Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভ্যাট কমানো নয় মূলত চোরাই ফোনের ব্যবসা চালু রাখতে এই আন্দোলন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 13 January 2026
ভ্যাট কমানো নয় মূলত চোরাই ফোনের ব্যবসা চালু রাখতে এই আন্দোলন
Share on FacebookShare on Twitter

মোবাইল ফোনের ওপর ভ্যাট ও ট্যাক্স কমানোর নীতিগত সিদ্ধান্তসহ ব্যবসায়ীদের প্রায় সব দাবি মেনে নিয়েছে সরকার। তবে এরপরও স্বাভাবিক হচ্ছে না দেশের বড় মোবাইল মার্কেটগুলোর চিত্র। অভিযোগ উঠেছে, ভ্যাট কমানো স্রেফ অজুহাত; আন্দোলনের নেপথ্যে থাকা মূল লক্ষ্য হলো ‘ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার’ (এনইআইআর) বা মোবাইল নিবন্ধন ব্যবস্থা বন্ধ করা। এমনকি দাবি মানার পর অনেক সাধারণ ব্যবসায়ী দোকান খুলতে চাইলেও প্রভাবশালী ‘চোরাই সিন্ডিকেট’-এর হুমকিতে তাঁরা ফিরতে পারছেন না ব্যবসায়।

খোঁজ নিয়ে জানা গেছে, আন্দোলনের শুরু থেকেই সারা দেশের ছোট-বড় মোবাইল মার্কেট থেকে বিপুল পরিমাণ চাঁদা সংগ্রহ করে ব্যবসায়ী সংগঠন এমবিসিবি। আন্দোলনের শুরু থেকেই বলা হয়েছিল, এটি ভ্যাট ও ট্যাক্স কমানোর লড়াই। কিন্তু সরকার ভ্যাট কমানোর পর দেখা যাচ্ছে, আন্দোলনের গতিপথ পাল্টে গেছে। এখন মূল দাবি হয়ে দাঁড়িয়েছে এনইআইআর ব্যবস্থা পুরোপুরি বাতিল করা।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এনইআইআর একটি জননিরাপত্তামূলক প্রকল্প। এটি চালু হলে চোরাই বা অবৈধ পথে আসা ফোন দেশে কোনোভাবেই চলবে না। এই অস্তিত্ব সংকটের মুখে পড়েই বড় আমদানিকারক ও প্রভাবশালী সিন্ডিকেটগুলো এখন দেশজুড়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।

নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট খাতের এক বিশেষজ্ঞ বলেন, ‘এনইআইআর নিজে কোনো নজরদারি ব্যবস্থা নয়। এটি কল মনিটর করে না, বার্তা আটকায় না বা ইন্টারনেট কার্যক্রমে আড়ি পাতে না। এসব কাজ আলাদা “ল-ফুল ইন্টারসেপশন” ব্যবস্থার আওতায় পড়ে।’

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সাবেক সভাপতি ফাহিম মাশরুর বলেন, ‘আমার কাছে এনইআইআরকে নজরদারি ব্যবস্থা মনে হয় না। এটি নির্দিষ্ট কাউকে লক্ষ্য করে তৈরি নয়, বরং একটি সার্বিক ব্যবস্থা। অনলাইন জুয়া ও আর্থিক প্রতারণা মোকাবিলায় এনইআইআর সহায়তা করতে পারে।’

রাজধানীর কয়েকটি বড় শপিং মল ঘুরে দেখা গেছে, অনেক ব্যবসায়ী দোকান খুলতে আগ্রহী হলেও একটি মহলের ভয়ে তাঁরা পিছু হটছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্কের একাধিক ব্যবসায়ী জানান, সরকার তাঁদের সব নৈতিক দাবি মেনে নিয়েছে। কিন্তু প্রভাবশালী কিছু ব্যবসায়ী নেতা ও চোরাই সিন্ডিকেটের সদস্যরা ক্রমাগত হুমকি দিচ্ছেন। তাঁদের স্পষ্ট কথা—যতক্ষণ এনইআইআর বন্ধ না হবে, ততক্ষণ কাউকে শান্তিতে ব্যবসা করতে দেওয়া হবে না।

রাজধানীর এক ব্যবসায়ী বলেন, “সরকার যদি বৈধ ও অবৈধ সব ব্যবসায়ীর জন্য ট্যাক্স সমানও করে দেয়, তাও এই চোরাকারবারিরা আন্দোলন চালিয়ে যাবে। কারণ তাদের সমস্যা ভ্যাট নিয়ে নয়, সমস্যা হলো এনইআইআর নিয়ে। এটা চালু থাকলে তারা আর ভারত বা দুবাইয়ের চোরাই ফোন এই দেশে সচল করতে পারবে না।”

বাজার বিশ্লেষকদের মতে, মূলত চোরাই মোবাইল এবং ক্লোন বা নকল ফোন বিক্রি করে যে সিন্ডিকেটগুলো রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হয়েছে, তারাই এখন আন্দোলনকে ত্বরান্বিত করছে। এই সিন্ডিকেটের কারণে সাধারণ ক্রেতারা যেমন প্রতারিত হচ্ছেন, তেমনি সরকারও বছরে কয়েক হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে।

বিটিআরসি ও গোয়েন্দা সংস্থাগুলো পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ডিজিটাল জালিয়াতি ও মোবাইল চুরি রোধে এনইআইআর-এর কোনো বিকল্প নেই। সাধারণ ব্যবসায়ীদের ঢাল হিসেবে ব্যবহার করে যারা জাতীয় নিরাপত্তার এই প্রকল্প বাধাগ্রস্ত করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

অস্ট্রেলিয়ায় হারানো বা চুরি যাওয়া ফোন সব নেটওয়ার্কে ব্লক করার জন্য একটি সেন্ট্রাল ব্যবস্থা আছে। সরকার নয় বরং অস্ট্রেলিয়ান মোবাইল টেলিকমিউনিকেশনস অ্যাসোসিয়েশন (এএমটিএ) এই ব্যবস্থা পরিচালনা করে। যুক্তরাজ্যে ফোন হারালে নেটওয়ার্ক অপারেটর আইএমইআই ব্লক করে দেয়, ফলে নতুন সিম দিয়েও সেটি ব্যবহার করা যায় না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অবৈধঅবৈধ অ্যাপঅবৈধ আইফোনঅবৈধ আয়অবৈধ দখলআইএমইআই ব্লকচোরাই মোবাইলচোরাই মোবাইল বাংলাদেশচোরাই মোবাইলের দাপটনকল ফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

১৯,৬৫৭ টাকায় দারাজে মিলছে রিয়েলমি প্যাড মিনি
প্রযুক্তি সংবাদ

১৯,৬৫৭ টাকায় দারাজে মিলছে রিয়েলমি প্যাড মিনি

শাওমির স্কুটার একচার্জে চলবে ৩০ কিলোমিটার
নির্বাচিত

শাওমির স্কুটার একচার্জে চলবে ৩০ কিলোমিটার

ফোনে কভার ব্যবহার করা ভালো না খারাপ?
প্রযুক্তি পরামর্শ

ফোনে কভার ব্যবহার করা ভালো না খারাপ?

শিক্ষাবৃত্তি দেবে মোবাইল অ্যাপ ‘এডুহাইভ’
নির্বাচিত

শিক্ষাবৃত্তি দেবে মোবাইল অ্যাপ ‘এডুহাইভ’

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ নির্ধারিত সময়ের মধ্যেই হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ নির্ধারিত সময়ের মধ্যেই হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

উন্নত বিশ্বের সাথে ব্যবধান দূর করতে ফাইভ জি একটি সহায়ক শক্তি: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

উন্নত বিশ্বের সাথে ব্যবধান দূর করতে ফাইভ জি একটি সহায়ক শক্তি: মোস্তাফা জব্বার

Load More

ট্রেন্ডিং টপিক

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?
নির্বাচিত

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু
ই-কমার্স

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু

আইফোন ১৮ প্রো-এর ডিসপ্লেতে সবুজ রঙের লাইন দেখা যাওয়ার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

আইফোন ১৮ প্রো-এর ডিসপ্লেতে গ্রিন লাইন, ব্যবহারকারীদের অভিযোগ

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন
প্রযুক্তি সংবাদ

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২। ব্যস্ত...

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 January 2026

ভ্যাট কমানো নয় মূলত চোরাই ফোনের ব্যবসা চালু রাখতে এই আন্দোলন

Techzoom.TV |
TechzoomTV