Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দোকানের টি-বয় থেকে কোটিপতি: ‘লাগেজ সোহেল’-এর রূপকথার নেপথ্যে অবৈধ ফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
দোকানের টি-বয় থেকে কোটিপতি: ‘লাগেজ সোহেল’-এর রূপকথার নেপথ্যে অবৈধ ফোন
Share on FacebookShare on Twitter

বসুন্ধরা শপিং মলের একটি সাধারণ মোবাইল দোকানের চা-বয় ছিলেন তিনি। ফাই-ফরমাশ খাটতেন দোকানের মালিক ও ক্রেতাদের। কিন্তু মাত্র পাঁচ বছরের ব্যবধানে ভাগ্যের চাকা ঘুরে গেছে অলৌকিকভাবে। এখন তিনি কোটি টাকার মালিক, যার রয়েছে রাজধানীর অভিজাত শপিং মলগুলোতে বড় বড় আউটলেট। এই ‘রূপকথার’ নায়ক আনিসুর রহমান সোহেল, যিনি বর্তমানে মোবাইল ব্যবসায়ীদের কাছে ‘ভাঙ্গারি সোহেল’ নামেই বেশি পরিচিত।

অনুসন্ধানে জানা গেছে, আনিসুর রহমান সোহেল বর্তমানে ‘টেক অ্যান্ড টক বিডি’ (Tech & Talk BD)-এর স্বত্ত্বাধিকারী। রাজধানীর বসুন্ধরা শপিং মল এবং যমুনা ফিউচার পার্কে তাঁর দুটি সুসজ্জিত আউটলেট রয়েছে। ৫ বছর আগেও যার নুন আনতে পান্তা ফুরাত, সেই সোহেল এখন কোটি কোটি টাকার সম্পদের মালিক। এই দ্রুত উত্থানের নেপথ্যে রয়েছে ভারত, দুবাই ও মালয়েশিয়া থেকে লাগেজ পার্টির মাধ্যমে আনা অবৈধ ও চোরাই ফোনের এক বিশাল কারবার।

লাগেজ সোহেল

সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, মিরপুরের ভাঙ্গারি সোহেল থেকে মোবাইল ব্যবসায় এসে হয়ে যান ‘লাগেজ সোহেল’। তিনি অবৈধ মোবাইল ব্যবসায়ীদের সংগঠন হিসেবে পরিচিত ‘এমবিসিবি’-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। অভিযোগ রয়েছে, মূলত বিদেশ থেকে চোরাই পথে ফোন আনার নেটওয়ার্কটি নিয়ন্ত্রণ করেন। তাঁর আউটলেটগুলোতে যেসব প্রিমিয়াম স্মার্টফোন পাওয়া যায়, তার বড় অংশই ভ্যাট-ট্যাক্স ফাঁকি দিয়ে আনা ‘আন-অফিশিয়াল’ ডিভাইস।

বর্তমানে এনইআইআর (NEIR) বা মোবাইল নিবন্ধন ব্যবস্থার বিরুদ্ধে যে আন্দোলন চলছে, তার অন্যতম নেপথ্য কারিগর এই সোহেল। নাম প্রকাশে অনিচ্ছুক বসুন্ধরা সিটির এক ব্যবসায়ী জানান, এনইআইআর চালু হলে ‘লাগেজ সোহেলের’ ব্যবসা পুরোপুরি লাটে উঠবে। কারণ, আইএমইআই (IMEI) ডাটাবেজে তাঁর আনা অবৈধ ফোনগুলো ধরা পড়ে যাবে এবং সেগুলো আর সচল করা সম্ভব হবে না। মূলত নিজের এই অবৈধ সাম্রাজ্য রক্ষা করতেই তিনি সাধারণ ব্যবসায়ীদের উসকে দিচ্ছেন এবং সরকারের জননিরাপত্তামূলক প্রকল্পের বিরোধিতা করছেন।

তথ্য অনুযায়ী, দেশে ৯৬ হাজার কোটি টাকার অবৈধ ফোনের বাজার নিয়ন্ত্রণকারী যে ২২ জনের সিন্ডিকেট রয়েছে, সোহেল তাঁদের অন্যতম প্রধান সহযোগী। সরকারের ভ্যাট-ট্যাক্স কমানোর সিদ্ধান্তকেও তিনি নস্যাৎ করার চেষ্টা করছেন নতুন নতুন অজুহাতে, যাতে এনইআইআর বাস্তবায়নের প্রক্রিয়া থমকে যায়।

একজন সাধারণ চা-বয় থেকে মাত্র পাঁচ বছরে কীভাবে কোটি কোটি টাকার মালিক হওয়া যায়, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন অপরাধ বিশেষজ্ঞরা। আয়কর বিভাগ ও শুল্ক গোয়েন্দা সংস্থাগুলো তাঁর সম্পদের উৎস এবং লাগেজ ব্যবসার নেটওয়ার্ক নিয়ে তদন্ত শুরু করতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

Tags: অবৈধঅবৈধ আইফোনঅবৈধ দখলঅবৈধ ফোনঅবৈধ ফোন বন্ধেচা-বয় থেকে কোটিপতিটি-বয় থেকে কোটিপতিলাগেজ সোহেল

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা
প্রযুক্তি সংবাদ

ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা

বঙ্গমাতার জন্মদিনে ২৫০০ নারীর ‘উপায়’ অ্যাকাউন্টে প্রধানমন্ত্রীর উপহার
প্রযুক্তি সংবাদ

বঙ্গমাতার জন্মদিনে ২৫০০ নারীর ‘উপায়’ অ্যাকাউন্টে প্রধানমন্ত্রীর উপহার

বিকাশের ভিতর বাহির: চোখ ধাঁধানো বিজ্ঞাপন দিয়ে বোকা বানাচ্ছে গ্রাহকদের
প্রযুক্তি সংবাদ

বিকাশের লোকসান বেড়েছে প্রায় দ্বিগুণ

অন্ধত্বের সমাধান বায়োনিক চোখ
প্রযুক্তি সংবাদ

অন্ধত্বের সমাধান বায়োনিক চোখ

ক্যাম্পেইনের বাইরেও সাশ্রয়: কেনাকাটার অভ্যাসে পরিবর্তন আনছে ‘এভরিডে লো প্রাইস’
অর্থ ও বাণিজ্য

ক্যাম্পেইনের বাইরেও সাশ্রয়: কেনাকাটার অভ্যাসে পরিবর্তন আনছে ‘এভরিডে লো প্রাইস’

অস্ট্রেলিয়ার শীর্ষ তরুণ ধনীর তালিকায় বাংলাদেশি
পাঁচমিশালি

অস্ট্রেলিয়ার শীর্ষ তরুণ ধনীর তালিকায় বাংলাদেশি

Load More

ট্রেন্ডিং টপিক

গ্লোবাল ওয়্যারেবল বাজারে ফের শীর্ষে শাওমি
নির্বাচিত

গ্লোবাল ওয়্যারেবল বাজারে ফের শীর্ষে শাওমি

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
নির্বাচিত

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো

রক্তাক্ত দেশ, তবুও প্রতিকূলতা ছাপিয়ে মাঠে নামছে ইরান
বিবিধ

রক্তাক্ত দেশ, তবুও প্রতিকূলতা ছাপিয়ে মাঠে নামছে ইরান

২০২৬ সালের চন্দ্র ও সূর্য গ্রহণ বাংলাদেশ সময়
বিবিধ

২০২৬ সালের চন্দ্র ও সূর্য গ্রহণ বাংলাদেশ সময়

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix