখা প্রয়োজন। হাই-টেক পার্কের বিনিয়োগকারীরা তাদের বর্তমান শুল্কমুক্ত সুবিধা হারিয়ে প্রায় সমস্ত ক্যাটাগরির মূলধনি যন্ত্রপাতির ওপর ১% আমদানি শুল্কের মুখোমুখি হতে পারেন। এটি পুনর্বিবেচনা করে হাই-টেক পার্কের বিনিয়োগকারীদের জন্য বর্তমান শুল্কমুক্ত সুবিধা বহাল রাখার আহবান জানাচ্ছি।

বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ বললেন, বাজেটে ক্লাউড সার্ভিস, আইটি প্রোসেস আউটসোর্সিং, মেডিক্যাল ট্রান্সক্রিপশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সিস্টেম ইন্টিগ্রেশন এবং এনটিটিএন সেবার মতো খাতগুলো থেকে কর অব্যাহতির বিষয়টি তুলে নেওয়ায় হয়েছে। ফলে একটি নেতিবাচক প্রভাব পড়বে তথ্যপ্রযুক্তি শিল্পে । অন্যদিকে মোবাইলের সিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবায় সম্পূরক শুল্ক ৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করায় মোবাইল ইন্টারনেট সেবার ব্যয় বাড়বে। মোবাইল ইন্টারনেট এবং প্রান্তিক পর্যায়ে ইন্টারনেটের সম্প্রসারণ ছাড়া স্মার্ট বাংলাদেশ অর্জন করা সম্ভব নয়।”

ওয়েব হোস্টিং, ক্লাউডে চাপ পড়লে তা ই কমার্সের ওপর প্রভাব ফেলে উল্লেখ করে আম্বারিন রেজা বলেন, ক্যাশলেস হতে সরকার পেমন্টের ক্ষত্রে প্রণোদনা দেয়া, ইলার্নিং এ কর অব্যাহতি এবং ক্ষুদ্র ও কুটির উদ্যোক্তাদের টিডিএস উঠিয়ে নেয়ার দাবি করছি।

তিনি আরো বলেন, “ই-কমার্স ও স্মার্ট লজিস্টিক সেবা বিস্তৃত করতে লজিস্টিক খাতের বর্তমান ভ্যাট প্রত্যাহার করা প্রয়োজন। কারণ এতে করে অনলাইনে বিক্রিত পণ্য সেবা এবং প্রচলিত দোকানের পণ্য সেবায় দামের পার্থক্য তৈরী হয়। এতে করে অনলাইন পণ্য সেবার উদ্যোক্তারা লেবেল প্লেয়িং ফিল্ড পান না। তাই ই-ক্যাবের প্রস্তাবনা অনুসারে যেসব প্রতিষ্ঠান নিজস্ব পণ্য সেবা ডেলিভারী করে তাদের ক্ষেত্রে ভ্যাট প্রত্যাহার। এবং যেসব প্রতিষ্ঠান তৃতীয় প্রতিষ্ঠানের জন্য এই সেবা দেয় তাদের জন্য নূন্যতম ৫% ভ্যাট হতে পারে। ডিজিটাল পেমেন্টকে উৎসাহিত করতে এই সেক্টরে পেমেন্ট চার্জ সমমানের ন্যূনতম দুই শতাংশ ক্যাশ ইন্সেটিভ প্রদান করার দাবি জানাচ্ছি। পেমেন্ট গেটওয়ে চার্জকে উৎসে কর কর্তন তালিকায় অন্তর্ভুক্ত না করার যৌক্তিক আহবান জানাচ্ছি।”

বাজেট দেখে মন খারাপ উল্লেখ করে আইএসপিবি সভাপতি ইমদাদুল হক বলেন, আইএসপিগুলো শতভাগ দেশী প্রতিষ্ঠান। তাদের প্রবৃদ্ধি নিশ্চিত করতে তৃতীয় বারেও আইটিইএস-এ অন্তর্ভূক্ত করা হয়নি। এটা হতাশা জনক। দেশে ব্রডব্যন্ড পেনিট্রশন এখন ১০ শতাংশ। স্মার্ট বাংলাদেশ ব্স্তবায়নে এই হার ৬০ শতাংশে উন্নীত করা হবে।

তার দাবি, ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর উপর ১০% (এআইটি) ও অনু, ওএলটি এর ওপর বর্তমানে ৩৭% আরোপিত ভ্যাট ও শুল্ক এবং তথ্যপ্রযুক্তি খাতে ব্যবহৃত সকল সামগ্রীর উপর শুল্ক না কমায় ইন্টারনেট সেবার প্রসার ও ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার বিষয়টি বাধাগ্রস্ত হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: জাতীয় বাজেটবাজেট ২০২৪-২৫

এই বিভাগ থেকে আরও পড়ুন

পিক্সেল ১০এ আনছে গুগল, বড় ব্যাটারি ও ক্যামেরা আপগ্রেডের ইঙ্গিত
প্রযুক্তি সংবাদ

পিক্সেল ১০এ আনছে গুগল, বড় ব্যাটারি ও ক্যামেরা আপগ্রেডের ইঙ্গিত

শাওমির ফোনের ক্যামেরায় টেলিস্কোপিক লেন্স
প্রযুক্তি সংবাদ

শাওমির ফোনের ক্যামেরায় টেলিস্কোপিক লেন্স

স্মার্টফোন ব্যবহারে দ্রুত ছড়াচ্ছে উকুন!
নির্বাচিত

স্মার্টফোন ব্যবহারে দ্রুত ছড়াচ্ছে উকুন!

৭০টি সেফটি ফিচার থাকছে হুন্দাইয়ের গাড়িতে
অটোমোবাইল

৭০টি সেফটি ফিচার থাকছে হুন্দাইয়ের গাড়িতে

কার্যালয়ে ‘স্বচ্ছতা কেন্দ্র’ খুলছে টিকটক
প্রযুক্তি সংবাদ

টিকটকের ভারতীয় কার্যক্রম বেচতে চায় বাইটডান্স

স্বাধীন ব্র্যান্ড হিসেবে যাত্রা শুরু করলো পোকো
নির্বাচিত

স্বাধীন ব্র্যান্ড হিসেবে যাত্রা শুরু করলো পোকো

Load More

ট্রেন্ডিং টপিক

ভিওনের ৩০ বছর পূর্তি, বাংলাদেশে ১০০ কোটি ডলারের বিনিয়োগ আনার লক্ষ্য
পাঁচমিশালি

ভিওনের ৩০ বছর পূর্তি, বাংলাদেশে ১০০ কোটি ডলারের বিনিয়োগ আনার লক্ষ্য

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন
নির্বাচিত

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন

রাইড শেয়ারিং
অর্থ ও বাণিজ্য

উবারের বিরুদ্ধে অনুমতি ছাড়া ক্যাম্পেইন আইডিয়া ব্যবহারের অভিযোগ বিজ্ঞাপনী এজেন্সির

সম্মাননা পেলেন স্বপ্নের সাব্বির নাসির
অর্থ ও বাণিজ্য

‘সিইও–ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার ২০২৬’ সম্মাননা পেলেন স্বপ্নের সাব্বির নাসির

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 June 2024

তিন সুবিধা পেলে আর প্রণোদনা চাইবেন না প্রযুক্তি খাতের নেতারা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix